নিয়ন্ত্রণ হারিয়ে ধলাই নদীতে পড়ল টমটম, চালক নিখোঁজ

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৪:০০:৩৪ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
  • ৩৪ বার পঠিত হয়েছে

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে নদী থেকে ভাসমান টমটমটি উদ্ধার করলেও নিখোঁজ চালকের সন্ধান পাননি। তাঁর সন্ধানে উদ্ধার অভিযান চলছে। মৌলভীবাজারে ডুবুরি দল না থাকায় সিলেট থেকে ডুবুরি দল ঘটনাস্থলে আসছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

নিখোঁজ প্রিতম এরিক (পিতু) কমলগঞ্জ উপজেলার দক্ষিণ বালিগাঁও বটতলা এলাকার বাসিন্দা। তিনি ওই এলাকার টমাস এরিকের ছেলে।

স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ রোববার সকালে স্থানীয় এক যাত্রীকে নিয়ে প্রিতম এরিক কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান। পরে ফেরার পথে দক্ষিণ কুমড়াকাপন এলাকায় ধলাই নদীর পাড়ে টমটমটি ঘোরানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে সেটি নদীতে পড়ে যায়। এ সময় টমটমসহ চালকও পানিতে তলিয়ে যান।

প্রত্যক্ষদর্শীরা জানান, নদীতে পড়ে যাওয়ার পর প্রিতম স্থানীয়দের সহযোগিতার জন্য চিৎকার করেন। খবর পেয়ে কয়েকজন স্থানীয় বাসিন্দা দ্রুত নদীতে নেমে তাঁকে উদ্ধারের চেষ্টা করেন। তবে তাঁদের চোখের সামনেই তিনি পানিতে তলিয়ে যান। এরপর স্থানীয়রাও নদীতে নেমে বিভিন্নভাবে তাঁর সন্ধানে চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

খবর পেয়ে কমলগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। পরে নদীতে থাকা টমটমটি উদ্ধার করা সম্ভব হলেও চালকের সন্ধান পাওয়া যায়নি।

কমলগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইউনিট লিডার ফারুক আহমদ বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে টমটমটি উদ্ধার করা হয়েছে। নিখোঁজ ব্যক্তির সন্ধানে উদ্ধার তৎপরতা চলছে। আমাদের মৌলভীবাজারে ডুবুরি দল নেই। তাই সিলেট থেকে ডুবুরি দল আসছে। তারা ঘটনাস্থলে পৌঁছালে উদ্ধার অভিযান আরও জোরদার করা হবে।’

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কমর উদ্দিন বলেন, ‘ঘটনাটি জানার পর পুলিশ ঘটনাস্থলে গেছে। নিখোঁজ ব্যক্তির সন্ধানে ডুবুরি দল আসছে।’

পাবনার ঈশ্বরদীতে পদ্মা নদীতে ট্রলার দুর্ঘটনার দুই দিন পর নিখোঁজ ছাত্রদল নেতা রাকিবুজ্জামান রকির (৩০) অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। আজ রোববার সকালে উপজেলার পাকশীর হার্ডিঞ্জ ব্রিজের অদূরে লক্ষীকুন্ডা ইউনিয়নের চরকুড়লিয়া গ্রামে পদ্মায় ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়…

আরেক মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে মডেল সিমু আক্তার বৃষ্টি ওরফে মিষ্টি সুবাসকে। আজ রোববার ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. তাজুল ইসলাম সোহাগ গ্রেপ্তার দেখানোর এ নির্দেশ দেন।

নরসিংদীর মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ভ্যানে ডাকাতির ঘটনায় আন্তজেলা ডাকাত দলের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে লুণ্ঠিত পিকআপ ভ্যান, ডাকাতির কাজে ব্যবহৃত পিকআপ ভ্যান, ৯৮টি ডিমের খালি ক্যারেট, ডিম বিক্রির ১০ হাজার টাকা, দেশীয় অস্ত্র ও মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

জনপ্রিয় টার্গেট

নিয়ন্ত্রণ হারিয়ে ধলাই নদীতে পড়ল টমটম, চালক নিখোঁজ

প্রকাশ: ০৪:০০:৩৪ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬