১১:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রাতে ঘুমাতে যাওয়ার আগে ক্ষুধা পায় কেন

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১১:১১:২৬ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
  • ৮ বার পঠিত হয়েছে

সারা দিন আমরা অনেকক্ষণ না খেয়ে কাটালেও চিকিৎসাবিজ্ঞান বলছে, মানুষের ক্ষুধা মূলত সন্ধ্যার দিকে স্বাভাবিকভাবে তীব্র হয়। এর পেছনে বড় অনুঘটক হলো আমাদের ক্ষুধার হরমোন বা ঘ্রেলিন। বাথ ইউনিভার্সিটির মেটাবলিজম গবেষক অধ্যাপক জেমস বেটস জানান, এই হরমোন সাধারণত দিনের প্রথম খাবারের পর কমে গেলেও দুপুরের বা রাতের খাবারের পর সেভাবে কমে না। ফলে রাতের দিকে ঘ্রেলিনের মাত্রা বেশি থাকায় শরীর বাড়তি খাদ্যের সংকেত দেয়। পাশাপাশি রাতের খাবারে পর্যাপ্ত প্রোটিন, আঁশ বা পুষ্টির ঘাটতি থাকলে রক্তে শর্করার মাত্রা দ্রুত কমে যায়, যাকে আমরা ক্র্যাশ বলি। এই শক্তি কমে যাওয়ার অনুভূতি থেকেই মস্তিষ্ক খাওয়ার তাগিদ অনুভব করে।

রাতে শুধু ক্ষুধাই পায় না; বরং মিষ্টি, চর্বিযুক্ত বা ক্যালরিযুক্ত খাবার খাওয়ার প্রতি ঝোঁক বহুগুণ বেড়ে যায়। লিডস ইউনিভার্সিটির পুষ্টিবিদ ড. ক্রিস্টিন বোলিউর মতে, এটি শরীরের সাধারণ শক্তির চাহিদা নয়, বরং মস্তিষ্কের রিওয়ার্ড পাথওয়ে বা পুরস্কারের সিস্টেম দিয়ে চালিত হয়। সারা দিনের ক্লান্তি দূর করতে মস্তিষ্ক হঠাৎ চটজলদি এনার্জি বা আরাম খোঁজে। ফলে কুকিজ, চিপস বা চকলেটের মতো খাবারগুলোর প্রতি আমাদের আকর্ষণ তীব্র হয়ে ওঠে। এটি কোনো ইচ্ছাশক্তির অভাব নয়, বরং আপনার জৈবিক গঠনই আপনাকে সেদিকে টানে।

রাতে খাবার খাওয়ার পেছনে আরেকটি বড় ভূমিকা রাখে আমাদের চারপাশের পরিবেশ ও অভ্যাস। বার্মিংহাম ইউনিভার্সিটির অ্যাপেটাইট বিশেষজ্ঞ অধ্যাপক সুজান হিগস বলেন, ‘যদি কেউ নিয়মিত টিভি দেখতে দেখতে বা ল্যাপটপে কাজ করার সময় হালকা খাবার খাওয়ার অভ্যাসে অভ্যস্ত হয়ে পড়েন, তবে শুধু টিভি বা স্ক্রিন অন করলেই শরীর খাওয়ার সংকেত পেয়ে যায়।’ অর্থাৎ, পারিপার্শ্বিক অভ্যাসও অনেক সময় অবচেতন মনে ক্ষুধা জাগিয়ে তোলে।

পর্যাপ্ত ঘুমের অভাব বা মানসিক চাপও রাতে অতিরিক্ত খাবার খাওয়ার জন্য দায়ী। ঘুম কম হলে শরীরে ক্ষুধার হরমোন ভারসাম্যহীন হয়ে পড়ে, যা পরদিন বা ওই রাতে উচ্চ ক্যালরিযুক্ত খাবারের চাহিদা বাড়িয়ে দেয়। এ ছাড়া সারা দিন পর্যাপ্ত খাবার না খাওয়ার ফলে অনেকে রাতে অতিরিক্ত ক্ষুধার মুখোমুখি হন।

রাতে ঘুমানোর আগে হালকা ও পুষ্টিকর কিছু খাওয়া অনেক সময় শরীর শান্ত করতে সাহায্য করে। তবে তা যেন অতিরিক্ত ক্যালরি বা জাংক ফুডের নেশায় পরিণত না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। আর বিশেষজ্ঞরা বলছেন, রাতের স্ন্যাকিং একেবারে নিষিদ্ধ করার প্রয়োজন নেই। তবে অবশ্যই সচেতন হওয়া জরুরি।

সুষম খাবার খাওয়া: রাতের ডিনারে পর্যাপ্ত প্রোটিন ও আঁশযুক্ত খাবার রাখলে দীর্ঘক্ষণ পেট ভরা থাকে এবং হঠাৎ শক্তির পতন বা ক্র্যাশ এড়ানো যায়।

অভ্যাস বদলানো: টিভি বা স্ক্রিনের সামনে বসে খাওয়ার অভ্যাস পরিবর্তন করুন। মনোযোগ দিয়ে খেলে কতটুকু খাচ্ছেন, তার সঠিক হিসাব থাকে।

স্বাস্থ্যকর বিকল্প রাখা: ফ্রিজে বা হাতের কাছে কেক-বিস্কুটের বদলে ফল, টক দই বা বাদামের মতো স্বাস্থ্যকর খাবার রাখা বুদ্ধিমানের কাজ। এতে ক্রেভিং মিটলেও অতিরিক্ত ক্যালরি গ্রহণের ঝুঁকি থাকে না।

হেমন্তে ঠোঁটের সজীবতা বজায় রাখতে ভরসা রাখুন প্রাকৃতিক উপাদানে

হেমন্তের মৃদু ঠান্ডা আর শুষ্ক হাওয়া জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা। এই ঋতুতে আবহাওয়ার পরিবর্তনের কারণে আমাদের ত্বক, বিশেষ করে ঠোঁট অতিরিক্ত শুষ্ক ও প্রাণহীন হয়ে পড়ে। ঠোঁটের ত্বক শরীরের অন্য অংশের চেয়ে অনেক বেশি পাতলা ও সংবেদনশীল হওয়ায় খুব দ্রুত তা আর্দ্রতা হারিয়ে ফেটে যায়।

শীত আসার আগেই শুষ্ক হয়ে উঠছে হাতের পাতা? যা করবেন ও যা করবেন না

শীত আসতে আরও দেরি। কিন্তু কারও কারও ত্বক যেন একটু বেশিই শুষ্ক হয়ে উঠেছে এখনই। অনেকের হাতের আঙুলের ডগা এবং নখের চারপাশের ত্বক থেকে চামড়া উঠছে। চামড়া উঠতে উঠতে একেবারে রক্তও বের হয় অনেক সময়। কিন্তু সহজে সারে না। সে ক্ষেত্রে এর সঠিক কারণটা খুঁজে বের করতে হবে; পাশাপাশি কিছু বিষয় মেনে চলতে হবে।

আজকের রাশিফল: ভুলে বসের হোয়াটসঅ্যাপে রোমান্টিক মেসেজ যেতে পারে, আর্থিক অবস্থা ভালো

আজ সকাল থেকেই মেজাজ থাকবে শেয়ারবাজারের ঊর্ধ্বমুখী গ্রাফের মতো ভীষণ উদ্বায়ী। সামান্য কারণে বাস কিংবা সিএনজিচালকের সঙ্গে পাঁচ টাকার খুচরা ফেরত নিয়ে মহাভারত রচনার মেজাজ তৈরি হতে পারে। অফিসে গিয়ে বসের দেওয়া অতিরিক্ত কাজের ফাইল দেখে মেজাজ না হারিয়ে ঠাণ্ডা মাথায় কফিতে চুমুক দিন…

জনপ্রিয় টার্গেট

রাতে ঘুমাতে যাওয়ার আগে ক্ষুধা পায় কেন

প্রকাশ: ১১:১১:২৬ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬