ইউটিউব ফিল্মে জুটি বাঁধলেন খায়রুল বাসার ও নীহা

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৮:২১:৩০ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
  • ৭ বার পঠিত হয়েছে

এখন চলছে instaগ্রাম ইউটিউব ফিল্মের শুটিং। নতুন এই ইউটিউব ফিল্ম নিয়ে খায়রুল বাসার বলেন, ‘ইনস্টাগ্রাম শুনলে সবাই হয়তো সোশ্যাল প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামের কথাই ভাববে। স্বাভাবিকভাবে সেই প্রভাব থাকবে; তবে এটি একটি গ্রামেরও গল্প। এখানে নানা শ্রেণি-পেশার মানুষ থাকে, তাদের আন্তরিক সহাবস্থানের গল্প। এটা একটা হৃদ্যতার গল্প। আমার অভিনীত চরিত্র নিয়ে বিস্তারিত বলতে চাই না। এখানে বিশেষ বা কেন্দ্রীয় চরিত্রটি আমার। এই চরিত্র ধরে গল্প এগিয়ে যাবে। তাই মুক্তির আগে বেশি কিছু বলতে চাই না।’

প্রথমবার নীহার সঙ্গে স্ক্রিন শেয়ার প্রসঙ্গে খায়রুল বাসার বলেন, ‘নীহার সঙ্গে এটাই প্রথম কাজ। এর আগে কয়েকটি কাজ নিয়ে কথা হয়েছিল; কিন্তু শেষ পর্যন্ত তা আর হয়নি। অবশেষে একসঙ্গে আমরা কাজ করছি। এখন পর্যন্ত নীহার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা দারুণ। কাজ নিয়ে সে খুব মনোযোগী এবং সচেতন।’

নীহা বলেন, ‘গ্রামের মানুষ কতটা সহজ-সরল হয়, তা দেখা যাবে এই ফিল্মে। সোশ্যাল প্ল্যাটফর্ম কীভাবে ব্যবহার করা উচিত, তা নিয়েও চমৎকার একটি বার্তা আছে। এই প্রথম খায়রুল বাসারের সঙ্গে কাজ করা হচ্ছে। উনি খুব সাপোর্টিভ। আশা করছি, ভবিষ্যতে আমাদের আরও কাজ হবে।’

নির্মাতা মোস্তফা কামাল রাজ বলেন, ‘এখানে ইনস্টাগ্রাম ও গ্রামের একটি গল্প দেখা যাবে। নতুন এক জুটিকে পর্দায় দেখবেন দর্শক। আপাতত এটুকুই বলতে চাই। ধীরে ধীরে সিনেমার আরও তথ্য প্রকাশ করা হবে।’

instaগ্রামে আরও অভিনয় করছেন রোজী সিদ্দিকী, মাহমুদুল ইসলাম মিঠু, এজাজুল ইসলাম, ফারুক আহমেদ, অতিথি প্রমুখ। নির্মাতা জানান, আগামী নভেম্বরে সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে এই ইউটিউব ফিল্ম।

অক্টোবরেই আসছে ওয়েব ফিল্ম ‘ক্যাফে আমব্রেলা’

লাক্স সুপারস্টার ২০২৫-এর গ্র্যান্ড ফিনালেতে ঘোষণা দেওয়া হয়েছিল চ্যাম্পিয়নকে নিয়ে সিনেমা বানাবেন নির্মাতা রায়হান রাফী, আর সেরা তিন বিজয়ীকে নিয়ে ওয়েব ফিল্ম বানাবেন শিহাব শাহীন। এরই মধ্যে তিন লাক্স সুন্দরী বিদুষী বর্ণিতা, নাযাহ নাওয়ার ও আমিনা ইসলামকে নিয়ে শিহাব শাহীন বানিয়েছেন ওয়েব…

বিজয়া দশমীর টিভি আয়োজন

বিজয়া দশমীর টিভি আয়োজন

আজ বিজয়া দশমী। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গা উৎসব। এ উপলক্ষে দেশের টিভি চ্যানেলগুলো প্রচার করবে বিশেষ অনুষ্ঠানমালা। বিভিন্ন টিভি চ্যানেলের নির্বাচিত অনুষ্ঠানের খবর নিয়ে এই প্রতিবেদন।

দীপ্ত ও দুরন্ত টিভিতে তিন দিনব্যাপী শারদোৎসব

শুরু হয়েছে শারদীয় দুর্গা উৎসব। এ উপলক্ষে তিন দিনব্যাপী শারদোৎসবের আয়োজন করেছে দীপ্ত টিভি ও দুরন্ত টিভি। আজ থেকে শুরু হয়ে এই আয়োজন চলবে ২১ অক্টোবর পর্যন্ত।

জনপ্রিয় টার্গেট

ইউটিউব ফিল্মে জুটি বাঁধলেন খায়রুল বাসার ও নীহা

প্রকাশ: ০৮:২১:৩০ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬