১০:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

অর্জুনের থ্রিলারে নতুন অবতারে জয়া আহসান

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৯:৪৫:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
  • ৭ বার পঠিত হয়েছে

পাহাড়ে এক রহস্যময় হত্যাকাণ্ডকে কেন্দ্র করে আরএসভিপি মার্ডার সিনেমার কাহিনি। গল্পের সূত্রপাত একটি অনুষ্ঠান থেকে। আনন্দ-উৎসবের মাঝে আচমকা একটি বার্তা বদলে দেবে গোটা পরিস্থিতি। তারপর শুরু হবে রহস্যের অনুসন্ধান। তদন্তের নানা ধাপে সামনে আসবে বন্ধুত্বের আড়ালে লুকিয়ে থাকা স্বার্থ, দাম্পত্যের টানাপোড়েন এবং পারিবারিক সম্পর্কের মাঝে জমে থাকা ক্ষোভ। এতে আরও অভিনয় করবেন শিলাজিৎ মজুমদার, কনীনিকা বন্দ্যোপাধ্যায়, অনুরাধা মুখোপাধ্যায়, বিবৃতি চট্টোপাধ্যায়, অভীক্ষা চট্টোপাধ্যায়, লোকনাথ দে, অঙ্কিতা মাঝি, খেয়া চট্টোপাধ্যায়, গৌরব রায়চৌধুরী, রূপালি রায় ভট্টাচার্য, মনোজ ওঝা প্রমুখ।

সম্পর্কভিত্তিক ঘরানা ছেড়ে থ্রিলার গল্প বেছে নেওয়া প্রসঙ্গে পরিচালক অর্জুন বলেন, ‘আমার সব সিনেমায় সম্পর্কের নানা দিক যেমন উঠে এসেছে, তেমনই প্রতিটা সিনেমা আবার একটা থেকে আরেকটা আলাদা। পরিচালক হিসেবে সব ঘরানার কাজ করতে চাই। থ্রিলার তৈরির ইচ্ছে অনেক দিন ধরেই ছিল, এত দিনে তা সম্ভব হলো।’

নতুন এই সিনেমা নিয়ে আজকের পত্রিকাকে জয়া আহসান বলেন, ‘আরএসভিপি মার্ডার একটি মার্ডার মিস্ট্রি ঘরানার সিনেমা। এখানে অনেক গুণী অভিনয়শিল্পী যুক্ত হয়েছেন। সিনেমায় আমার চরিত্রটিও ইন্টারেস্টিং হবে। দর্শক আমাকে নতুনভাবে আবিষ্কার করবে, এটুকুই আপাতত বলতে পারছি। মুক্তির আগে এর বেশি বলা যাবে না। এ ছাড়া অর্জুন দত্ত আমার পছন্দের একজন পরিচালক। খুব ভালো ভালো কাজ করেছেন উনি। “ডিপ ফ্রিজ” সিনেমায় জাতীয় পুরস্কার পেয়েছেন। আশা করছি, আমাদের কোলাবেরশন দারুণ হবে।’

শ্রী অভিজ্ঞান ড্রিমওয়ার্কস প্রাইভেট লিমিটেডের ব্যানারে নির্মিত এই সিনেমা প্রযোজনা করছেন অভিজিৎ চট্টোপাধ্যায়। চিত্রনাট্য লিখেছেন আশীর্বাদ মৈত্র ও অর্জুন দত্ত। সংগীত পরিচালনা করবেন মৈনাক মজুমদার ও অভিজিৎ চট্টোপাধ্যায়। নির্মাতা জানিয়েছেন, সব ঠিক থাকলে এ মাসের শেষ দিকে শুরু হবে আরএসভিপি মার্ডার সিনেমার শুটিং।

শিল্পকলায় ১২ দলের অংশগ্রহণে ৯ দিনব্যাপী নাট্যোৎসব

এ বছর নাট্যচর্চার চার দশক পূর্ণ করছে বাংলাদেশ থিয়েটার। এ উপলক্ষে দেশজুড়ে ৪০ দিনব্যাপী নাট্যোৎসবের আয়োজন করেছে দলটি। আগামীকাল ১৩ নভেম্বর রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে শুরু হচ্ছে ‘বাংলাদেশ নাট্যোৎসব ২০২৬’-এর ঢাকা মহানগর পর্ব। ৯ দিনব্যাপী এই নাট্যোৎসবে প্রদর্শিত হবে ১২টি দলের ১২টি নাটক।

রামায়ণ সিনেমায় নতুন রূপের সীতাকে নিয়ে বিতর্ক, সাই পল্লবীর চেহারা নিয়েও ট্রল

বিশাল বাজেটের দৃশ্যমান ভিজ্যুয়াল ইফেক্টস (ভিএফএক্স) এবং বিতর্ক থাকা সত্ত্বেও, প্রেক্ষাগৃহে ছবিটি নিয়ে দর্শক উন্মাদনা এবং বক্স অফিসে এর প্রভাব স্পষ্টভাবেই লক্ষণীয়। মুক্তির মাত্র ছয় দিনেই ৪৪০ কোটি রুপি আয় করেছে রামায়ণ।

‘ডাকাতিয়া বাঁশি’ নিয়ে ফিরছেন তাসনিয়া ফারিণ

বিরতি কাটিয়ে পর্দায় ফিরছেন অভিনেত্রী তাসনিয়া ফারিণ। ইমরাউল রাফাতের ‘ডাকাতিয়া বাঁশি’ সিরিজে দেখা যাবে তাঁকে। গতকাল এই সিরিজের আনুষ্ঠানিক ঘোষণা দেয় ওটিটি প্ল্যাটফর্ম চরকি। ডাকাতিয়া বাঁশি সিরিজের একটি পোস্টারে দেখা গেল বিয়ের সাজে পিস্তল হাতে তাসনিয়া ফারিণ। অন্যটিতে ফারিণকে ঘিরে আছেন…

জনপ্রিয় টার্গেট

মজুরি বৃদ্ধির দাবিতে পোশাকশ্রমিকদের ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ

অর্জুনের থ্রিলারে নতুন অবতারে জয়া আহসান

প্রকাশ: ০৯:৪৫:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬