কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, ৪৫ জনের বিরুদ্ধে মামলা

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১২:২৮:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
  • ৬ বার পঠিত হয়েছে

গতকাল মঙ্গলবার রাতে কুলিয়ারচর পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব সিরাজুল ইসলাম বাদী হয়ে থানায় মামলাটি করেন। তাঁর বাড়ি উপজেলার তাতারকান্দি মহল্লায়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত রোববার দুপুরে উপজেলার গোবরিয়া-আব্দুল্লাহপুর ইউনিয়নের পূর্ব আব্দুল্লাহপুরের শান্তি মোড় এলাকায় একটি মিছিল হয়। বাদীর অভিযোগ, ওই দিন দুপুরে লক্ষ্মীপুর ফকিরপাড়া থেকে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে তিনি মিছিলটি দেখতে পান। মিছিলকারীরা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষক লীগ ও শ্রমিক লীগের নামে বিভিন্ন স্লোগান দেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

এজাহারে বলা হয়, মিছিল থেকে ‘শেখ হাসিনা আসবে, রাজপথ কাঁপবে’, ‘শেখ হাসিনা ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’, ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ এবং ‘মুজিব তোমার স্মরণে ভয় করি না মরণে’সহ বিভিন্ন স্লোগান দেওয়া হয়। পরে মিছিলটি শান্তি মোড় থেকে প্রায় ২০০ গজ দক্ষিণে গিয়ে ছত্রভঙ্গ হয়ে যায়।

মামলায় নাম উল্লেখ করা ১৫ আসামি হলেন খাইরুল (২৮), আবু বাক্কার (৫০), মারুফ (২৪), কামাল (২৫), ছোটন (২৫), পাভেল (২৬), মুস্তাকিন (২৬), আনু মিয়া (২৫), মুরাদ (২৪), অনিক (২৫), সাদেক (২৬), রাকিব (৩২), রাহুল (২৮), মাসুম (৩৫) ও বাবলু (২৫)। এজাহারে তাঁদের সবার ঠিকানা কুলিয়ারচর উপজেলার পূর্ব গোবরিয়া এলাকায় উল্লেখ করা হয়েছে।

কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

শারদীয় দুর্গাপূজার বোনাস ও বকেয়া মজুরি পরিশোধের দাবিতে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মিরতিংগা চা-বাগানে অবস্থান ধর্মঘট পালন করেছেন শ্রমিকেরা। আজ বুধবার দুপুরে বাগানের কারখানার ভেতর চা-শ্রমিকেরা এই কর্মসূচি পালন করেন।

কুমিল্লা মহানগর জামায়াতে ইসলামীর নতুন আমির নির্বাচন ও কমিটি গঠন নিয়ে বিরোধের জেরে মোগলটুলীর দলীয় কার্যালয়ে গাড়ি ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে দলীয় সূত্র জানিয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংগঠনটি ককটেল বিস্ফোরণের বিষয়ে বিবৃতিতে কিছু বলেনি।

‎‘গরু’ নিয়ে চলমান উত্তেজনার মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাসে জনস্বাস্থ্য সুরক্ষা, পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে যেকোনো ধরনের পশু জবাই থেকে বিরত থাকার নির্দেশনা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে এ নির্দেশনা প্রত্যাখ্যানের ঘোষণা দিয়েছেন সাধারণ শিক্ষার্থী, জগন্নাথ বিশ্ববি

জনপ্রিয় টার্গেট

নভেম্বরে জাতীয় গ্রিডে বিদ্যুৎ দিতে প্রস্তুত হচ্ছে রূপপুর

কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, ৪৫ জনের বিরুদ্ধে মামলা

প্রকাশ: ১২:২৮:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬