ডিজে নাইরার স্টার বাংলাদেশ অ্যাওয়ার্ড ২০২৬ জয়
প্রফেশনাল ডিজে হিসেবে নতুন এক মাইলফলক স্পর্শ করলেন ডিজে নাইরা। সম্প্রতি অনুষ্ঠিত “স্টার বাংলাদেশ অ্যাওয়ার্ড ২০২৬ (সিজন টু)”-তে তিনি অর্জন করেছেন সম্মানজনক পুরস্কার, যা তার সংগীতযাত্রায় একটি গুরুত্বপূর্ণ সংযোজন হিসেবে বিবেচিত হচ্ছে।
এই স্বীকৃতি শুধু একটি ট্রফি নয়, বরং তার দীর্ঘদিনের পরিশ্রম, নিষ্ঠা এবং সৃজনশীলতার প্রতিফলন। ডিজে নায়রা জানান, পুরস্কার পাওয়ার অনুভূতি ভাষায় প্রকাশ করা কঠিন। এটি যেমন আনন্দের, তেমনি দায়িত্ববোধও বাড়িয়ে দেয়। তার মতে, একজন শিল্পীর জন্য এমন স্বীকৃতি ভবিষ্যতের পথচলায় আরও অনুপ্রেরণা যোগায়।
তিনি আরো বলেন, এই অর্জনের পর কাজের প্রতি তার আগ্রহ ও ভালোবাসা আগের তুলনায় অনেক বেশি বেড়ে গেছে। এখন তার লক্ষ্য আরও উন্নতমানের কাজ উপহার দেওয়া এবং নিজের দক্ষতাকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়া। দর্শক-শ্রোতাদের প্রত্যাশা পূরণ করাই এখন তার প্রধান লক্ষ্য।
সংগীত জগতে ডিজে নাইরা এই সাফল্য নতুন প্রজন্মের শিল্পীদের জন্যও একটি অনুপ্রেরণার উদাহরণ হয়ে উঠেছে। তার এই অর্জন প্রমাণ করে, ধারাবাহিক চেষ্টা ও আত্মবিশ্বাস থাকলে যেকোনো লক্ষ্যই অর্জন করা সম্ভব।
ভবিষ্যতে আরও নতুন চমক নিয়ে দর্শকদের সামনে হাজির হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন এই প্রতিভাবান ডিজে।
