নিহত বদর উদ্দিন গহেরপুর গ্রামের মাঝের পাড়ার মৃত সামছদ্দিন মণ্ডলের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিলের পাশে একটি অস্থায়ী কুঁড়েঘর ছিল। সেখানে নিয়মিত যাতায়াত করতেন বদর উদ্দিন। পাশাপাশি নিজের মাছের ঘেরও পাহারা দিতেন তিনি। ধারণা করা হচ্ছে, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুর্বৃত্তরা রাতে তাঁকে কুপিয়ে হত্যা করেছে।
আজ বুধবার ভোরে বদর উদ্দিনের ছেলে সুমন বাবাকে পানির মধ্যে পড়ে থাকতে দেখেন। পরে তাঁর মাথায় ধারালো অস্ত্রের ১০ থেকে ১২টির বেশি আঘাতের চিহ্ন দেখা যায়।
দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

দৈনিক টার্গেট 




















