ঢাকা ০৯:২৫ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

নতুন পোশাক পরার আগে ধুয়ে নেবেন কেন

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৯:১২:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
  • ৩ বার পঠিত হয়েছে

কাপড় তৈরি থেকে শুরু করে পোশাক সেলাই, রং করা, প্যাকেজিং এবং দোকানে পৌঁছানো পর্যন্ত নানা ধাপের মধ্য দিয়ে যেতে হয়। এ সময় কাপড়ে লেগে থাকতে পারে উৎপাদনপ্রক্রিয়ায় ব্যবহার করা রাসায়নিক উপাদান, রং কিংবা কাপড় মসৃণ ও শক্ত রাখার জন্য ব্যবহার করা হয় স্টার্চজাতীয় পদার্থ। কর্নেল বিশ্ববিদ্যালয়ের ফাইবার সায়েন্সের প্রভাষক ফ্রান্সেস কোজেনের মতে, নতুন পোশাক ধুয়ে নিলে এসব অবশিষ্ট উপাদানের পাশাপাশি উৎপাদন ও পরিবহনের সময় জমে থাকা ময়লা দূর হয়। বিশেষ করে অন্তর্বাস, টি-শার্ট, শার্ট কিংবা শরীরের সঙ্গে সরাসরি লেগে থাকে এমন পোশাক প্রথমবার পরার আগে ধুয়ে নিন। কারণ এসব পোশাক দীর্ঘ সময় ত্বকের সংস্পর্শে থাকে। দোকানে রাখা পোশাক অনেকে হাতে নেড়েচেড়ে দেখেন, আবার অনেকে ট্রায়াল রুমে পরে দেখেন। ফলে পোশাকে অন্যের হাতের স্পর্শ কিংবা কিছু জীবাণু থেকে যায়।

নতুন পোশাক সবার ত্বকে একই রকম প্রতিক্রিয়া সৃষ্টি করে না। তবে যাঁদের ত্বক সংবেদনশীল, অ্যালার্জির রয়েছে কিংবা সহজে চুলকানি ও ফুসকুড়ি হয়, তাঁদের ক্ষেত্রে নতুন পোশাকের কিছু রাসায়নিক উপাদান বা রং অস্বস্তির কারণ হতে পারে। ফ্যাশন ইনস্টিটিউট অব টেকনোলজির টেক্সটাইল ও সারফেস ডিজাইন বিভাগের চেয়ার নোমি ডেল ক্লেইনম্যানের মতে, পোশাকে উৎপাদনপ্রক্রিয়ার কিছু উপাদান থেকে যায়, যা সরাসরি ত্বকের সংস্পর্শে আসতে পারে। নতুন পোশাক পরলেই যে ত্বকে সমস্যা হবে, এমন নয়। ত্বক সংবেদনশীল না হলে অনেকে না ধুয়েও পোশাক পরতে পারেন।

নীল জিনস, লাল জামা কিংবা উজ্জ্বল রঙের পোশাক থেকে প্রথম কয়েকবার ধোয়ার সময় রং বের হয়। এতে অন্য পোশাকে রং লেগে যাওয়ার ভয় থাকে। তাই নতুন গাঢ় বা উজ্জ্বল রঙের পোশাক প্রথমবার আলাদাভাবে অথবা একই ধরনের রঙের পোশাকের সঙ্গে ধোয়া ভালো। এতে অন্য কাপড়ের রং নষ্ট হওয়ার ঝুঁকি কমে যায়।

নতুন পোশাক ধোয়ার ক্ষেত্রে প্রথমে দেখে নিতে হবে পোশাকের সঙ্গে থাকা কেয়ার লেবেল। সেখানে উল্লেখ করা নির্দেশনা অনুযায়ী পোশাক পরিষ্কার করুন। বিশেষ করে যেসব পোশাকে ড্রাই ক্লিন অনলি লেখা থাকে, সেগুলো সাধারণ পানিতে ধোয়া ঠিক নয়। কাপড়ের রং ও আকৃতি দীর্ঘদিন ভালো রাখতে ঠান্ডা পানি ব্যবহার করা যেতে পারে। অতিরিক্ত গরম পানি কিংবা উচ্চ তাপে ড্রায়ারে শুকালে কিছু কাপড়ের রং ফিকে হয়ে যায়, আবার পোশাক সংকুচিত বা আকৃতিতে পরিবর্তন আসে। তাই সম্ভব হলে কম তাপে শুকানো কিংবা বাতাসে মেলে শুকানো ভালো। সুতির কিছু পোশাক প্রথমবার ভেজার পর সামান্য সংকুচিত হতে পারে। উৎপাদনপ্রক্রিয়ায় কাপড় টানটান অবস্থায় রাখা হয় বলে ধোয়ার পর সেই অবস্থা কিছুটা কমে আসে। ফলে পোশাকের মাপেও পরিবর্তন দেখা দেয়।

সংক্ষেপে বলা যায়, নতুন পোশাক পরার আগে একবার ধুয়ে নিন। তাতে ত্বকের সমস্যার আশঙ্কা থাকবে না এবং পোশাক আরামদায়ক হবে।

রান্নাঘর থেকে ভাইরাল ৭৪ বছর বয়সী শিক্ষিকা

ভিয়েতনামের মধ্যাঞ্চলের থান হোয়া প্রদেশের জুয়ান তিয়েন গ্রামের একটি সাধারণ রান্নাঘর। সেখানে চুলার এক কোণে দাঁড়িয়ে পুরোনো একটি কাঠের টেবিলকে ব্ল্যাকবোর্ড বানিয়ে চক হাতে সমীকরণ আর পদার্থবিজ্ঞানের সূত্র লিখে চলেছেন ৭৪ বছর বয়সী বুই থি মাই। সামনে কোনো শিক্ষার্থী নেই, তবুও ঠিক চার দশক আগের মতোই…

আজকের রাশিফল: হাতে টাকা এলেও পকেটে বেশিক্ষণ টিকবে না, আবেগের সিদ্ধান্ত পরে ভোগাবে

প্রেমের ক্ষেত্রে সঙ্গী আজ গোপালগঞ্জের পরিস্থিতির মতোই বেশ উত্তাল ও অস্থির থাকতে পারেন, তাই অযথা তর্কে না জড়িয়ে শান্ত থাকাটাই বুদ্ধিমানের কাজ হবে।

খাওয়ার পর কেন হাঁটবেন

খাওয়ার পর কেন হাঁটবেন

বাড়ির বড়রা সব সময় বলেন, ‘খাওয়ার পরে একটু হেঁটে আসো।’ ভরা পেটে খেয়ে উঠেই এই কথা শুনলে অনেকেই বিরক্ত হন বা রেগে যান। কিন্তু রাগার আগে একটু ভেবে দেখুন তো, খাওয়ার পর হাঁটার এই পরামর্শটি কেন সেই নানি-দাদির আমল থেকেই প্রচলিত? আধুনিক চিকিৎসাবিজ্ঞান বলছে, গুরুজনদের এই সহজ অভ্যাসটিই হতে পারে…

জনপ্রিয় টার্গেট

নতুন পোশাক পরার আগে ধুয়ে নেবেন কেন

প্রকাশ: ০৯:১২:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬