নেপালে ক্ষতিগ্রস্তদের পাশে মোজো, ৩৫ লাখ টাকার মানবিক সহায়তা

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৯:০২:৩৩ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
  • ১৩ বার পঠিত হয়েছে

নেপাল-তিব্বত সীমান্তে ভোতে কোশী ও ত্রিশূলী নদীতে সৃষ্ট আকস্মিক বন্যায় নেপালের বিভিন্ন অঞ্চল বিপর্যস্ত হয়ে পড়েছে। পাহাড়ি নদীর তীব্র স্রোতে ভেসে গেছে অসংখ্য ঘরবাড়ি, নিখোঁজ হয়েছেন বহু মানুষ। স্বজন ও ঘরবাড়ি হারিয়ে গভীর অনিশ্চয়তার মধ্যে পড়েছেন ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।

প্রতিবেশী দেশের এই সংকটের খবর স্পর্শ করেছে বাংলাদেশের মানুষের হৃদয়ে। মোজো বিশ্বাস করে, মানুষের দুঃসময়ে পাশে দাঁড়াতে কোনো ভৌগোলিক সীমারেখা বাধা হতে পারে না। এমন কঠিন সময়ে অসহায় মানুষের পাশে থাকাকেই মোজো তার মানবিক দায়িত্বের অংশ হিসেবে বিবেচনা করে।

আকস্মিক বন্যা এবং ভূমিধসে ক্ষতিগ্রস্ত ও বিপন্ন মানুষের জরুরি ত্রাণ এবং পুনর্বাসন কার্যক্রমে সহায়তার লক্ষ্যে ঢাকায় অবস্থিত নেপাল দূতাবাসে ৩৫ লাখ টাকার অনুদান প্রদান করেছে মোজো। নেপাল দূতাবাসে আনুষ্ঠানিকভাবে এই অনুদানের চেক হস্তান্তর করা হয়।

চেক হস্তান্তরকালে আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের প্রতিনিধিগণ বলেন, স্বজন ও ঘরবাড়ি হারিয়ে যারা দিশেহারা, তাদের এই শূন্যতা পূরণ করার সাধ্য কারও নেই। কিন্তু এই কঠিন সময়ে আমরা নেপালের মানুষকে একা বোধ করতে দিতে চাই না। প্রতিবেশীর বিপদে পাশে থাকা কোনো সাহায্য নয়, এটি আমাদের দায়িত্ব। মোজো ও বাংলাদেশের মানুষের একটাই প্রত্যাশা—নেপালের মানুষ যেন দ্রুত এই শোক কাটিয়ে আবার ঘুরে দাঁড়াতে পারে।

মোজো ভবিষ্যতেও যে কোনো সংকট ও দুর্যোগে মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেছে।

নোয়াখালীর হাতিয়ায় শ্রেণিকক্ষে হঠাৎ ঝাঁজালো গন্ধ ছড়িয়ে পড়ায় আবার ২১ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তবে শ্রেণিকক্ষে কী ধরনের ঝাঁজালো গন্ধ ছড়িয়েছিল এবং এর উৎস কী, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

চাঁদপুরের কচুয়ায় ১৩ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রীকে যৌন হয়রানি ও শ্লীলতাহানির অভিযোগে মদিনাতুল উলুম মহিলা মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মো. নুরুল আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ। নারী ও শিশু নির্যাতন দমন আইনে করা মামলায় তাঁকে আদালতে পাঠানো হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে সম্প্রতি ঘটে যাওয়া তিনটি বিতর্কিত ঘটনা তদন্তে পৃথক তিনটি কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ডাকসুর ‘ডিইউ ইভ্যালুয়েশন’ নামের একটি নতুন ওয়েবসাইট চালু, অনুমতি ছাড়া ‘নির্ভীক জুলাই’ নামের দুটি স্মৃতিস্তম্ভ স্থাপন…

জনপ্রিয় টার্গেট

কামরাঙ্গীরচরে ভবন থেকে সিলিন্ডার পড়ল মাথায়, প্রাণ গেল সড়কে দাঁড়ানো ব্যক্তির

নেপালে ক্ষতিগ্রস্তদের পাশে মোজো, ৩৫ লাখ টাকার মানবিক সহায়তা

প্রকাশ: ০৯:০২:৩৩ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬