গতকাল প্রকাশ পেয়েছে ‘মুকুঠি আম্মান ২’ সিনেমার ট্রেলার। ২ মিনিট ২৭ সেকেন্ডের ট্রেলারে নয়নতারাকে দেখা যায় এক ভীতু ও সরল পুলিশ কনস্টেবলের ভূমিকায়, যে সাধারণ বিষয়েও ভয় পায়। তবে যখন পৌরাণিক খলনায়কেরা পৃথিবীতে তাণ্ডব চালাতে শুরু করে, নির্দোষ মানুষদের রক্ষায় ভীতু সেই কনস্টেবল তখন বুঝতে পারে তার জীবন এর চেয়েও অনেক বড় কোনো শক্তির সঙ্গে যুক্ত।
এই চরম সংকটের মাঝে একজন ভীতু ও সরল পুলিশ কনস্টেবল জড়িয়ে পড়ে এক মহাকাব্যিক লড়াইয়ে। একপর্যায়ে এই সাধারণ পুলিশ কর্মীই দেবীর শক্তিতে বলীয়ান হয়ে অসুরদের বিরুদ্ধে মহাকাব্যিক লড়াইয়ে
ট্রেলারের শেষাংশে একটি টুইস্টের মাধ্যমে আরও তিনজন দিব্য সত্তার সম্ভাব্য উপস্থিতির ইঙ্গিত দেওয়া হয়েছে। সিনেমায় খলচরিত্রে অভিনয় করছেন রেজিনা ক্যাসান্দ্রা। আরও আছেন দুনিয়া বিজয়, উর্বশী, যোগী বাবু, মাইনা নন্দিনী, গারুদা রাম, অভিনয়া, শ্রুতি এস, সিঙ্গারপুলি প্রমুখ। ভেলস ফিল্ম ইন্টারন্যাশনাল ব্যানারে সিনেমাটি প্রযোজনা করেছেন ইশারি কে গণেশ।
প্রথম পর্বটি আরজে বালাজি পরিচালনা করলেও, দ্বিতীয় পর্বে পরিচালকের আসনে বসেছেন সুন্দর সি। ফলে গল্প বলার ধরনেও এসেছে পরিবর্তন। আগের সিনেমার ব্যঙ্গ ও সামাজিক বক্তব্যের তুলনায় সিকুয়েলে পৌরাণিক কাহিনি, ফ্যান্টাসি, অ্যাকশন ও চমকপ্রদ দৃশ্যের ওপর বেশি জোর দেওয়া হয়েছে। ট্রেলার থেকে এমনটাই ধারণা পাওয়া যায়।
ছয় বছর আগে ‘মুকুঠি আম্মান’ ওটিটিতে মুক্তি পেলেও এবার সিকুয়েলটি আসছে বড় পর্দায়। দিওয়ালি উপলক্ষে আগামী ৬ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘মুকুঠি আম্মান ২’। তামিল ভাষার পাশাপাশি মুক্তি পাবে তেলুগু, মালয়ালম, কন্নড় ও হিন্দি ভাষায়।

দৈনিক টার্গেট 
























