০৮:১০ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বিয়ে না হলে টাকা ফেরত, হুলুস্থুল ফেলেছে চীনা ডেটিং অ্যাপ

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১১:১১:২৮ পূর্বাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬
  • ২৪ বার পঠিত হয়েছে

চলতি বছরের জুলাই মাসে চালু হওয়া ‘লিয়াংপেই এআই’ (Liangpei AI) নামের এই ডেটিং প্ল্যাটফর্মটি প্রথাগত ব্যবসায়িক মডেলের বিপরীতে গিয়ে এই সাহসী বাজি ধরেছে।

অ্যাপটিতে নিবন্ধনের জন্য জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে আসল নাম, অবিবাহিত থাকার সনদ এবং ছবি যাচাই করা বাধ্যতামূলক। চালু হওয়ার প্রথম মাসেই এই জালিয়াতি প্রতিরোধ ব্যবস্থার মাধ্যমে প্রায় ১৫০ জনেরও বেশি বিবাহিত ব্যক্তিকে শনাক্ত করে প্ল্যাটফর্ম থেকে ছাঁটাই করা হয়েছে।

নিবন্ধনের পর নতুন ব্যবহারকারীকে ২০ মিনিটের একটি বিস্তারিত এআই চ্যাটে অংশ নিতে হয়। এর মাধ্যমে ব্যবহারকারীর পারিবারিক পটভূমি, শিক্ষা, ক্যারিয়ার, ব্যক্তিগত পছন্দ, জীবনযাত্রা এবং জীবনসঙ্গী নিয়ে প্রত্যাশার একটি নিখুঁত প্রোফাইল তৈরি করে কৃত্রিম বুদ্ধিমত্তা।

এই অ্যাপটির প্রতিষ্ঠাতা জেং জিনসুন এর আগে চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান ‘মুনশট এআই’-এর চ্যাটবট ‘কিমি’ (Kimi)-র সার্চ প্রযুক্তি বিভাগের প্রধান হিসেবে কাজ করতেন।

চাকরির সাক্ষাৎকার নেওয়ার সময় এক প্রার্থীর কাছ থেকে ডেটিং প্রোডাক্টের ধারণা পান জেং। তিনি বুঝতে পারেন, তথ্য খোঁজা ও যুক্তিনির্ভর বিশ্লেষণের ক্ষেত্রে এআই-এর সক্ষমতাকে কাজে লাগিয়ে মানুষের সঙ্গী খোঁজার পথ সুগম করা সম্ভব।

গত বছর ‘কিমি কে২’ প্রকাশের সময়েই তিনি কোটি কোটি টাকার সুযোগ ছেড়ে নিজের প্রতিষ্ঠান গড়ার সিদ্ধান্ত নেন এবং চাকরি থেকে ইস্তফা দেন।

জেংয়ের মতে, প্রথাগত ডেটিং অ্যাপগুলো কেবল কিছু প্রোফাইলের প্রদর্শনী বা ইয়েলো পেজ ছাড়া কিছু নয়। এগুলো প্রকৃত মেলামেশার কঠিন কাজটি ব্যবহারকারীদের ওপরই ছেড়ে দেয়। অন্যদিকে, বর্তমান তরুণ প্রজন্মের সঙ্গী পছন্দের মানদণ্ড জটিল হলেও অ্যাপগুলোর অ্যালগরিদম খুব সাধারণ। এই ব্যবধানটাই মিটিয়ে দিচ্ছে এআই।

ব্যক্তিগত অভিজ্ঞতার কথা উল্লেখ করে জেং জানান, তিনি নিজেও একটি ডেটিং অ্যাপে তাঁর স্ত্রীর সন্ধান পেয়েছিলেন। গভীর পরিচয় থাকার কারণেই তাঁরা মাত্র একদিনের কথাতেই দেখা করার সিদ্ধান্ত নেন। সেই অভিজ্ঞতা থেকেই গভীরভাবে ব্যবহারকারীকে বোঝার পদ্ধতি লিয়াংপেই এআই-তে যুক্ত করেছেন তিনি।

রিফান্ড নীতির বিষয়ে জেং বলেন, বিয়ে একটি সুনির্দিষ্ট আইনি বিষয় যা সহজে সরকারি সনদের মাধ্যমে যাচাই করা সম্ভব। যদি অ্যাপের মাধ্যমে কোনো ব্যবহারকারী কাঙ্ক্ষিত সঙ্গী খুঁজে না পান, তবে সেই সেবার জন্য মূল্য রাখা অনুচিত বলে মনে করেন তিনি।

বর্তমানে অ্যাপটির নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা ৩৫ হাজারের বেশি এবং রূপান্তর হার (কনভারশন রেট) প্রায় ৯ শতাংশ। প্রতিষ্ঠানটি ইতিমধ্যেই ১৫ মিলিয়ন ইউয়ান (২.২ মিলিয়ন ডলার) বিনিয়োগ সংগ্রহ করেছে।

প্রযুক্তি ও সমাজ বিশ্লেষকদের মতে, এআই-ভিত্তিক এই নির্ভুল ম্যাচমেকিং সমাজে সফল বিয়ের সংখ্যা বাড়াতে সাহায্য করতে পারে। এতে সম্পর্কের প্রতি তরুণ প্রজন্মের যে ক্রমবর্ধমান অনীহা তৈরি হয়েছে, তা কাটাতে ইতিবাচক ভূমিকা রাখবে।

মধুর সংকটে মার্শাল আর্টে বিশ্বসেরা, সঙ্গী জুটছে না চীনা চ্যাম্পিয়ন ঝাংয়ের

মিক্সড মার্শাল আর্টস (এমএমএ)-এর রিংয়ে বিশ্বসেরা প্রতিপক্ষকে হারিয়ে একাধিকবার জয়ের মুকুট ছিনিয়ে এনেছেন তিনি। অথচ জীবনের অন্যতম সহজ বিষয় মনে হওয়া একটি উপযুক্ত সঙ্গী বা জীবনসঙ্গী খুঁজে পাওয়ার ক্ষেত্রে মারাত্মক চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছেন চীনের প্রথম ইউএফসি চ্যাম্পিয়ন ঝাং ওয়েইলি।

পিৎজায় আনারস দিতে অস্বীকৃতি, অস্ট্রেলিয়ায় চাকরি গেল ইতালীয় শেফের

পিৎজায় আনারস ব্যবহারে আপত্তি জানিয়ে অস্ট্রেলিয়ায় চাকরি হারিয়েছেন ইতালীয় এক শেফ। নিজের সংস্কৃতির প্রতি অপমানজনক দাবি করে পিৎজায় আনারস দিতে অস্বীকৃতি জানিয়েছিলেন তিনি। এ নিয়ে মালিকপক্ষের সঙ্গে বিরোধের জেরে চাকরি হারানোর পর অস্ট্রেলিয়ার ‘ফেয়ার ওয়ার্ক কমিশনে’ (এফডব্লিউসি)

প্রথম জন্মদিনের দুই দিন আগে গলায় বেলুন আটকে প্রাণ গেল বেবি ডনের

বেবি ডন। আদর করে এই নাম দিয়েছিলেন পরিবারের সদস্যরা। প্রথম জন্মদিন উদ্‌যাপনের আর বাকি দুই দিন। পরিবারের সবাই মিলে পরিকল্পনা করছে দারুণ এক আয়োজনের। আর সে সময়ই গলায় বেলুন আটকে প্রাণ গেল এক শিশুর। যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্যে এ ঘটনা ঘটেছে।

জনপ্রিয় টার্গেট

বিয়ে না হলে টাকা ফেরত, হুলুস্থুল ফেলেছে চীনা ডেটিং অ্যাপ

প্রকাশ: ১১:১১:২৮ পূর্বাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬