ঢাকা ০১:৪৪ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

দুর্গাপুরে গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে দুটি পেট্রলবোমা নিক্ষেপ, একটি অবিস্ফোরিত

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০১:২৮:৪২ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬
  • ৬ বার পঠিত হয়েছে

শুক্রবার (২০ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার বিরিশিরি বাজারসংলগ্ন গ্রামীণ ব্যাংকের শাখা কার্যালয়ে এ ঘটনা ঘটে।

শাখা ব্যবস্থাপক মো. শামসুল হক বলেন, গভীর রাতে হঠাৎ রাস্তার দিক থেকে কাচের বোতলে পেট্রলভর্তি একটি বোমা ছুড়ে মারে দুর্বৃত্তরা। এ সময় কার্যালয়ের বাইরে আনসার সদস্যরা পাহারায় ছিলেন। বিস্ফোরণের শব্দ শুনে তাঁরা দ্রুত এগিয়ে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। ঘটনাস্থলে পেট্রলভর্তি আরও একটি কাচের বোতল পড়ে ছিল, যা বিস্ফোরিত হয়নি।

তিনি আরও বলেন, পেট্রলবোমাটি কার্যালয়ের ভেতরে প্রবেশ না করায় তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তবে কার্যালয়ের গেটের সামনে রাখা একটি মোটরসাইকেলের পেছনের কিছু অংশ পুড়ে গেছে।

শাখা ব্যবস্থাপক জানান, শনিবার সকালে পুলিশ সুপার, দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ বলেন, সিসিটিভি ফুটেজে দেখা গেছে, শুক্রবার দিবাগত রাত ১টা ৩৪ মিনিটে দুর্বৃত্তরা পরপর দুটি পেট্রলবোমা নিক্ষেপ করে পালিয়ে যায়। এর মধ্যে একটি বিস্ফোরিত হলেও অপরটি অবিস্ফোরিত অবস্থায় পড়ে থাকে। আনসার সদস্যদের তৎপরতায় তাৎক্ষণিকভাবে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

তিনি বলেন, খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম চলমান রয়েছে।

উল্লেখ্য, সম্প্রতি নেত্রকোনার ঠাকুরাকোনা, কুমড়ী, মৌগাতি, চল্লিশা, আমতলা ও পূর্বধলার খলিশাউড়াসহ জেলার বিভিন্ন স্থানে গ্রামীণ ব্যাংকের একাধিক শাখা কার্যালয়ে পেট্রল ঢেলে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।

নেত্রকোনায় আবারও গ্রামীণ ব্যাংকে আগুন, এবার ঠাকুরাকোনা শাখায়

নেত্রকোনায় গ্রামীণ ব্যাংকের ঠাকুরাকোনা শাখায়ও পেট্রলবোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। গতকাল বুধবার গভীর রাতে সদর উপজেলার ঠাকুরাকোনা বাজার-সংলগ্ন কার্যালয়ে এ ঘটনা ঘটে। কাছাকাছি সময়ে জেলার পূর্বধলা উপজেলার খলিশাউড় ইউনিয়নের বালুচড়া বাজারে গ্রামীণ ব্যাংকের আরও একটি শাখায় আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।

ছাত্রশক্তির নেতা রাফির বাড়িতে পেট্রল ঢেলে আগুন দেওয়ার চেষ্টা

জাতীয় ছাত্রশক্তির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফির গ্রামের বাড়িতে পেট্রল ঢেলে আগুন দেওয়ার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। ঘটনার সময় বাড়িতে ঘুমিয়ে ছিলেন তাঁর মা-বাবা। তবে প্রতিবেশীদের তাৎক্ষণিক তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে

নেত্রকোনায় ভূমি অফিসে পেট্রল ঢেলে আগুন

নেত্রকোনায় ভূমি অফিসে পেট্রল ঢেলে আগুন

নেত্রকোনার সদর উপজেলার কাইলাটি ইউনিয়ন ভূমি কার্যালয়ে পেট্রল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আজ বৃহস্পতিবার ভোররাতে এ ঘটনা ঘটে। আগুনে কার্যালয়ের ভেতরে থাকা আসবাবপত্র পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

জনপ্রিয় টার্গেট

গোপালগঞ্জে অতিরিক্ত ৭ প্লাটুন আনসার মোতায়েন, সাত জেলায় দায়িত্বে ৪৯ প্লাটুন

দুর্গাপুরে গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে দুটি পেট্রলবোমা নিক্ষেপ, একটি অবিস্ফোরিত

প্রকাশ: ০১:২৮:৪২ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬