লালন সাঁইয়ের গান, দর্শন ও মানবতাবোধের প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করে ১৭ থেকে ১৯ অক্টোবর কুষ্টিয়ায় ৩ দিনব্যাপী অনুষ্ঠান আয়োজন করা হবে। এ ছাড়া ১৭ অক্টোবর রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে থাকছে বিশেষ আয়োজন।
একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে সন্ধ্যা ৬টায় আয়োজন করা হয়েছে ‘লালন স্মরণানুষ্ঠান’। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইয়াসমিন বেগম। মুখ্য আলোচক থাকবেন শিল্পী ও গবেষক অধ্যাপক ড. আহমেদ শাকিল হাসমী। সভাপতিত্ব করবেন যুগ্ম সচিব ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ হারুন-অর-রশীদ। সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেবেন প্রথিতযশা লালনশিল্পীরা। আরও থাকবে বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও বাংলাদেশ সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) শিল্পীদের পরিবেশনা।
আগামীকাল প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে রাফাহ নানজিবা তোরসার প্রথম পূর্ণদৈর্ঘ্য সিনেমা ‘কাট-পিস’। এটি তোরসা অভিনীত তৃতীয় সিনেমা। কাট-পিসের আগে তিনি শেষ করেছেন ‘মাটি’ ও ‘নির্জন স্বাক্ষর’ নামের দুটি সিনেমার কাজ। কাট-পিস সিনেমার মুক্তি উপলক্ষে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেতা স্বাধীন খসরুর বিরুদ্ধে…
অভিনয় করতে গিয়ে অনেক সময়ই চরিত্রের সঙ্গে একাত্ম হয়ে যান শিল্পীরা। তেমনটিই ঘটেছে দক্ষিণি অভিনেত্রী রাশমিকা মান্দানার ক্ষেত্রে। ‘রানাবালি’ সিনেমায় অভিনয় করতে গিয়ে এতটাই অনুপ্রাণিত হয়েছেন যে সমাজের দরিদ্র ও পিছিয়ে পড়া ৪০০টি পরিবার দত্তক নেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।
রূপকথার জাদুকরি জগৎ নার্নিয়া। সেখানে প্রাণীরা মানুষের মতোই কথা বলে, পৌরাণিক চরিত্রগুলো ঘুরে বেড়ায় রাজ্যজুড়ে। তুমুল জনপ্রিয় এই ফ্যান্টাসি গল্প প্রায় দেড় যুগ পর আবার ফিরছে বড় পর্দায়। মঙ্গলবার প্রকাশ পেয়েছে নতুন সিনেমা ‘নার্নিয়া: দ্য ম্যাজিশিয়ানস নেফিউ’-এর ট্রেলার।
দৈনিক টার্গেট 






















