ঢাকা ০১:৫৬ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লায় আওয়ামী লীগের ৬৪ নেতা-কর্মীসহ আটক ২৮৮

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০১:৪৩:৩৯ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬
  • ৪ বার পঠিত হয়েছে

গত ১৯ ও ২০ নভেম্বর জেলার বিভিন্ন থানা ও গোয়েন্দা (ডিবি) পুলিশের সমন্বয়ে পরিচালিত অভিযানে তাঁদের আটক করা হয়। আজ শনিবার দুপুরে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান।

পুলিশ জানায়, জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামানের নির্দেশনায় জননিরাপত্তা নিশ্চিত করা ও অপরাধ নিয়ন্ত্রণে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়। আটক ২৮৮ জনের মধ্যে ২০৭ জনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। বাকি ৮১ জনের কাছ থেকে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে।

অভিযান চলাকালে জেলার অপরাধপ্রবণ এলাকাগুলোতে নজরদারি জোরদার করা হয়। পাশাপাশি অপরাধীদের শনাক্তকরণ এবং জননিরাপত্তা বিঘ্নিত করতে পারে এমন কর্মকাণ্ড প্রতিরোধে বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান জানান, মাদক, ছিনতাই, কিশোর গ্যাং, সন্ত্রাসসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড দমনে বিশেষ অভিযান অব্যাহত থাকবে। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশ বজায় রাখতে জেলা পুলিশ তৎপর রয়েছে।

বিএনপি নেতা-কর্মীদের ডিসেম্বরজুড়ে মাঠে থাকার নির্দেশ এমপি সেলিম ভূঁইয়ার

কুমিল্লার হোমনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অগ্নিসংযোগ, নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অবস্থান কর্মসূচি, বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি ও অঙ্গসংগঠন। বিএনপির সংগঠনিক সম্পাদক ও স্থানীয় এমপি অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া ডিসেম্বরজুড়ে নেতাকর্মীদের মাঠে সক্রিয় থাকার নির্দেশ দেন।

কুমিল্লার ১১ পাটকলের পাঁচটিই বন্ধ

কুমিল্লার ১১ পাটকলের পাঁচটিই বন্ধ

কুমিল্লার ১১টি পাটকলে একসময় উল্লেখযোগ্য পণ্য উৎপাদন করা হতো। কিন্তু কাঁচামালের সংকট, উৎপাদন ব্যয় বৃদ্ধি এবং আর্থিক সংকটে পাঁচটিই বন্ধ হয়ে গেছে। বর্তমানে ছয়টি কারখানায় উৎপাদন করা হলেও ধুঁকছে সেগুলো।

কুমিল্লায় পেট্রলভর্তি বোতলসহ ৬ জনকে আটক করে পুলিশে দিল জামায়াত-শিবির

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে নাশকতার প্রস্তুতির অভিযোগে কুমিল্লার চৌদ্দগ্রামে পেট্রলভর্তি বোতল ও টায়ারসহ ছয় যুবককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয় জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা।

জনপ্রিয় টার্গেট

গোপালগঞ্জে অতিরিক্ত ৭ প্লাটুন আনসার মোতায়েন, সাত জেলায় দায়িত্বে ৪৯ প্লাটুন

কুমিল্লায় আওয়ামী লীগের ৬৪ নেতা-কর্মীসহ আটক ২৮৮

প্রকাশ: ০১:৪৩:৩৯ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬