আজ বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম। তিনি জানান, রাজধানীর একটি এলাকা থেকে ওই দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত মোটরসাইকেলও উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারদের বিষয়ে বিস্তারিত আজ দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে জানানো হবে বলে জানান তিনি।
পুলিশ ও মামলার তথ্য অনুযায়ী, গত ২৯ আগস্ট সকাল সাড়ে ৬টার দিকে রনজিনা পারভীন বগুড়া থেকে ঢাকায় এসে ফার্মগেটের একটি হাসপাতালে যাচ্ছিলেন। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে মোটরসাইকেলে আসা ছিনতাইকারীরা তাঁর ব্যাগ ধরে টান দিলে তিনি রিকশা থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে তাঁকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে গত ৩০ আগস্ট রাজধানীর শেরেবাংলা নগর থানায় মামলা করা হয়।
রনজিনা পারভীন বগুড়ার বাগবাড়ি বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন।
সুসজ্জিত নৌকায় বাজছে ঢাকঢোল। তালে তালে চলছে ভাটিয়ালি গান। মাঝিদের কণ্ঠে—‘হেইয়ারে হেইয়াহো, মারো টান, হেইয়াহো’। বৈঠার ছলাৎ ছলাৎ শব্দে মুখর নদীর পানি। শরতের শেষ বিকেলে এমন দৃশ্য মুগ্ধ করেছে নদীপাড়ের মানুষকে…
নেত্রকোনার বারহাট্টায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ শিউলী রানী বিশ্বাস (৪০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল ৪টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়…
মাগুরা জেলা কারাগারের জেল সুপার শেখ মো. মহিউদ্দীন হায়দার জানান, ১৩ সেপ্টেম্বর কারাগারে নূর আলম হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তাঁকে দ্রুত মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর অবস্থার অবনতি হলে চিকিৎসকের পরামর্শে অ্যাম্বুলেন্সে করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
দৈনিক টার্গেট 






















