আজ বৃহস্পতিবার সন্ধ্যায় মাদারীপুরের কালকিনি ও ডাসার উপজেলার প্রাণকেন্দ্র ভূরঘাটায় মহাসড়কের কালকিনি অংশে এ ঘটনা ঘটে।
এ ঘটনার কিছুক্ষণ পর আওয়ামী লীগ ও ছাত্রলীগের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল বের করেন কালকিনি ও ডাসার উপজেলা বিএনপি এবং এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। বিএনপি নেতা-কর্মীদের দাবি, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নাশকতামূলক কর্মকাণ্ড ঠেকাতে তাঁরা মাঠে রয়েছেন। এ সময় ‘জয় বাংলা’ লেখা কয়েকটি বইঠা উদ্ধার করেছেন বলেও জানা গেছে।
কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আলম বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাকে কেন্দ্র করে ভূরঘাটা এলাকায় কিছু সময়ের জন্য উত্তেজনা ছড়িয়ে পড়ে। তবে পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। এখন যান চলাচল স্বাভাবিক রয়েছে।

দৈনিক টার্গেট 




















