শীতের আগেই ঘর প্রস্তুতির কিছু জরুরি ধাপ

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১১:০৪:১৪ পূর্বাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬
  • ১৫ বার পঠিত হয়েছে

জানালার কাচ ও ফ্রেমে ধুলোবালি ও ময়লা জমে থাকলে ঘরে পর্যাপ্ত আলো আসতে পারে না। তাই জানালার কাচ, ফ্রেম ও সিল ভালোমতো মুছে ফেলুন। এ ছাড়া জানালার কোণে জমা হওয়া আর্দ্রতা বা পানি নিয়মিত মুছে ফেলা উচিত, যাতে স্যাঁতসেঁতে ভাব তৈরি না হয়।

দীর্ঘদিন অব্যবহৃত থাকায় হিটার বা রেডিয়েটরের ভেতরের অংশে প্রচুর ধুলোবালি জমে। শীতের শুরুতে হিটার চালুর আগেই এর ধুলো পরিষ্কার করে ফেলুন। তা না করলে হিটার চালালে সেই ধুলো পুরো ঘরের বাতাসে ছড়িয়ে পড়তে পারে এবং শ্বাসনালির সমস্যা তৈরি করতে পারে।

শীতের দিনে বাইরে থেকে জুতায় করে কাদা ও ধুলোবালি ঘরে আসার আশঙ্কা বেশি থাকে। প্রবেশপথ, বারান্দা ও ড্রয়িংরুমের কার্পেট নিয়মিত ভ্যাকিউম বা ঝাড়ু দিয়ে পরিষ্কার রাখুন। কার্পেটে দাগ লাগলে দ্রুত তা তরল ডিটারজেন্ট দিয়ে মুছে ফেলুন, যেন দাগ বসে না যায়।

শীতের সময় সুস্বাদু খাবার তৈরি এবং পরিবার নিয়ে ঘরে খাওয়ার আনন্দ অন্য রকম। তাই এই সময়ে রান্নাঘরের প্রতিটি কোণ ভালো করে পরিষ্কার করা প্রয়োজন। ক্যাবিনেটের হ্যান্ডেল, কাউন্টার টপ, সিঙ্ক, দেয়াল এবং মাইক্রোওভেনের ভেতরের অংশ ভালোভাবে মুছে জীবাণুমুক্ত করে নিন।

শীতের রাতে বাথরুম বন্ধ থাকলে জানালা ও দেয়ালে বাষ্প জমে স্যাঁতসেঁতে ভাব হতে পারে, যা থেকে ক্ষতিকর ছত্রাক বা মোল্ড জন্ম নেয়। তাই বাথরুমের এগজস্ট ফ্যান ঠিকমতো কাজ করছে কি না, তা নিশ্চিত করুন এবং ব্যবহারের পর দেয়াল বা আয়নার অতিরিক্ত বাষ্প মুছে ফেলুন।

আলমারিতে জমে থাকা শীতের ভারী কম্বল, কাঁথা, লেপ বা তোশক রোদে দিন। এ ছাড়া সোফার কুশন কভার ও অতিরিক্ত চাদর ব্যবহারের আগে ধুয়ে রোদে ভালোভাবে শুকিয়ে নিন। এতে ধুলোবালি ও অ্যালার্জির জীবাণু দূর হয়ে ঘরে চমৎকার তাজা ভাব তৈরি হবে।

বাইরে থেকে কাদা বা ভেজা জুতা নিয়ে ঘরে ঢুকলে পুরো মেঝেই নোংরা হয়। তাই ঘরের প্রবেশপথে একটি জুতা রাখার র‍্যাক এবং ভেজা ছাতা রাখার নির্দিষ্ট জায়গা করুন। প্রতিদিনের প্রবেশপথের মেঝে নিয়মিত ঝাড়ু ও মোছা জরুরি।

সাপ্তাহিক পরিষ্কারের সময় ঘরের উঁচু জায়গাগুলো প্রায়ই বাদ পড়ে যায়। আলমারির ওপর, দরজার ফ্রেম, ছবির ফ্রেম ও ফ্যানের ব্লেডে জমে থাকা ধুলো ওপর থেকে শুরু করে নিচের দিকে ঝাড়ু দিন, যেন পুরো ঘরের ধুলো একবারে নিচে পড়ে এবং সহজে পরিষ্কার করা যায়।

শীতকালে ঘরের জানালা বন্ধ থাকায় ডাস্টবিনের দুর্গন্ধ ঘরের ভেতরে সহজে ছড়িয়ে পড়ে। তাই রান্নাঘর এবং ঘরের ডাস্টবিনগুলো নিয়মিত খালি করার পর জীবাণুনাশক দিয়ে ভালো করে ধুয়ে ও শুকিয়ে ব্যবহার করুন।

এক দিনে পুরো ঘর পরিষ্কার করতে গেলে অতিরিক্ত ক্লান্তি আসতে পারে। তাই প্রতিদিনের টুকিটাকি কাজ; যেমন থালাবাসন ধোয়া, সপ্তাহের কাজ; যেমন বাথরুম ও মেঝে মোছা এবং মাসের বিশেষ কাজ; যেমন হিটার ও উঁচু স্থান পরিষ্কার করার আলাদা করে রুটিন বানিয়ে নিন। এতে ঘর সর্বদা পরিচ্ছন্ন থাকবে।

ছাইয়ের নিচে ঢাকা প্রাচীন রোমান নগরীর অন্দরমহল

গল্পের শুরুটা হয়েছিল প্রায় দুই হাজার বছর আগে, খ্রিষ্টীয় ৭৯ সালের এক ভয়াল দিনে। ইতালির মাউন্ট ভেসুভিয়াসের আকস্মিক অগ্ন্যুৎপাতে চোখের পলকে তেরাওনের নিচে চাপা পড়েছিল প্রাচীন রোমান একটি নগরী। খ্রিস্টীয় ৭৯ সালের ২৪ আগস্ট। ইতালির মাউন্ট ভেসুভিয়াসের ভয়াবহ আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত চোখের পলকে চিরকালের মতো মান

মাসের শুরুতেই নতুন পোশাক কেনার কথা ভাবছেন? কেনার আগে যে বিষয়গুলো মনে রাখতে হবে

অক্টোবর মাসও ফুরিয়ে গেল। আর দু’মাস পরই নতুন বছরের আগমন ঘটবে। বছর শেষে যাঁরা পুরোনো জামাকাপড় দান করে দেন বা বাতিলের বাক্সে পুরে রাখেন তাঁরা কি মাসের শুরুতে বেতন পেয়েই নতুন কাপড় কেনার কথা ভাবছেন? তাহলে এখানে একটু থামুন। আসুন কথা বলি।

খালি পেটে অলিভ অয়েল শট, টিকটকের এই ট্রেন্ড কতটা নিরাপদ

ভোরবেলা ঘুম থেকে উঠেই এক গ্লাস অলিভ অয়েল ও লেবুর রসের মিশ্রণ ঢকঢক করে গিলে ফেলা। বর্তমানে টিকটকসহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় ইনফ্লুয়েন্সার ও তারকাদের সৌজন্যে ‘অলিভ অয়েল শট’ বেশ সাড়া ফেলেছে। বলা হচ্ছে, এটি হজমশক্তি বাড়ায়, ত্বক উজ্জ্বল করে, শরীর ডিটক্স করে এবং ওজন কমাতে সাহায্য করে।

জনপ্রিয় টার্গেট

পোশাকশ্রমিকদের আন্দোলনে উত্তাল গাজীপুর, মাঠে ১০ প্লাটুন বিজিবি

শীতের আগেই ঘর প্রস্তুতির কিছু জরুরি ধাপ

প্রকাশ: ১১:০৪:১৪ পূর্বাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬