পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মহাসড়কের পাশে গামছায় ঢাকা নবজাতকের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে মির্জাপুর থানা-পুলিশ মরদেহটি উদ্ধার করে।
পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া নবজাতকটি ছেলে। এ ছাড়া তার কোনো পরিচয় পাওয়া যায়নি। কে বা কারা তাকে ফেলে গেছে, তাও জানা যায়নি।
মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘ময়নাতদন্তের জন্য নবজাতকের মরদেহটি টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নবজাতকের পরিচয় শনাক্ত এবং তাকে ফেলে যাওয়ার সঙ্গে জড়িতদের বিষয়ে পুলিশ তদন্ত শুরু করেছে।’
মানিকগঞ্জে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে ৩৬ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে চলতি বছরে জেলায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮২০ জনে। বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৭১ জন। গত সোমবার ডেঙ্গুতে একজনের মৃত্যু হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীর পানি দুই দিনে প্রায় ২০ সেন্টিমিটার কমেছে। বাড়িঘর থেকে পানি নামতে শুরু করায় বন্যাকবলিত মানুষের দুর্ভোগ কমেছে। তবে নিম্নাঞ্চল ও কৃষিজমিতে এখনো পানি রয়েছে। পানি কমার সঙ্গে পদ্মা নদীতে ভাঙনের শঙ্কা থাকায় পরিস্থিতি পর্যবেক্ষণে রেখেছে প্রশাসন।
কেরানীগঞ্জের আরশিনগরে আজ মঙ্গলবার বেলা ৩টার দিকে এ ঘটনা ঘটেছে। মুমূর্ষু অবস্থায় ফরহাদকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক বেলা সাড়ে ৪টার দিকে তাঁকে মৃত ঘোষণা করেন। ফরহাদ ভোলার দুলারহাটের মো. বাবুল হোসেনের ছেলে।
দৈনিক টার্গেট 




















