ঢাকা ০৩:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লায় পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৩০ সদস্যসহ আটক ১৮১

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০২:৫৮:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
  • ৯ বার পঠিত হয়েছে

মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে জেলা পুলিশের পক্ষ থেকে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান।

জেলা পুলিশ সূত্রে জানা গেছে, জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সুপার মো. আনিসুজ্জামানের নির্দেশনায় জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও বিভিন্ন থানার পুলিশ যৌথভাবে এ অভিযান পরিচালনা করে। গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।

পুলিশ জানায়, আটক ব্যক্তিদের মধ্যে আওয়ামী লীগের ৩০ সদস্য রয়েছেন। এ ছাড়া কিশোর গ্যাংয়ের সদস্য, মাদক কারবারি, মাদকসেবী, ছিনতাইকারী ও বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিরাও রয়েছেন। প্রাথমিক যাচাই-বাছাই ও আইনগত প্রক্রিয়া শেষে ১২১ জনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। অপর ৬০ জনকে মুচলেকা নিয়ে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

অভিযানে কিশোরদের অপরাধপ্রবণতা থেকে দূরে রাখা এবং স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে। বিশেষ করে উঠতি বয়সী কিশোরদের পড়াশোনায় মনোযোগী করা, পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত রাখা এবং অপরাধ থেকে বিরত রাখতে অভিভাবকদের সচেতন করার উদ্যোগ নেওয়া হয়েছে।

জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামান বলেন, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। কিশোর গ্যাং, মাদক, ছিনতাইসহ সব ধরনের অপরাধের বিরুদ্ধে জেলা পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। তবে শুধু অপরাধীদের আইনের আওতায় আনাই নয়, বিপথগামী কিশোরদের সংশোধনের মাধ্যমে পড়াশোনা ও স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনাও পুলিশের অন্যতম লক্ষ্য।

তিনি আরও বলেন, অভিযান পরিচালনার সময় নিরীহ ও নিরপরাধ কেউ যেন হয়রানির শিকার না হন, সে বিষয়ে সতর্ক নজরদারি রাখা হচ্ছে। প্রতিটি অভিযান আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে পরিচালনার জন্য সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের নির্দেশনা দেওয়া হয়েছে।

চৌদ্দগ্রামে পিকআপের ধাক্কায় লরির নিচে সিএনজিচালিত অটোরিকশা, নিহত বেড়ে ২

বরযাত্রীর গাড়িতে স্থান সংকুলান না হওয়ায় সিএনজিচালিত অটোরিকশায় চড়ে দুই খালাতো ভাইকে নিয়ে আরিফ হোসেন (৪০) যাচ্ছিলেন বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে। পথিমধ্যে কুমিল্লার চৌদ্দগ্রামে পিকআপের ধাক্কায় সামনে দাঁড়িয়ে থাকা লরির নিচে চাপা পড়ে প্রাণ গেল তাঁর। এ ঘটনায় প্রাণ হারিয়েছেন সিএনজিচালিত অটোরিকশাচালক

কুমিল্লায় পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ৬৪ সদস্যসহ আটক ৩২৫

কুমিল্লায় জেলা পুলিশের ৪৮ ঘণ্টার বিশেষ অভিযানে ৩২৫ জনকে আটক করা হয়েছে। তাঁদের মধ্যে নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গসংগঠনের ৬৪ সদস্য রয়েছেন বলে জানিয়েছে পুলিশ। যাচাই-বাছাই শেষে ২৩০ জনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

চান্দিনায় গ্যাস রিফিল ও মাপে কারচুপি, তিন প্রতিষ্ঠানকে জরিমানা

কুমিল্লার চান্দিনায় অবৈধভাবে গ্যাস সিলিন্ডার রিফিল, জ্বালানি তেল পরিমাপে কম দেওয়া এবং ডায়াগনস্টিক সেন্টারে অতিরিক্ত মূল্য আদায়ের অভিযোগে তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৯০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

জনপ্রিয় টার্গেট

কুমিল্লায় পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৩০ সদস্যসহ আটক ১৮১

কুমিল্লায় পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৩০ সদস্যসহ আটক ১৮১

প্রকাশ: ০২:৫৮:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬