০৫:০৭ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জবি শিক্ষার্থী জোবায়েদ হত্যা মামলা: তিন আসামির বিচার শুরু

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৩:১২:৩০ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬
  • ১০ বার পঠিত হয়েছে

বাদী পক্ষের আইনজীবী ইশতিয়াক হোসেন বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, অভিযোগ গঠনের মধ্য দিয়ে এই মামলার ৩ আসামি বিচার শুরু হলো।

আসামিরা হলেন জোবায়েদের ছাত্রী (১৯), তাঁর বন্ধু মো. মাহির রহমান (১৯) ও মাহিরের বন্ধু ফারদীন আহম্মেদ আয়লান (২০)।

আসামিদের কারাগার থেকে আদালতে হাজির করা হয়। অভিযোগ গঠনের সময় তাঁরা নিজেদের নির্দোষ দাবি করেন।

মামলার অভিযোগপত্র অনুযায়ী, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জোবায়েদ হোসেন পড়াশোনার পাশাপাশি টিউশনি করতেন। ২০২৫ সালের ১৯ অক্টোবর বিকেলে পুরান ঢাকার বংশাল থানার নুর বক্স লেনের একটি ভবনে ছাত্রীকে পড়াতে যান তিনি। ওইদিন ভবনটির নিচতলায় তাঁকে ছুরিকাঘাত করা হয়। পরে তৃতীয় তলার সিঁড়ির পাশে তাঁর রক্তাক্ত মরদেহ পাওয়া যায়।

অভিযোগপত্রে আরও বলা হয়েছে, ওইদিন সন্ধ্যা ৫টা ৪৮ মিনিটে জোবায়েদের বিশ্ববিদ্যালয়ের এক ছোট ভাইকে মেসেঞ্জারে তাঁর মৃত্যুর খবর জানান তাঁর ছাত্রী। পরে আরেক শিক্ষার্থীর কাছ থেকে খবর পেয়ে জোবায়েদের বড় ভাই এনায়েত হোসেন সৈকত স্বজনদের সঙ্গে নিয়ে রাত সাড়ে ৮টার দিকে ঘটনাস্থলে যান। ভবনের সিঁড়ি ও দেয়ালে রক্তের দাগ দেখে তাঁরা তৃতীয় তলার সিঁড়ির পাশে জোবায়েদের মরদেহ দেখতে পান।

এ ঘটনায় ২০২৫ সালের ২১ অক্টোবর বংশাল থানায় হত্যা মামলা করেন জোবায়েদের বড় ভাই এনায়েত হোসেন সৈকত। তদন্ত শেষে গত ৩০ জুন আদালতে অভিযোগপত্র জমা দেন মামলার তদন্ত কর্মকর্তা ও বংশাল থানার উপপরিদর্শক (এসআই) মো. আশরাফ হোসেন।

অভিযোগপত্রে জোবায়েদের ছাত্রী, তাঁর বন্ধু মো. মাহির রহমান ও মাহিরের বন্ধু ফারদীন আহম্মেদ আয়লানকে আসামি করা হয়।

পরীমণির বিরুদ্ধে ব্যবস্থা নিতে শিল্পী সমিতিকে আইনি নোটিশ

সাংবাদিকদের হয়রানি ও জাতীয় সংগীত অবমাননার ঘটনায় পরীমণির বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি এবং সাধারণ সম্পাদক বরাবর আইনি নোটিশ পাঠানো হয়েছে। সেই সঙ্গে পরীমণিকে ক্ষমা চাইতে বলা হয়েছে নোটিশে।

ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৫২২, মামলা ৪০

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫২২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে ৪০টি মামলা করা হয়েছে। অভিযানকালে ১০০ গ্রাম হেরোইন, ১০ হাজার ৯২৪টি ইয়াবা, ২১ কেজি ৭০০ গ্রাম গাঁজা ও ২০ লিটার দেশীয় মদ উদ্ধার করা হয়।

মহাখালী টার্মিনালে মধ্যরাতে দুর্বৃত্তদের আগুনে পুড়ল বাস

রাজধানীর মহাখালী বাস টার্মিনালে পার্কিং করে রাখা সোহাগ পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে বাসটি সম্পূর্ণ পুড়ে গেছে। গতকাল শনিবার দিবাগত রাত ১২টা ৫৭ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।

জনপ্রিয় টার্গেট

ইসলামি বক্তা ফারুকী হত্যা মামলা: জেএমবির ৬ সদস্যের বিচার শুরু

জবি শিক্ষার্থী জোবায়েদ হত্যা মামলা: তিন আসামির বিচার শুরু

প্রকাশ: ০৩:১২:৩০ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬