
সর্বশেষ:
লিসেনিং ও রিডিং দক্ষতা বাড়ান
-
দৈনিক টার্গেট - প্রকাশ: ১০:১৮:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
- ৮ বার পঠিত হয়েছে

বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের সাহায্যে ঘরে বসেই এই দুটি দক্ষতা অনুশীলন করা যায়। তবে শুধু এআইয়ের ওপর নির্ভর না করে কার্যকর কৌশলে এগোলেই সুফল পাওয়া যায় বেশি।
ইংরেজি শোনার দক্ষতা বাড়াতে এআইভিত্তিক বিভিন্ন টুলস ব্যবহার করা যায়। এ ক্ষেত্রে নিজের পছন্দের বিষয় নিয়ে ছোট কথোপকথন বা গল্প তৈরি করে সেগুলোর অডিও শোনা যেতে পারে। যেমন: চ্যাটজিপিটির ভয়েস সুবিধায় দৈনন্দিন জীবন, ভ্রমণ কিংবা পড়াশোনা নিয়ে কথোপকথন অনুশীলন করা যায়। প্রথমে না দেখে শুনুন। এরপর লিখিত রূপের সঙ্গে মিলিয়ে নিন। এতে ইংরেজি উচ্চারণ, শব্দ ও বাক্য বোঝার দক্ষতা ধীরে ধীরে বাড়বে।
ইংরেজি শোনার সময় অনেক পরিচিত শব্দও কানে ঠিকমতো ধরা দেয় না। এই সমস্যা কাটাতে অডিও শুনে যা বুঝলেন, তা লিখে ফেলুন। এরপর এআইয়ের সাহায্য পেতে লিখুন, ‘Compare my answer with the transcript and explain my mistakes.’ এতে কোন শব্দ ভুল শুনেছেন, কোন বাক্যের অর্থ বুঝতে পারেননি, তা জানা যাবে। নিয়মিত এভাবে অনুশীলন করলে নিজের দুর্বলতাগুলো চিহ্নিত করে উন্নতি করা সহজ হবে।
এ ক্ষেত্রে এআইয়ের সাহায্যে নিজের দক্ষতা অনুযায়ী ছোটগল্প, অনুচ্ছেদ কিংবা প্রবন্ধ তৈরি করে নিতে পারেন। যেমন: ‘Write a 200-word reading passage for an intermediate English learner.’ লেখাটি পড়ে এআই দিয়ে কয়েকটি প্রশ্ন তৈরি করানো যেতে পারে। প্রশ্নগুলোর উত্তর নিজে দেওয়ার চেষ্টা করতে হবে। এভাবে নিয়মিত অনুশীলন করলে পড়ার গতি, মূল বক্তব্য বোঝার ক্ষমতা এবং তথ্য বিশ্লেষণের দক্ষতা বাড়তে পারে।
কঠিন শব্দ ও বাক্য সহজভাবে বুঝুন
ইংরেজি পড়তে গিয়ে অপরিচিত শব্দ বা জটিল বাক্যের কারণে অনেক সময় পুরো লেখার অর্থ বোঝা কঠিন হয়ে পড়ে। এমন পরিস্থিতিতে এআইয়ের সাহায্য নেওয়া যায়। কোনো কঠিন বাক্য দিয়ে বলা যেতে পারে, ‘Explain this sentence in simple English.’ পাশাপাশি নতুন শব্দের অর্থ, সমার্থক শব্দ (Synonym), বিপরীতার্থক শব্দ (Antonym) এবং বাক্যে ব্যবহার জেনে নেওয়া যেতে পারে। তবে শুধু অর্থ জেনে থেমে না থেকে নতুন শব্দ দিয়ে নিজে বাক্য তৈরি করলে শেখা আরও কার্যকর হবে।
সবার ইংরেজি শেখার গতি ও দুর্বলতা এক নয়। কেউ দ্রুত পড়তে পারেন, কিন্তু শুনে বুঝতে সমস্যা হয়। কেউ কথোপকথন বুঝলেও বড় লেখা পড়তে অসুবিধায় পড়েন। নিজের সমস্যাগুলো জানিয়ে এআইয়ের সাহায্যে একটি ব্যক্তিগত শেখার পরিকল্পনা তৈরি করা যায়। যেমন: ‘Create a 30-day listening and reading practice plan for me.’ প্রতিদিন ১৫ মিনিট লিসেনিং এবং ২০ মিনিট রিডিং অনুশীলনের লক্ষ্য রাখা যেতে পারে। সপ্তাহ শেষে নিজের অগ্রগতি যাচাই করে পরবর্তী সপ্তাহের পরিকল্পনাও পরিবর্তন করা সম্ভব।
মনে রাখতে হবে, এআই শেখার একটি সহায়ক মাত্র। এর তৈরি অডিও, লেখা বা ব্যাখ্যায় ভুল থাকতে পারে। তাই দরকার হলে নির্ভরযোগ্য অভিধান, বই বা শিক্ষকের কাছ থেকে যাচাই করে নিন। সবচেয়ে বড় কথা, এআইয়ের কাছ থেকে তৈরি উত্তর নিয়ে বসে থাকবেন না। নিজে বুঝতে চেষ্টা করুন, নিজে অনুশীলন করুন। নিয়মিত চর্চা, ভুল খুঁজে দেখা আর সঠিক পরিকল্পনা—এই তিনে এআই হয়ে উঠতে পারে আপনার লিসেনিং ও রিডিং দক্ষতার বিশ্বস্ত ডিজিটাল সঙ্গী।

জাল শিক্ষা সনদ চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার আহ্বান এপিইউবির
দেশের বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের জাল শিক্ষাগত সনদ, নম্বরপত্র ও অন্যান্য একাডেমিক নথিপত্র তৈরি, বিক্রি ও ব্যবহারের সঙ্গে জড়িত সংঘবদ্ধ চক্রের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে অ্যাসোসিয়েশন অব প্রাইভেট ইউনিভার্সিটিজ অব বাংলাদেশ (এপিইউবি)।

রসায়নের রসে ডুব
রসায়ন মজা করে পড়তে পারলে তার রস পাওয়া যায়। না বুঝে পড়লে অবশ্য স্বাদ হয়ে ওঠে তিতা। বুঝে পড়লে ভুলে যাওয়ার ভয়ও কমে। আজ আলোচনা করব অনলাইনে রসায়ন বোঝানোর তিনটি ওয়েবসাইট নিয়ে। চলুন ঘুরে আসি…

লিংকন বিশ্ববিদ্যালয়ে ৫০ শতাংশ বৃত্তির সুযোগ
যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব লিংকনে পড়তে চান? আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ‘গ্লোবাল লিডার্স স্কলারশিপ ২০২৭’-এ আবেদন নেওয়া হচ্ছে। স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি পর্যায়ের মেধাবী বিদেশি শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোই এই বৃত্তির লক্ষ্য। পড়াশোনা, সহশিক্ষা কার্যক্রম ও নেতৃত্বের সম্ভাবনা
জনপ্রিয় টার্গেট


























