ঢাকা-চট্টগ্রাম ১১ দলীয় ঐক্যের লংমার্চ: কুমিল্লার পথসভায় ব্যাপক জনসমাগমের প্রস্তুতি

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০১:২২:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
  • ২৯ বার পঠিত হয়েছে

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে কুমিল্লার পদুয়া বাজারের হোটেল নূরজাহানে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও কুমিল্লা মহানগরীর আমির কাজী দ্বীন মোহাম্মদ।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, জনস্বার্থ ও গণতান্ত্রিক অধিকার রক্ষায় ছয় দফা দাবিকে সামনে রেখে এই লংমার্চ কর্মসূচি পালন করা হবে। দাবিগুলো হলো—অবিলম্বে গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও অপরাধ দমন, বিদ্যুৎ-জ্বালানি ও সার সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ এবং প্রশাসনের সর্বস্তরে সংকীর্ণ দলীয়করণ বন্ধ করা।

কাজী দ্বীন মোহাম্মদ জানান, ৫ সেপ্টেম্বর সকাল ৭টায় ঢাকার শাপলা চত্বর থেকে লংমার্চ শুরু হয়ে চট্টগ্রামের ঐতিহাসিক লালদীঘি ময়দানে গিয়ে শেষ হবে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পথসভা অনুষ্ঠিত হবে। লংমার্চে এক হাজারের বেশি যানবাহন অংশ নেবে বলে আশা করছেন আয়োজকেরা। মহাসড়কের বিভিন্ন জেলা, উপজেলা ও মহানগর এলাকার নেতা-কর্মী এবং সাধারণ মানুষ এতে অংশ নেবেন।

তিনি বলেন, ৫ সেপ্টেম্বর দুপুর ১২টায় কুমিল্লার পদুয়া বাজার বিশ্বরোডে নূরজাহান হোটেল-সংলগ্ন মাঠে বড় পরিসরে পথসভা অনুষ্ঠিত হবে। এতে ১১ দলীয় ঐক্যের জাতীয় ও স্থানীয় পর্যায়ের নেতারা বক্তব্য দেবেন।

কাজী দ্বীন মোহাম্মদ বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় ঐক্যের নেতা-কর্মী, সমর্থক ও সাধারণ মানুষের ব্যাপক অংশগ্রহণে কুমিল্লার পথসভায় বিপুল জনসমাগম হবে বলে তাঁরা আশা করছেন। তিনি জানান, পথসভায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি ১১ দলীয় ঐক্যের পাঁচ শতাধিক স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করবেন।

আয়োজকেরা জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দক্ষিণ পাশে নূরজাহান হোটেলের পূর্ব দিকে বিস্তৃত এলাকায় পথসভার আয়োজন করা হয়েছে। সমাবেশস্থলের পশ্চিম পাশে পূর্বমুখী করে মঞ্চ নির্মাণ করা হচ্ছে। সাংবাদিকদের জন্য পৃথক বসার ব্যবস্থা এবং ভিডিও ও ক্যামেরাম্যানদের জন্য আলাদা স্টেজ থাকবে। পথসভাস্থলে পর্যাপ্ত মাইক ও সাউন্ড সিস্টেমের ব্যবস্থাও রাখা হয়েছে।

কাজী দ্বীন মোহাম্মদ বলেন, বড় কর্মসূচিতে অনিচ্ছাকৃতভাবে কিছু ত্রুটি-বিচ্যুতি হতে পারে। গণমাধ্যমকর্মীদের বিষয়গুলো ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ জানিয়ে তিনি বলেন, লংমার্চ ও পথসভার মূল বক্তব্য, ছয় দফা দাবি এবং ১১ দলীয় ঐক্যের নেতাদের বক্তব্য যথাযথভাবে দেশবাসীর সামনে তুলে ধরতে গণমাধ্যমের সহযোগিতা প্রয়োজন।

লংমার্চ শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও নির্বিঘ্ন করতে ইতিমধ্যে পুলিশ প্রশাসনের সঙ্গে বৈঠক করা হয়েছে বলেও জানান কাজী দ্বীন মোহাম্মদ। তিনি বলেন, লংমার্চের রুট, পথসভা ও কর্মসূচির বিভিন্ন স্থান সম্পর্কে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থাকে অবহিত করা হয়েছে।

সড়কে যাতে যানজট সৃষ্টি না হয়, সে বিষয়েও ট্রাফিক পুলিশ ও হাইওয়ে পুলিশকে জানানো হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানান তিনি।

মাগুরার শ্রীপুর বাইপাস সড়কের মাঝখানে দাঁড়িয়ে থাকা বৈদ্যুতিক খুঁটি অপসারণ না করায় সড়ক নির্মাণকাজ ব্যাহত হচ্ছে। সড়ক প্রশস্তকরণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় খুঁটি স্থানান্তরের জন্য সংশ্লিষ্ট বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠানকে কয়েক মাস আগে অর্থ পরিশোধ করা হলেও এখনো কাজের দৃশ্যমান অগ্রগতি হয়নি। এতে বন্ধ রয়েছে

গাইবান্ধা-পলাশবাড়ী আঞ্চলিক মহাসড়কের মাঝিপাড়া এলাকায় যাত্রীবাহী বাস ও ওষুধবাহী মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে মাইক্রোবাসচালক মাসুদ রানা (৩৫) নিহত হয়েছেন। এ ঘটনায় মাইক্রোবাসে থাকা মো. সানি নামে একজন গুরুতর আহত হয়েছেন।

জনপ্রিয় টার্গেট

কেশবপুরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু

ঢাকা-চট্টগ্রাম ১১ দলীয় ঐক্যের লংমার্চ: কুমিল্লার পথসভায় ব্যাপক জনসমাগমের প্রস্তুতি

প্রকাশ: ০১:২২:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬