গতকাল ছিল বুবলীর জন্মদিন। বিশেষ এই দিনে নিজের প্রযোজনা প্রতিষ্ঠানের প্রথম কাজের খবর জানান অভিনেত্রী। সবাইকে প্রতিষ্ঠানটির পাশে থাকার আহ্বান জানিয়ে ভবিষ্যতে আরও ভালো ও মানসম্মত কাজ উপহার দেওয়ার কথা জানিয়েছেন তিনি।
ঠিকানা স্বল্পদৈর্ঘ্যটি পরিচালনা করেছেন মুরসালিন সরকার। চিত্রনাট্য লিখেছেন তাহসিন রিফাত। প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন শিশুশিল্পী কাজী মিনহাজ ও পূর্ণতা। আগামী বছরের ৯ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২৫তম আসরে প্যানোরামা ট্যালেন্ট বিভাগে জায়গা করে নিয়েছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ঠিকানা।
অভিনয়ে অনেক দিন দেখা নেই বুবলীর। এখন আছেন মাতৃত্বকালীন বিরতিতে। গত ১১ মে কন্যাসন্তানের মা হয়েছেন তিনি। বিরতি কাটিয়ে শিগগির কাজে ফেরার কথা রয়েছে তাঁর।

দৈনিক টার্গেট 


















