০৫:৩৯ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

প্রথম শ্রেণিতে বাড়ল ভর্তির বয়স, দ্বিতীয় থেকে নবমে ভর্তি পরীক্ষার মানবণ্টন

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৫:১২:৫০ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
  • ৭ বার পঠিত হয়েছে

বেসরকারি স্কুল, স্কুল অ্যান্ড কলেজের (মাধ্যমিক, নিম্নমাধ্যমিক ও সংযুক্ত প্রাথমিক স্তর) ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি নীতিমালা থেকে এসব তথ্য জানা গেছে। গতকাল মঙ্গলবার রাতে নীতিমালাটি প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।

নীতিমালায় বলা হয়েছে, জাতীয় শিক্ষানীতি-২০১০ অনুযায়ী প্রথম শ্রেণিতে শিক্ষার্থীর বয়স সংশ্লিষ্ট শিক্ষাবর্ষের ১লা জানুয়ারি তারিখে ৬ বছর বা তার বেশি তবে অবশ্যই ৭ বছরের কম হতে হবে (জন্ম তারিখ ০১-০১-২০২০ হতে ৩১-১২-২০২০ পর্যন্ত)।

২০২৫ সালের ভর্তি নীতিমালায় প্রথম শ্রেণিতে ভর্তির সর্বনিম্ন বয়স নির্ধারণ করা হয়েছিল পাঁচ বছর।

ভর্তি পদ্ধতি বিষয়ে নীতিমালায় বলা হয়েছে, প্রথম শ্রেণিতে ভর্তির জন্য আবশ্যিকভাবে লটারির মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন করতে হবে। লটারির মাধ্যমে নির্বাচিত শিক্ষার্থীর তালিকা প্রস্তুত করার পাশাপাশি সমসংখ্যক শিক্ষার্থীর অপেক্ষমাণ তালিকাও প্রস্তুত রাখতে হবে। নির্বাচিত শিক্ষার্থী নির্ধারিত তারিখের মধ্যে ভর্তি না হলে অপেক্ষমাণ তালিকা থেকে পর্যায়ক্রমে ভর্তির ব্যবস্থা করতে হবে।

নীতিমালায় আরও বলা হয়েছে, দ্বিতীয় থেকে নবম শ্রেণির শূন্য আসনে লিখিত পরীক্ষার মাধ্যমে মেধাক্রম অনুসারে ভর্তির জন্য শিক্ষার্থী বাছাইয়ের প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। অষ্টম শ্রেণি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্য থেকে নবম শ্রেণিতে ভর্তির জন্য শিক্ষার্থী বাছাই করতে হবে। দ্বিতীয় থেকে তৃতীয় শ্রেণি পর্যন্ত পূর্ণমান—৫০, বাংলা–১৫, ইংরেজি–১৫ ও গণিতে–২০ নম্বর থাকবে। ভর্তি পরীক্ষার সময় হবে এক ঘণ্টা। আর চতুর্থ থেকে নবম শ্রেণি পর্যন্ত পূর্ণমান—১০০, বাংলা–৩০, ইংরেজি–৩০ ও গণিতে–৪০ নম্বর থাকবে। ভর্তি পরীক্ষার সময় হবে দুই ঘণ্টা।

নীতিমালায় বলা হয়েছে, অনলাইনে প্রথম শ্রেণিতে ভর্তির আবেদন ফরমের জন্য সর্বোচ্চ ১১০ টাকা এবং দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে ভর্তির আবেদন ফরমের জন্য সর্বোচ্চ ২৫০ টাকা গ্রহণ করা যাবে। সেশন চার্জসহ ভর্তি ফি শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুসারে নির্ধারণ করতে হবে।

ঢাবিতে ফিন্যান্সে পেশাদার মাস্টার্সে ভর্তি, পরীক্ষা ২০ নভেম্বর

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফিন্যান্স বিভাগে প্রফেশনাল মাস্টার অব ফিন্যান্স (এমপিএফ) প্রোগ্রামের ১৯তম ব্যাচে ভর্তির আবেদন শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ১৭ নভেম্বর ২০২৬ পর্যন্ত আবেদন করতে পারবেন। দুই বছর মেয়াদি এ প্রোগ্রামে মোট ৫১ ক্রেডিট রয়েছে। এতে ১৬টি কোর্সের পাশাপাশি একটি প্রজেক্ট পেপার…

জবিতে প্রফেশনাল এমএসসি ইন সিএসইতে ভর্তি, আবেদন ৩০ নভেম্বর পর্যন্ত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বিজ্ঞান অনুষদভুক্ত কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগে ‘এমএসসি ইন সিএসই (প্রফেশনাল)’ প্রোগ্রামের স্প্রিং-২০২৭ সেশনে ভর্তির আবেদন শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ৩০ নভেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

জার্মানিতে উচ্চশিক্ষায় ডিএএডি ইপিওএস বৃত্তির সুযোগ

জার্মানির হাইডেলবার্গ বিশ্ববিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষে ডিএএডি ইপিওএস বৃত্তির জন্য আবেদন আহ্বান করা হয়েছে। উন্নয়নশীল দেশের শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। নির্বাচিত শিক্ষার্থীদের স্নাতকোত্তর পর্যায়ে আন্তর্জাতিক স্বাস্থ্য বিষয়ে পড়াশোনার সুযোগ পাবেন। এ বৃত্তির আওতায় মাস্টার অব সায়েন্স ইন

জনপ্রিয় টার্গেট

সাপ দিয়ে নতুন চুক্তির ঘোষণা দিলেন আর্জেন্টাইন ফরোয়ার্ড

প্রথম শ্রেণিতে বাড়ল ভর্তির বয়স, দ্বিতীয় থেকে নবমে ভর্তি পরীক্ষার মানবণ্টন

প্রকাশ: ০৫:১২:৫০ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬