০৭:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দিনাজপুর বোর্ডের ইতিহাসে সর্বনিম্ন পাসের হার, ৪৯ কলেজের সবাই ফেল

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১২:০০:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬
  • ১৬ বার পঠিত হয়েছে

আজ শনিবার দিনাজপুর শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষার ফলাফলের পরিসংখ্যান তুলে ধরে ব্রিফিং করেন পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. বোরহান উদ্দিন।

পরিসংখ্যানে জানানো হয়, এবারে এই বোর্ডের অধীনে আটটি জেলার ৬৬৮টি কলেজের মোট ১ লাখ ১১ হাজার ৭৮৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে ৫১ হাজার ৩৯৮ জন পরীক্ষার্থী পাস করেছে। মোট পাসের হার ৪৫ দশমিক ৯৮ শতাংশ। এবারে এই বোর্ড থেকে ২ হাজার ৯৫৩ জন জিপিএ-৫ পেয়েছে। তাদের মধ্যে ছাত্র ১ হাজার ৩৮৩ জন এবং ছাত্রী ১ হাজার ৫৭০ জন। ছয়টি কলেজের শিক্ষার্থীরা শতভাগ পাস করেছে এবং ৪৯টি কলেজ থেকে কোনো শিক্ষার্থী পাস করতে পারেনি। প্রাপ্ত ফলাফলে এবারে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা ভালো করেছে।

শিক্ষা বোর্ডের পরিসংখ্যান অনুযায়ী, গত সাত বছরের মধ্যে ২০২০ সালে করোনার কারণে পরীক্ষা না হওয়ায় পাসের হার ছিল ১০০ শতাংশ। ২০২১ সালে সব বিভাগে তিনটি ঐচ্ছিক বিষয়ে পরীক্ষা নেওয়ায় পাসের হার দাঁড়ায় ৯২ দশমিক ৪৩ শতাংশ। এরপর ২০২২ সালে ৭৯ দশমিক ০৮ শতাংশ, ২০২৩ সালে ৭৪ দশমিক ৪৮ শতাংশ, ২০২৪ সালে ৭৭ দশমিক ৫৬ শতাংশ এবং ২০২৫ সালে ৫৭ দশমিক ৪৯ শতাংশ শিক্ষার্থী পাস করে।

স্বজনকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল রাজমিস্ত্রির, মরদেহ নিয়ে বিক্ষোভ

দিনাজপুরের ফুলবাড়ীতে চাচাতো ভাইকে মারধরের প্রতিবাদ করায় রুহুল আমিন (৩৫) নামে এক রাজমিস্ত্রিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। হত্যার বিচারের দাবিতে মরদেহ নিয়ে বিক্ষোভ করেছেন স্বজন ও এলাকাবাসী। নিহতের ভাই রাশেদ বলেন, ‘মামলা না হওয়া পর্যন্ত ভাইয়ের মরদেহ দাফন করব না।’

চুরির অভিযোগে যুবককে মারধর, রক্ষা করতে গিয়ে চাচাতো ভাই নিহত

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, অম্রবাড়ী এলাকার সামিউল মুন্সির একটি গরু গোয়াল থেকে ছুটে যায়। শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে অম্রবাড়ী গ্রামের মৃত মোস্তফা আলীর ছেলে খোরশেদ (২৭) গরুটি নিয়ে ফুলবাড়ী পৌরবাজার দিয়ে যাওয়ার সময় স্থানীয় কয়েকজন তাঁকে আটক করেন।

জনপ্রিয় টার্গেট

দিনাজপুর বোর্ডের ইতিহাসে সর্বনিম্ন পাসের হার, ৪৯ কলেজের সবাই ফেল

প্রকাশ: ১২:০০:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬