রূপসী মেঘনার ওপারে কবির গ্রাম

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৯:৪৯:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
  • ২২ বার পঠিত হয়েছে

ঢাকা থেকে বাস, সিএনজি চালিত, অটোরিকশা—ক্ষণে ক্ষণে বাহন বদলে এসেছি নরসিংদীর রায়পুরা উপজেলায়। আজ আমাদের গন্তব্য কবির গাঁয়ে, কবি শামসুর রাহমানের পৈতৃক ভিটা পাড়াতলীতে। রায়পুরা উপজেলা সদর থেকে প্রায় ৭ কিলোমিটার দূরে মেঘনা নদীর দক্ষিণ তীরে সবুজে ঘেরা এক শান্ত জনপদ এই পাড়াতলী। এখানে আমাদের নাগরিক কবির পৈতৃক ভিটা। এই গ্রামের আলো-বাতাস গায়ে মেখেছিলেন তিনি।

আর এই গ্রামের স্মৃতিচারণা করতে গিয়েই তো লিখেছিলেন:

বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না। আমাদের ‘কল-অলা নাও’ এবার চলতে শুরু করল। পানির বুক চিরে আমরা এগিয়ে চলছি। মনে পড়ে গেল কবির সেই অমর পঙ্‌ক্তি:

‘মতলব মিয়া, মেঘনা নদীর দক্ষ মাঝি,

গাজি গাজি বলে যে নৌকা চালায় উদ্দাম ঝড়ে’।

আমাদের মাঝি অবশ্য একেবারেই নিশ্চুপ। তাঁর স্থির দৃষ্টি সামনের সায়েদাবাদ ঘাটে। তিনি তো আর সেই ‘মতলব মিয়া’ নন। কবির সেই মতলব মিয়াকে পেলে হয়তো শুনতে পেতাম ‘গাজি গাজি’ ধ্বনি দিয়ে নৌকা ছোটানোর সেই উদ্দাম রোমাঞ্চ!

যেতে যেতে রিকশাওয়ালা মামার কাছ থেকে জেনে নিলাম কবির পরিবারের প্রভাব-প্রতিপত্তি সম্পর্কে। এক ফাঁকে গুগল থেকেও জেনে নিলাম ছোটখাটো কিছু তথ্য।

গাঁয়ের চোখজুড়ানো রূপ-শোভা দেখতে দেখতে একসময় চলে এলাম কাঙ্ক্ষিত গন্তব্যে। রিকশাওয়ালা মামা বাঁ হাতের ইশারায় সফেদ রঙের একটি বাড়ি দেখিয়ে বললেন—‘ওই যে কবির বাড়ি।’এগিয়ে গেলাম। পথ আটকে গেল গেটের সামনে। ইট-সিমেন্টের গেট। কাঠের বিশাল কপাট। কপাটে অযত্নের ছাপ দৃশ্যমান। আর কিছুদিন পরে হয়তো এই কাঠের কপাট আর টিকবে না। ঘুণপোকার কুরকুর আওয়াজ কানে আসছে তীব্রভাবে। তারা যেন এখানে আনন্দ-উল্লাসে বসবাস করছে। সুখী সংসার গড়ে তুলেছে।

কপাট থেকে চোখ আরেকটু ওপরের দিকে তুলতেই নজরে পড়ল গেটের দেয়ালে খোদাই করে বাংলা ও আরবি হরফে লেখা বাড়ির নাম ‘বায়তুল আমান’। নামটির ভেতরে যেন আভিজাত্যের সুবাস লুকিয়ে আছে। জানা গেল, ১৯৬৪ সালে এই বাড়ির নির্মাণকাজ শেষ হয়েছিল। ভেতরে যেতে চাইলাম। কিন্তু তা আর হলো না। কেউ বাড়িতে নেই। গেটে মাঝারি আকারের একটি তালা ঝোলানো। প্রাচীরের এপাশ থেকে চেয়ে দেখলাম কবির স্মৃতিবিজড়িত বাড়িটি। এখানে শেষবার তিনি এসেছিলেন ২০০৫ সালের ডিসেম্বরে। পরের বছরে তিনি ইন্তেকাল করেন।

কবির পৈতৃক ভিটার উত্তর দিকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে প্রায় দেড় শ বছরের পুরোনো ঐতিহ্যবাহী ‘বায়তুন নূর’ পাড়াতলী শাহি জামে মসজিদ। এখানকার ইমাম সাহেবের সঙ্গে কথা বলে জানতে পারলাম, ১২৯৯ হিজরি সালে নির্মিত হওয়ার পর থেকে যুগ যুগ ধরে কবির আত্মীয়স্বজন অত্যন্ত যত্নের সঙ্গে এটি দেখভাল করে আসছেন। তিন গম্বুজবিশিষ্ট এই চমৎকার মসজিদটির সঙ্গে রয়েছে ছোট্ট মিনার। সিঁড়ি বেয়ে আমরা সেই মিনারেও উঠলাম। এরপর মসজিদের ভেতরে প্রবেশ করতেই সবার আগে চোখ আটকে যায় এর দৃষ্টিনন্দন মিম্বরের নিখুঁত কারুকার্যে। খিলান আকৃতির অসাধারণ নকশাটি যে কারও নজর কেড়ে নেয়। নীল, লাল আর সাদা রঙের সুষম ও চমৎকার ব্যবহার পুরো কাঠামোটিকে দিয়েছে এক অনন্য রূপ ও পরিচিতি।

১৯৭১ সালের এপ্রিলের ৭ বা ৮ তারিখের দুপুরে কবি এই পুকুরপাড়ে বসেই লিখেছিলেন বিখ্যাত দুই কবিতা ‘স্বাধীনতা তুমি’ ও ‘তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা’। আত্মজীবনী ‘কালের ধুলোয় লেখা’য় তিনি বলেছেন—যখন তাঁর মাথায় কবিতাগুলো এল, তখন চতুর্থ শ্রেণিতে পড়ুয়া চাচাতো ভাইয়ের কাছ থেকে কাগজ ও কাঠপেনসিল চেয়ে নিয়ে এক টানে লিখে ফেলেন কবিতা দুটি।

এই শান্ত পুকুরের সঙ্গে জড়িয়ে আছে কবির এক গভীর বিষাদের স্মৃতি। এতে ডুবেই ১৯৭৬ সালে মারা গিয়েছিল তাঁর কিশোর বয়সী ছেলে ওয়াহিদুর রাহমান। কবি যাকে আদর করে ডাকতেন ‘মতিন’ বলে। পুত্রশোকে কবি লিখেছিলেন—

মসজিদের উত্তরের দেয়াল ঘেঁষে কবরস্থান। কবির পারিবারিক কবরস্থান এটি। এখানে চিরনিদ্রায় শায়িত কবির আত্মীয়স্বজন আর আদরের মতিন।

বায়তুল আমানের ভেতরে আর যাওয়া হলো না। কবির বাড়ি পেছনে ফেলে আমরা যাচ্ছি পাড়াতলী বাজারে। সেখান থেকে অটোরিকশায় ঘুরব আশপাশের গ্রাম—কাচারীকান্দী, মধ্যনগর, কালিপুর, আলীনগর, বাঁশগাড়ি। রাতের ঢাকায় তো অনেক ঘুরলাম। এবার দেখি রাতের গ্রাম কতটা উপভোগ করা যায়।

এশিয়ার সেরা উদীয়মান গন্তব্য ভিয়েতনামের তা শুয়া

সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ২ হাজার মিটার উঁচুতে পাহাড়ি আঁকাবাঁকা পথ। এই পথ ধরে যখন আপনি হেঁটে চলবেন চারপাশের কুয়াশার চাদর ভেদ করে, মনে হবে—এ যেন মাটির পৃথিবী নয়, অন্য কোনো এক স্বর্গরাজ্য। এখানে ঠিক পায়ের নিচেই ঘন, তুলোর মতো সাদা মেঘ ভেসে বেড়াচ্ছে। আর পাহাড়ের সবুজ চূড়াগুলো তার মাঝে যেন এক-একটা ছোট

চাকরি ছেড়ে জার্মান তরুণীর একা বিশ্বভ্রমণ নিয়ে বিতর্ক তুঙ্গে

সঞ্চয় নেই, শোধ করতে হচ্ছে শিক্ষাঋণও—তবু নিজেকে খুঁজতে বিশ্বভ্রমণে বেরিয়ে পড়েছেন ২৭ বছর বয়সী এক জার্মান তরুণী। জীবনের একঘেয়েমি ও মানসিক অবসাদ কাটিয়ে নিজেকে নতুন করে আবিষ্কার করতেই তাঁর এই সিদ্ধান্ত।

ভ্রমণের জন্য চাকরি ছেড়ে অনুতপ্ত তরুণীকে কিছু পরামর্শ

চাকরির একঘেয়েমি, মানসিক ক্লান্তি আর ব্যস্ত জীবনের চাপ থেকে মুক্তি পেতে চাকরি ছেড়ে বিশ্বভ্রমণে বেরিয়েছিলেন অস্ট্রেলিয়ার ২৮ বছর বয়সী এক তরুণী। পরিকল্পনা ছিল, ছয় মাস ধরে একা একা ইউরোপের বিভিন্ন দেশ ঘুরে দেখবেন, নতুন অভিজ্ঞতা অর্জন করবেন।

জনপ্রিয় টার্গেট

রূপসী মেঘনার ওপারে কবির গ্রাম

প্রকাশ: ০৯:৪৯:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬