ডিপজলের বিরুদ্ধে মামলাকে ‘ষড়যন্ত্রমূলক’ বললেন রুমানা ইসলাম মুক্তি

শিল্পীদের নামে ভিত্তিহীন অভিযোগের হয়রানি বন্ধের দাবি

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০২:১৮:৪০ অপরাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫
  • ২৫২ বার পঠিত হয়েছে

রুমানা ইসলাম মুক্তি

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন ঘিরে আলোচনায় থাকা জনপ্রিয় চিত্রনায়ক ও প্রযোজক ডিপজল সম্প্রতি এক বিতর্কিত ঘটনার মুখোমুখি হয়েছেন। একজন নারীর পক্ষ থেকে তার বিরুদ্ধে মারধর ও অ্যা-সি-ড নিক্ষেপের অভিযোগ এনে মা-ম-লা দায়েরের পর বিষয়টি নিয়ে চলচ্চিত্রাঙ্গনে সমালোচনার ঝড় উঠেছে।

শিল্পী সমিতির নির্বাচনের সময় থেকেই ওই নারী নিজেকে ডিপজলের ভক্ত দাবি করে এফডিসিতে নিয়মিত আসতেন। এমনকি জাতীয় প্রেস ক্লাবেও কান্নাকাটি করে ইলিয়াস কাঞ্চনের কাছে ডিপজলের সঙ্গে দেখা করার অনুরোধ জানিয়েছিলেন তিনি। পরবর্তীতে হঠাৎ করেই এই নারী ডিপজলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনে মামলা দায়ের করেন, যা অনেকের কাছে উদ্দেশ্যপ্রণোদিত বলে মনে হয়েছে।

এ ঘটনায় চিত্রনায়িকা রুমানা ইসলাম মুক্তি তার ফেসবুক প্রোফাইলে মন্তব্য করে বলেন, “শিল্পীদের নিয়ে এমন মিথ্যা নাটক আর কত? একজন সম্মানিত শিল্পীকে নিয়ে এই ধরনের ভিত্তিহীন অভিযোগ মেনে নেওয়া যায় না। ডিপজল ভাই সবসময় মানুষকে সাহায্য করে আসছেন। যারা তাকে ফাঁসাতে চাইছে, তাদের মুখোশ উন্মোচন হোক।”

ডিপজলের তরফ থেকেও বলা হয়েছে, ওই নারী অসহায়ত্বের কথা বলে বিভিন্ন সময় তার কাছ থেকে অর্থ নিয়েছেন। উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই মামলা করা হয়েছে বলেই তার দাবি। তিনি আদালতের কাছে সুষ্ঠু তদন্ত ও বিচার চান।

চলচ্চিত্র শিল্প সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, একজন শিল্পীকে সামাজিকভাবে হেয় করতে এ ধরনের নাটকীয় অভিযোগ মানসিক হয়রানির সামিল। পাশাপাশি তারা শিল্পীদের সুরক্ষায় কঠোর আইন প্রয়োগের আহ্বান জানিয়েছেন।

জনপ্রিয় টার্গেট

ডিপজলের বিরুদ্ধে মামলাকে ‘ষড়যন্ত্রমূলক’ বললেন রুমানা ইসলাম মুক্তি

শিল্পীদের নামে ভিত্তিহীন অভিযোগের হয়রানি বন্ধের দাবি

প্রকাশ: ০২:১৮:৪০ অপরাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫