ঢাকা ০৯:২৮ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ফেনীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ-হামলায় আহত ১১, ৫ মোটরসাইকেলে আগুন

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১২:১৩:১৭ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
  • ২০ বার পঠিত হয়েছে

আহত ব্যক্তিরা হলেন ফয়সাল (৪৫), শিবলু (৩৮), মহিবুল ইসলাম রাজু (৩৫), আবুল বাশার (৪৫), হৃদয় সওদাগর (২৯), জহিরুল হক জুয়েল (৩০), মেহেদী হাসান (৩৩), জুয়েল (৩৩), তানভির (২০), মো. শামীম (৪০) ও ইয়াকুব আলী (৩০)। তাৎক্ষণিকভাবে তাঁদের দলীয় পরিচয় জানা যায়নি।

জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি কাজী জামশেদুর রহমান ফটিক এ ঘটনার জন্য উপজেলা শ্রমিক দলের সাবেক আহ্বায়ক জসিম উদ্দিনকে দায়ী করেছেন। জসিম উপজেলা বিএনপির আহ্বায়ক আকবর হোসেনের অনুসারী হিসেবে পরিচিত। ফটিকের দাবি, জসিমের লোকজন তাঁর অনুসারীদের ওপর হামলা চালিয়েছেন।

ফটিক জানান, পূর্ব চন্দ্রপুর মডেল ইউনিয়নের কেরোনিয়া এলাকায় একটি অনুষ্ঠানে যাওয়ার পথে আলাইয়ারপুরে মন্ত্রীর বাড়ির পাশে জসিম উদ্দিনের নেতৃত্বে তাঁদের ওপর হামলা করা হয়। এ সময় পাঁচটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয় এবং আরও ১০ থেকে ১২টি মোটরসাইকেল নিয়ে যাওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে হামলাকারীরা পালিয়ে যান। বিষয়টি পরিবেশমন্ত্রীকেও জানানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার তাঁদের এক নেতা ইসমাইল হোসেনকেও পিটিয়ে আহত করা হয়েছিল বলে দাবি করেন তিনি।

তবে অভিযোগ অস্বীকার করেছেন জসিম উদ্দিন। তাঁর দাবি, ফটিক ও তাঁর অনুসারীরা মোটরসাইকেল শোডাউন নিয়ে পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু ও তাঁর ছোট ভাই উপজেলা বিএনপির আহ্বায়ক আকবর হোসেনের বাড়িতে হামলার চেষ্টা চালান। স্থানীয় লোকজন তা প্রতিহত করেন। জসিম বলেন, তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ উদ্দেশ্যপ্রণোদিত। ঘটনার সময় তিনি খামারে ছিলেন।

দাগনভূঞা উপজেলা বিএনপির আহ্বায়ক আকবর হোসেন জানান, বহিষ্কৃত কাজী জামশেদুর রহমান ফটিকের নেতৃত্বে তাঁর বাড়ির সামনে চার-পাঁচটি বিস্ফোরণ ঘটানো হয়। এর পরিপ্রেক্ষিতে স্থানীয় লোকজন সম্মিলিতভাবে প্রতিরোধ গড়ে তোলেন এবং তাঁদের ধাওয়া করেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সানজিদা মাহবুব বলেন, সংঘর্ষের পর ১১ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। তাঁদের মধ্যে আবুল বাশারের একটি আঙুলের কিছু অংশ বিচ্ছিন্ন হয়েছে। আহত আবুল বাশার, মহিবুল ইসলাম রাজু ও হৃদয় সওদাগরকে উন্নত চিকিৎসার জন্য ফেনী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

দাগনভূঞা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ফেরদৌসী বেগম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ফেনীতে মাদক মামলায় একজনের যাবজ্জীবন, আরেকজনের ৫ বছর জেল

২০১৮ সালের ১৪ মার্চ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) একটি আভিযানিক দল অভিযান চালিয়ে জামশেদকে তাঁর বসতঘর থেকে ৭৫ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার করে। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ফুলগাজী থানায় মামলা করা হয়। ওই বছরের শেষ দিকে মামলার তদন্ত কর্মকর্তা আদালতে অভিযোগপত্র জমা দেন।

যুবলীগ নেত্রীর সঙ্গে কল রেকর্ড ভাইরাল, সেই ওসিকে প্রত্যাহার

যুবলীগ নেত্রীর সঙ্গে কথোপকথনের দুটি কল রেকর্ড ভাইরাল হওয়ার পর ফেনীর দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফয়জুল আজীম নোমানকে প্রত্যাহার করা হয়েছে।

দায়িত্ব নেওয়ার ৭ দিনেই ফেনীর এসপি হাবিবুল্লাহকে খাগড়াছড়িতে বদলি

ফেনীর পুলিশ সুপার (এসপি) হিসেবে দায়িত্ব নেওয়ার সাত দিনের মাথায় বদলি করা হয়েছে মো. হাবিবুল্লাহকে। তাঁর স্থলে নতুন পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে গাইবান্ধার বর্তমান এসপি মো. জসিম উদ্দীনকে।

জনপ্রিয় টার্গেট

ফেনীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ-হামলায় আহত ১১, ৫ মোটরসাইকেলে আগুন

প্রকাশ: ১২:১৩:১৭ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬