কাজ হারাচ্ছেন স্বর্ণকারেরা, পেশা বদল করছেন অনেকে

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০১:১০:০৭ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬
  • ১১ বার পঠিত হয়েছে

স্থানীয় সোনা ব্যবসায়ী ও কারিগরদের ভাষ্য, সোনার চড়া দাম, বিদেশি তৈরি গয়নার বাজার দখল ও আধুনিক প্রযুক্তির অভাব এ সংকটের প্রধান কারণ। দীর্ঘদিন কাজ না থাকায় অনেক কারিগরের হাতুড়ি ও যন্ত্রপাতিতে জং ধরেছে। সংসারের খরচ মেটাতে কেউ কেউ কাজের ড্রয়ার ও আসবাবপত্রও বিক্রি করে দিচ্ছেন।

ঠাকুরগাঁও স্বর্ণশিল্পী শ্রমিক ইউনিয়নের সভাপতি সুকুমার রায় মঙ্গল জানান, আগে কারিগরদের কাজের অভাব ছিল না। এখন অনেকের সমিতির চাঁদা দেওয়ার সামর্থ্যও নেই। বিদেশ থেকে ২২ ক্যারেটের তৈরি গয়না আসায় স্থানীয়ভাবে গয়না বানানোর ফরমাশ একপ্রকার বন্ধ বললেই চলে।

নর্থ সার্কুলার রোডের সুমা জুয়েলার্সের মালিক মদন কুমার দত্ত ও কারিগর সুরেশ চন্দ্র জানান, ক্রেতারা এখন আর অর্ডার দিয়ে ৭ থেকে ১০ দিন অপেক্ষা করতে চান না। দোকান থেকে সরাসরি রেডিমেড গয়না কিনে নিয়ে যেতেই তাঁরা স্বাচ্ছন্দ্য বোধ করেন।

নাজমা বেগম, নাফিসা তাসনিম, সুমি আক্তার ও মাসুদ রানা নামের কয়েকজন ক্রেতা বলেন, রেডিমেড গয়নার ডিজাইন সুন্দর, সময় বাঁচে এবং সোনার মান ও বিশুদ্ধতা নিয়ে স্বস্তি পাওয়া যায়। ৩৫ বছরের অভিজ্ঞ স্বর্ণকার মো. লিটন ইসলাম বলেন, আগে সোনার দাম কম থাকায় প্রচুর কাজ হতো, এখন দাম বাড়ায় অর্ডারি কাজ কমে গেছে।

আবার নিউ মিডিয়া জুয়েলার্সের গোপাল চন্দ্র জানান, বিদেশি গয়না মেশিনে দ্রুত ও আকর্ষণীয় ফিনিশিংয়ে তৈরি হয়। যে হার বানাতে হাতে চার দিন লাগে, মেশিনে তা এক দিনে সম্ভব। কিন্তু ২০ থেকে ৩০ লাখ টাকার এসব আধুনিক মেশিন কেনার সামর্থ্য ছোট কারিগরদের নেই। এর প্রভাবে স্থানীয় কারখানাগুলোও বন্ধ হয়ে যাচ্ছে।

কারিগর বিপ্লব কুমার জানান, দিনে আয় এখন ৫০০ থেকে ৭০০ টাকা। কারিগর জয়নাল সিকদার বলেন, চার বছর ধরে কাজ শিখে এত কম আয়ে টিকে থাকা অসম্ভব। ফলে জাকির উদ্দীন, ভবেশ রায় ও জীবন রায়ের মতো অনেক কারিগর এখন কাজ ছেড়ে অটোরিকশা চালানো বা দোকান ব্যবস্থাপকের কাজ নিচ্ছেন। জীবন রায় জানান, তাঁর পাশের দুই-তিনটি কারখানা তিন মাস ধরে বন্ধ থাকায় সেখানকার কারিগরেরা অটোরিকশা চালানো শুরু করেছেন।

স্বর্ণশিল্পের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, স্থানীয় কারিগরদের আধুনিক প্রযুক্তির সঙ্গে যুক্ত না করলে ও বিদেশি রেডিমেড গয়নার ওপর নির্ভরতা না কমালে ঠাকুরগাঁওয়ের এই ঐতিহ্যবাহী হস্তশিল্প চিরতরে হারিয়ে যাবে।

একজন অপরাধী গ্রেপ্তার হওয়ার পরে সে বিভিন্ন ধরনের স্টেটমেন্ট দিয়ে থাকে নিজেকে বাঁচানোর জন্য। দুই-একজন স্লোগান দিচ্ছিল তারা “জিয়ার সৈনিক” বলে। তো এগুলো স্লোগান দিয়ে এখানকার কর্মকর্তার সঙ্গে পরিচয় আছে, এই সমস্ত পরিচয়…

নরসিংদীর রায়পুরায় ম্যারাথনে অংশ নিয়েছেন ৭৪ বছর বয়সী খবির উদ্দিন খান। গোপালগঞ্জের সন্তান ও সোয়ান গ্রুপের চেয়ারম্যান তিনি। বয়সকে হার মানিয়ে ৪২ কিলোমিটার দৌড় সফলভাবে শেষ করেন তিনি। তাঁর মতে, দৌড়ালে স্বাস্থ্য ও মন ভালো থাকে, কাজেও মনোযোগ বাড়ে।

পঞ্চগড়ে এক তরুণীর ব্যক্তিগত ছবি ও ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেওয়ার অভিযোগে ভারতের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। অপর দিকে, ওই তরুণী ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে মারধর, আটকে রাখা ও মুক্তিপণ দাবির অভিযোগে পাল্টা মামলা করেছেন ওই যুবক।

জনপ্রিয় টার্গেট

কাজ হারাচ্ছেন স্বর্ণকারেরা, পেশা বদল করছেন অনেকে

প্রকাশ: ০১:১০:০৭ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬