০৭:২৬ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লার লালমাই-ময়নামতি: উন্নয়নের চাপে প্রত্নতাত্ত্বিক নিদর্শন

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৭:০৯:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
  • ৫ বার পঠিত হয়েছে

• আদালতের নির্দেশনা অমান্য করে, অনুমতি না নিয়ে চলছে কুবির ভবন নির্মাণের কাজ।

• পাহাড় কেটে গড়ে উঠছে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান, রিসোর্ট, পার্ক।

প্রত্নতত্ত্ব অধিদপ্তরের ২০১৫ সালে প্রকাশিত ময়নামতি-লালমাইবিষয়ক গ্রন্থের তথ্য অনুযায়ী, কুমিল্লা শহর থেকে প্রায় ৯ কিলোমিটার পশ্চিমে উত্তর-দক্ষিণে বিস্তৃত লালমাই-ময়নামতি পাহাড়ের আয়তন প্রায় ৩৪ বর্গকিলোমিটার। পাহাড়ের সর্বোচ্চ উচ্চতা প্রায় ৫৫ মিটার এবং গড় উচ্চতা ২১ মিটার। এর উত্তর প্রান্তে রানি ময়নামতির প্রাসাদ এবং দক্ষিণ প্রান্তে প্রাচীন চণ্ডীমুড়া মন্দির অবস্থিত। পাহাড়জুড়ে রয়েছে অর্ধশতাধিক টিলা ও প্রাচীন স্থাপনার ধ্বংসাবশেষ।

প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তথ্য বলছে, ১৯৫৫ সাল থেকে লালমাই-ময়নামতি অঞ্চলে নিয়মিত প্রত্নতাত্ত্বিক খনন শুরু হয়। এ পর্যন্ত ৫০টির বেশি প্রত্নস্থল শনাক্ত করা হয়েছে। শালবন বিহার, রূপবান মুড়া, ইটাখোলা মুড়া, ভোজ রাজার বাড়ি, আনন্দ বিহার, কোটিলা মুড়া, চারপত্র মুড়া এবং রানি ময়নামতির প্রাসাদ ও মন্দির এই অঞ্চলের উল্লেখযোগ্য প্রত্নস্থল। প্রতিবছর খননে নতুন নিদর্শন আবিষ্কৃত হচ্ছে। অথচ নির্বিচার পাহাড় কাটা এবং অপরিকল্পিত স্থাপনা নির্মাণের কারণে নতুন প্রত্নস্থল আবিষ্কারের সম্ভাবনাও সংকুচিত হচ্ছে।

প্রত্নতত্ত্ব অধিদপ্তরের চট্টগ্রাম ও সিলেটের বিভাগীয় আঞ্চলিক পরিচালক আফরোজা খান মিতা বলেন, লালমাই-ময়নামতি পাহাড়ে প্রতিবছর খননে নতুন নিদর্শন উন্মোচিত হচ্ছে। তবে অবাধে পাহাড় কাটা এবং স্থাপনা নির্মাণের কারণে অনেক নিদর্শন অনাবিষ্কৃত থেকে যাচ্ছে।

সদর দক্ষিণ উপজেলা ভূমি অফিসের তথ্য অনুযায়ী, উপজেলায় লালমাই পাহাড় ও টিলাশ্রেণির ২ হাজার ১২১ একর জমি ব্যক্তিমালিকানাধীন। সরকারি ১ নম্বর খাস খতিয়ানে রয়েছে মাত্র ১০৩ একর ২৫ শতাংশ। বন বিভাগের ৫ নম্বর খতিয়ানে জমি রয়েছে ১৮৩ একর ১২ শতাংশ।

জেলা প্রশাসন এবং সংশ্লিষ্ট দপ্তরের তথ্য অনুযায়ী, ১৯৫১ সালে ১ হাজার ৮৫৪ একর ৯৩ শতাংশ জমি হুকুমদখল করে কুমিল্লা সেনানিবাস প্রতিষ্ঠা করা হয়। ১৯৫৯ সালে ১৫৬ একর জমিতে প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড)। কোটবাড়ীতে বিজিবির সেক্টর সদর দপ্তর এবং সংরক্ষিত এলাকার জন্য বরাদ্দ দেওয়া হয় প্রায় ১০০ একর পাহাড়ি জমি।

বিশ্ববিদ্যালয়ের প্রকল্প পরিচালক ও তত্ত্বাবধায়ক প্রকৌশলী এস এম শহিদুল হাসান বলেন, পাহাড়ে ভবন নির্মাণের বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন পরিবেশ অধিদপ্তরে আবেদন করেছে। অনুমোদনের বিষয়টি মন্ত্রণালয় দেখছে। তবে পাহাড় কেটে ভবন নির্মাণের বিষয়ে তিনি মন্তব্য করতে অপারগতা প্রকাশ করেন।

পরিবেশ অধিদপ্তরের কুমিল্লার উপপরিচালক সালমান চৌধুরী শাওন বলেন, লালমাই পাহাড়ে বিশ্ববিদ্যালয়ের কয়েকটি বড় ভবন নির্মাণের কাজ তিনি দেখেছেন। সংশ্লিষ্ট নথি পর্যালোচনা করে তাঁর মনে হয়েছে, পরিবেশগত প্রভাব নিরূপণ সমীক্ষা (ইআইএ) প্রতিবেদন ছাড়াই ভবন নির্মাণ করা হচ্ছে। এ বিষয়ে মন্ত্রণালয়ে পাঠানো আবেদন এখনো অনুমোদন পায়নি।

বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়ন ভূমি অফিসের তথ্য অনুযায়ী, ওই এলাকায় প্রত্নতত্ত্ব অধিদপ্তরের নামে ৮ একর, রেশম উন্নয়ন বোর্ডের নামে ১২ একর ১৬ শতাংশ এবং ময়নামতি স্কুল অ্যান্ড কলেজ ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নামে ১ একর পাহাড়ি জমি রয়েছে।

সংশ্লিষ্ট ভূমি অফিসের কর্মকর্তারা জানান, দীর্ঘদিন আগে শর্ত সাপেক্ষে পাহাড়ি জমি ইজারা নেওয়ার পর অনেক ক্ষেত্রে শর্ত ভেঙে দখল ও মাটি কাটা শুরু হয়। বাংলাদেশ সার্ভে (বিএস) হওয়ার পর পাহাড়ের অনেক জমি ব্যক্তিমালিকানায় চলে যায়। এরপর জমি হাতবদল ও কেনাবেচা বাড়তে থাকে। শিক্ষাপ্রতিষ্ঠান ও অন্যান্য স্থাপনা গড়ে ওঠায় পাহাড়সংলগ্ন এলাকায় জমির দামও বেড়েছে।

কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এ বি এম মশিউজ্জামান বলেন, অধিকাংশ পাহাড় ব্যক্তিমালিকানাধীন হলেও আইন অনুযায়ী পাহাড় কাটা নিষিদ্ধ। প্রশাসনের অভিযানের কারণে পাহাড় কাটা অনেকটা কমে এসেছে।

তবে বাস্তব চিত্র ভিন্ন কথা বলছে। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কাছাকাছি লালমাই পাহাড়ের ৪ একর জমিতে ২০১৪ সাল থেকে পরিচালিত হচ্ছে বেসরকারি সিসিএন বিশ্ববিদ্যালয়, সিসিএন পলিটেকনিক ইনস্টিটিউট ও সিসিএন মডেল কলেজ। প্রতিষ্ঠানগুলোর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান তারিকুল ইসলাম চৌধুরীর দাবি, পরিবেশ অধিদপ্তরের অনুমতি নিয়েই প্রতিষ্ঠানগুলো গড়ে তোলা হয়েছে। পাহাড়ে অবস্থিত হলেও ভবন নির্মাণে পাহাড়ের ক্ষতি হচ্ছে না।

সম্প্রতি সরেজমিন সদর দক্ষিণ উপজেলার বড় ধর্মপুর, সালমানপুর এবং আশপাশের এলাকায় দেখা যায়, পাহাড়ের বিভিন্ন অংশে সীমানাপ্রাচীর, স্টিলের বেড়া ও স্থাপনা নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। বড় ধর্মপুর বাজার সড়কে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের রাস্তার মোড়ে পাহাড় কাটার জায়গা ঘিরে সীমানাপ্রাচীর দেওয়া হয়েছে। একই সড়কে ‘প্রবাসী পর্যটন ও বোটানিক্যাল গার্ডেন’ নির্মাণের জন্য একটি পাহাড় স্টিলের বেড়া দিয়ে ঘিরে রাখা হয়েছে।

ব্যবসায়ী মো. মহসিন কবির ভূঁইয়া বলেন, তিনি সেখানে ১২৮ শতক পাহাড় কিনেছেন। জায়গাটি সংরক্ষণের জন্য স্টিলের বেড়া দিয়েছেন। কর্তৃপক্ষের অনুমতি নিয়ে নির্মাণকাজ শুরু করবেন।

বন ও কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, ষাটের দশক থেকে নব্বইয়ের দশক পর্যন্ত লালমাই পাহাড় ছিল ঘন গাছপালা, বাঁশঝাড় ও বুনো লতায় আচ্ছাদিত। সেখানে বন্য শূকর, মেছোবাঘ, বুনো বিড়াল, শিয়াল, হনুমান, শজারু, খরগোশ ও বাদুড় দেখা যেত। ছিল ময়ূর, বনমোরগ, ঘুঘু, পেঁচা, শকুন, মাছরাঙাসহ বিভিন্ন প্রজাতির পাখি। নির্বিচার পাহাড় কাটা, গাছপালা উজাড়, বসতি বিস্তার ও স্থাপনা নির্মাণে এসব প্রাণীর আবাসস্থল সংকুচিত হয়ে পড়েছে।

বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী, পরিবেশ অধিদপ্তরের অনুমতি ছাড়া পাহাড় কাটা অবৈধ। নতুন শিল্পপ্রতিষ্ঠান বা প্রকল্প স্থাপনের আগে পরিবেশগত ছাড়পত্র নেওয়ার বাধ্যবাধকতা রয়েছে। কিন্তু তা মানা হচ্ছে না।

২০২৩ সালের ১২ ফেব্রুয়ারি লালমাই পাহাড় কাটা ও পাহাড়ের ধ্বংসাত্মক কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ দেন হাইকোর্ট। এই নির্দেশনাও মানা হচ্ছে না।

বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) কুমিল্লা জেলা শাখার সভাপতি চিকিৎসক মো. মোসলেহ উদ্দিন আহমেদ বলেন, প্রত্নতাত্ত্বিক নিদর্শন আবিষ্কারের আগেই যদি পাহাড়ের অস্তিত্ব মুছে যায়, তাহলে হারিয়ে যেতে পারে ইতিহাসের অমূল্য অধ্যায়। লালমাই পাহাড় রক্ষায় এখন প্রয়োজন শুধু অভিযান বা জরিমানা নয়, প্রয়োজন পাহাড় ও প্রত্নস্থল চিহ্নিত করে সমন্বিত সংরক্ষণ পরিকল্পনা এবং তার কার্যকর বাস্তবায়ন।

দেবিদ্বারে নাশকতা মামলায় ইউপি সদস্যসহ আ.লীগের ৫ নেতা-কর্মী গ্রেপ্তার

কুমিল্লার দেবিদ্বারে নাশকতার পরিকল্পনার অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইউপি সদস্যসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের পাঁচ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার বেলা ৩টায় তাঁদের আদালতে পাঠানো হয়।

কুমিল্লায় স্ত্রীর মামলায় ইউপি চেয়ারম্যান কারাগারে

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় স্ত্রীর করা যৌতুক ও নারী নির্যাতন মামলায় শিদলাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম আলাউল আকবরকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার দুপুরে তাঁর জামিন আবেদন নামঞ্জুর করে এ আদেশ দেওয়া হয়।

সালিসে নারীকে মারধরের অভিযোগে ব্রাহ্মণপাড়ার ইউপি চেয়ারম্যান বরখাস্ত

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ইউনিয়ন পরিষদের সালিসে এক নারীকে মারধরের অভিযোগ প্রমাণিত হওয়ায় মাধবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফরিদ উদ্দিনকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার বিভাগ। ৮ নভেম্বর জারি করা প্রজ্ঞাপনে এ আদেশ অবিলম্বে কার্যকরের কথা বলা হয়েছে।

জনপ্রিয় টার্গেট

কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন: দেশের ৩৫ শতাংশ মানুষ আর্থিক সেবার বাইরে

কুমিল্লার লালমাই-ময়নামতি: উন্নয়নের চাপে প্রত্নতাত্ত্বিক নিদর্শন

প্রকাশ: ০৭:০৯:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬