ঢাকা ০৭:০১ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

অতিরিক্ত ব্যয়ে এলএনজি টার্মিনাল নির্মাণের অনুমোদন, সংসদে আখতারের অভিযোগ

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৬:৩৪:৩৯ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
  • ১১ বার পঠিত হয়েছে

আজ সোমবার জাতীয় সংসদে এক সম্পূরক প্রশ্নে আখতার হোসেন এ অভিযোগ করেন। জবাবে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, আখতার হোসেনের প্রশ্নটি মূল প্রশ্নের সঙ্গে সম্পর্কিত নয়। এ বিষয়ে সংসদ সদস্য নোটিশ দিলে সঠিক উত্তর দেওয়া হবে।

সম্পূরক প্রশ্নে আখতার হোসেন বলেন, গত বৃহস্পতিবার সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে প্রায় ৬ হাজার কোটি টাকা অতিরিক্ত ব্যয়ে চীনের একটি কোম্পানিকে তৃতীয় এলএনজি টার্মিনাল নির্মাণের প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। তিনি বলেন, অনুমোদন পাওয়া চীনের সিএনইই কোম্পানি দৈনিক ক্যাপাসিটি চার্জ হিসেবে ৩ লাখ ৪২ হাজার মার্কিন ডলার দাবি করেছে। অথচ বর্তমানে দেশে থাকা দুটি টার্মিনালের দৈনিক ক্যাপাসিটি চার্জ যথাক্রমে ২ লাখ ৫৪ হাজার ও ২ লাখ ৪৯ হাজার ডলার।

আখতার হোসেন বলেন, বিদ্যমান দুটি টার্মিনালের কাজের মেয়াদ শেষ হলে সেগুলোর জাহাজসহ সংশ্লিষ্ট সম্পদ বাংলাদেশের মালিকানায় চলে আসবে। কিন্তু চীনের সিএনইই কোম্পানিকে অতিরিক্ত মূল্যে দেওয়া নতুন টার্মিনালটি ১৫ বছর পরও বাংলাদেশের মালিকানায় ফিরবে না।

এনসিপির সংসদ সদস্য আরও বলেন, চীনা কোম্পানিটি কয়েক মাস আগে যে প্রস্তাব জমা দিয়েছে, একই ভাষায় একজন সংসদ সদস্যের পক্ষে একটি কোম্পানিও প্রস্তাব দিয়েছিল। এক মাস আগে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে প্রস্তাবটি উঠলে তা বাতিল করা হয়েছিল। কিন্তু প্রধানমন্ত্রী তুরস্ক সফরে থাকা অবস্থায় নতুন করে প্রস্তাবটি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে অনুমোদন করা হয়েছে।

আখতার হোসেনের অভিযোগ, নতুন টার্মিনাল নির্মাণে প্রায় ৩৫ শতাংশ বেশি ব্যয় হচ্ছে। এতে দেশের অর্থ অপচয়ের পাশাপাশি অর্থ লোপাটের সুযোগ তৈরি হচ্ছে।

সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভাপতি অর্থমন্ত্রীর উদ্দেশে তিনি জানতে চান, অতিরিক্ত ব্যয়ে সিএনই কোম্পানিকে দেওয়া প্রকল্পটি বাতিল করে বাংলাদেশের স্বার্থ সংরক্ষণে কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হবে কি না।

চা-বাগান স্থাপনে আগ্রহ, ডেপুটি স্পিকারের সঙ্গে যুক্তরাজ্য-পর্তুগালের প্রতিনিধিদলের সাক্ষাৎ

সিলেট ও চট্টগ্রামে আধুনিক প্রযুক্তিনির্ভর আন্তর্জাতিক মানের মডেল চা-বাগান (টি এস্টেট) স্থাপনে আগ্রহ প্রকাশ করেছে যুক্তরাজ্য ও পর্তুগালের একটি প্রতিনিধিদল। এ ক্ষেত্রে প্রয়োজনীয় প্রযুক্তিগত বিষয় নিয়েও ধারণা দিয়েছে দলটি।

সংসদ সচিবালয়ের জনবল কাঠামো আধুনিকায়নে ইউএনডিপির সহযোগিতা চায় কমিটি

বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের শূন্যপদে দ্রুত নিয়োগ এবং জনবল কাঠামো আধুনিকায়নের উদ্যোগ নিয়েছে জনবল-সংক্রান্ত বিষয়াদি নিয়ে গঠিত কমিটি। আজ সোমবার সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির তৃতীয় সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ও ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এমপি।

বাল্যবিবাহ নিরসনে শিক্ষাপ্রতিষ্ঠানে সচেতনতা বাড়ানোর পরামর্শ সংসদীয় কমিটির

মাতৃস্বাস্থ্য সুরক্ষায় বাল্যবিবাহ নিরসনে শিক্ষাপ্রতিষ্ঠানে সচেতনতামূলক কার্যক্রম বাড়ানো এবং গণমাধ্যমে ব্যাপক প্রচারের পরামর্শ দিয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদের সংশ্লিষ্ট সাবকমিটি। একই সঙ্গে প্রয়োজন ছাড়া সিজার নিরুৎসাহিত করা…

জনপ্রিয় টার্গেট

চবি শিক্ষার্থীর ‘পরীক্ষাদাও এআই’, এক অ্যাপেই চাকরি ও ভর্তি প্রস্তুতি

অতিরিক্ত ব্যয়ে এলএনজি টার্মিনাল নির্মাণের অনুমোদন, সংসদে আখতারের অভিযোগ

প্রকাশ: ০৬:৩৪:৩৯ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬