ইরানের সঙ্গে উপসাগরীয় দেশগুলোর বৈঠক বাতিল, সৌদিতে হুতিদের নতুন হামলা

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৫:৩০:৩৭ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
  • ১০ বার পঠিত হয়েছে

সোমবার (১৪ সেপ্টেম্বর) হুতিরা জানায়, তারা সৌদি আরবের সীমান্তবর্তী খামিস মুশাইত এলাকায় একটি সামরিক বিমানঘাঁটিতে কয়েক ডজন ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করেছে। হামলায় বিমান রাখার হ্যাঙ্গার, রাডার ব্যবস্থা, রানওয়ে ও গোলাবারুদের গুদাম ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেছে তারা। সাম্প্রতিক সময়ে ইয়েমেনে সৌদি আরবের শত শত বিমান হামলার প্রতিশোধ হিসেবেই এই হামলা চালানো হয়েছে বলে দাবি হুতিদের।

হামলার পর সৌদি কর্তৃপক্ষ দেশটির দক্ষিণাঞ্চলের খামিস মুশাইতসহ চারটি শহরে স্বল্প সময়ের জন্য জরুরি সতর্কতা জারি করে।

এর আগে গত সপ্তাহে ইয়েমেনে দ্রুত অগ্রসর হয়ে বেশ কয়েকটি এলাকা দখল করে হুতিরা। গত শুক্রবার তারা লোহিত সাগরের প্রবেশমুখ বাব আল-মান্দেবে অবস্থিত পেরিম দ্বীপ দখলের দাবি করে। একই দিনে সৌদি আরবের ইস্ট-ওয়েস্ট তেল পাইপলাইনে হামলা হয়। রিয়াদ এ হামলার জন্য ইরান-সমর্থিত ইরাকি যোদ্ধাদের দায়ী করেছে। ওই পাইপলাইনটি হরমুজ প্রণালি এড়িয়ে মধ্যপ্রাচ্যের তেল পরিবহনের গুরুত্বপূর্ণ বিকল্প পথ ছিল।

সৌদি পাইপলাইন বন্ধ হয়ে যাওয়ার খবরের পর সোমবার বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ৩ শতাংশের বেশি বেড়েছে। আশঙ্কা করা হচ্ছে, কয়েক দিনের মধ্যে পাইপলাইনটি চালু করা না গেলে বিশ্ববাজারে সরবরাহের প্রায় ৪ শতাংশ পর্যন্ত প্রভাবিত হতে পারে। মহাকাশ থেকে ধারণ করা ছবিতেও পাইপলাইনের কয়েকটি অংশে অগ্নিকাণ্ড ও ক্ষয়ক্ষতির চিহ্ন দেখা গেছে। তবে পাইপলাইন কতদিন বন্ধ থাকবে, সে বিষয়ে সৌদি কর্তৃপক্ষ এখনো নির্দিষ্ট সময় জানায়নি।

এদিকে হরমুজ প্রণালি পুনরায় চালুর বিষয়ে আলোচনার জন্য সোমবার ওমানে ইরান ও উপসাগরীয় দেশগুলোর বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু ওমানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যিদ বদর আল-বুসাইদি জানান, ঐকমত্যের স্বার্থে বৈঠকটি স্থগিত করা হয়েছে। ইরান বলেছে, সৌদি আরবের অনুরোধেই বৈঠকটি স্থগিত করা হয়েছে।

এদিকে ইরান হরমুজ প্রণালিতে তাদের নির্ধারিত নীতিমালা লঙ্ঘন করেছে—এমন অভিযোগে ৭৭টি জাহাজের তালিকা প্রকাশ করেছে। এসব জাহাজ ভবিষ্যতে জরিমানা, আটক বা জব্দের মতো বিধিনিষেধের মুখে পড়তে পারে বলে সতর্ক করেছে তেহরান।

ইয়েমেনে সংঘাত নতুন করে তীব্র হওয়ায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও চাপের মুখে পড়েছেন। সৌদি আরবের মিত্র হিসেবে ওয়াশিংটনের সহায়তার দাবি থাকলেও নতুন করে আরেকটি যুদ্ধক্ষেত্রে জড়িয়ে পড়তে অনিচ্ছুক যুক্তরাষ্ট্র।

২০১৪ সালে হুতিরা ইয়েমেনের রাজধানী সানা দখল করার পর সৌদি নেতৃত্বাধীন জোট তাদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছিল। কয়েক বছর ধরে যুদ্ধবিরতির কারণে পরিস্থিতি তুলনামূলক শান্ত থাকলেও সম্প্রতি আবার সংঘর্ষ শুরু হয়েছে। লড়াই থেকে বাঁচতে হাজার হাজার ইয়েমেনি উপকূলীয় এলাকা ছেড়ে দেশের অভ্যন্তরে পালিয়ে যাচ্ছে।

বিশ্লেষকদের মতে, ইয়েমেনের সংঘাত দীর্ঘস্থায়ী হলে মধ্যপ্রাচ্যের যুদ্ধ আরও বিস্তৃত হওয়ার পাশাপাশি বিশ্ববাজারে তেল সরবরাহ ও মূল্য পরিস্থিতির ওপর বড় ধরনের চাপ তৈরি হতে পারে।

আড়াই বছর আগে সদর উপজেলার উত্তর ঝিকরহাটি গ্রামের ইরান হাওলাদারের ছেলে আকবর হাওলাদারের সঙ্গে সুমি আক্তারের বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর থেকেই তাঁদের মধ্যে খুঁটিনাটি বিষয় নিয়ে কলহ শুরু হয়। সম্প্রতি দুই লাখ টাকা যৌতুকের জন্য সুমিকে চাপ দেন তাঁর শ্বশুরবাড়ির লোকজন।

গাজীপুরের জয়দেবপুরে স্যুটকেস ও প্লাস্টিকের বস্তায় নারীর খণ্ডিত মরদেহ উদ্ধারের ঘটনায় রহস্যের জট খুলেছে। প্রেমের সম্পর্ক ও আগের বিয়েসহ নানা বিষয় নিয়ে বিরোধের জেরে ডলি আক্তার (৩০) নামে ওই নারীকে হত্যার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে গাজীপুর পিবিআই। এ সময় হত্যায় ব্যবহৃত বটি, দা, মোবাইল ফোন ও জুতা উদ্ধা

ছবি-ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ব্ল্যাকমেল ও অর্থ দাবির অভিযোগে সাইবার সুরক্ষা আইনের মামলায় মো. সায়দুর রহমান (৪২) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। মেহেরপুর সদর উপজেলার কলেজপাড়া এলাকায় গতকাল রোববার দিবাগত রাত দেড়টার দিকে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

জনপ্রিয় টার্গেট

সুনামগঞ্জে ২৭ লাখ টাকার বিড়িসহ আটক ১

ইরানের সঙ্গে উপসাগরীয় দেশগুলোর বৈঠক বাতিল, সৌদিতে হুতিদের নতুন হামলা

প্রকাশ: ০৫:৩০:৩৭ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬