চুক্তির ফলে বাংলাদেশের নীতিগত সার্বভৌমত্ব থাকবে না

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৭:৫০:১১ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
  • ১৮ বার পঠিত হয়েছে

চুক্তির ফলে বাংলাদেশের নীতিগত সার্বভৌমত্ব থাকবে না

মোশাহিদা সুলতানা শিক্ষক, গবেষক ও অ্যাকটিভিস্ট

এনসিটি বা নিউমুরিং কনটেইনার টার্মিনাল বর্তমানে সক্ষমতার চেয়ে বেশি সেবা দিয়ে একটি লাভজনক টার্মিনাল হিসেবে পরিচালিত হচ্ছে, যেখানে নতুন অবকাঠামোগত বিনিয়োগের সুযোগও সীমিত; এই অবস্থায় এটি বিদেশি অপারেটরের হাতে তুলে দেওয়ার কারণ কী?

বিদেশি অপারেটরের হাতে তুলে দেওয়ার পেছনে সরকার কারণ দেখাচ্ছে বিদেশি কোম্পানি বিনিয়োগ করে আধুনিকায়ন করবে, দুর্নীতি কমবে, কনটেইনার হ্যান্ডলিংয়ের সময় কমে আসবে ইত্যাদি। আমরা মনে করি, বাংলাদেশের কাস্টমসের দুর্নীতি না কমিয়ে ও বন্দরের বাইরে অবকাঠামোগত সক্ষমতা না বাড়িয়ে বিদেশি কোম্পানির কাছে দিলে এই সমস্যা সমাধানের সম্ভাবনা কম। বরং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এমন অবকাঠামো বিদেশি অপারেটরের কাছে পরিচালনার নিয়ন্ত্রণ দিলে দীর্ঘ মেয়াদের আমাদের নীতিগত স্বাধীনতা খর্ব হবে এবং তা পুনরুদ্ধারের উপায় থাকবে না। কাজেই বন্দর বিদেশি কোম্পানিকে পরিচালনার দায়িত্ব দেওয়ার পেছনে কারণ হলো জাতীয় স্বার্থের চেয়ে বিদেশি স্বার্থকে বেশি গুরুত্ব দেওয়া। এর মধ্য দিয়ে সরকার নিজস্ব সক্ষমতা গড়ার দায় থেকে মুক্তি পেতে চায়। ভবিষ্যতে সমস্যার সমাধান না হলে সেই দায় বিদেশি অপারেটরের ওপর চাপিয়ে দিয়ে সরকার দায় এড়াতে চায়।

জণগণকে অনেক কিছুই বোঝানো যায়, প্রতিশ্রুতি দেওয়া যায়। প্রতিশ্রুতি দিতে কষ্ট হয় না। মুখে স্বচ্ছতা ও জাতীয় স্বার্থরক্ষার কথা বলা সহজ। কিন্তু অন্যের নিয়ন্ত্রণে দিয়ে সেই প্রতিশ্রুতি রক্ষা করা বাস্তবে কঠিন। যেমন বিদেশি প্রতিষ্ঠান ও সরকারের মধ্যে চুক্তি অনুযায়ী, উভয়েই যদি তাদের নিজ নিজ দায়িত্ব পালনে ব্যর্থ হয় তখন একে অপরের ওপর দায় চাপাবে এবং কোনো পক্ষই শক্ত অবস্থান নিয়ে একে অন্যকে বাধ্য করতে পারবে না। এ রকম ক্ষেত্রে স্বচ্ছতার অভাবে জণগণের কাছে জবাবদিহির পথ সংকুচিত হবে।

বিদেশি অপারেটরের মুনাফা নিশ্চিত করার জন্য সরকার আগেই শুল্ক বৃদ্ধি করেছে। পরে শুল্ক বৃদ্ধি করলে বিদেশি কোম্পানির নিয়ন্ত্রণ নিয়ে প্রশ্ন উঠত। তাই আগেই পরিকল্পিতভাবে শুল্ক বাড়িয়ে নিয়েছে। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন দেশের আমদানি-রপ্তানিকারকেরা।

ঝুঁকি বিষয়টা সব সময় আগে থেকে বোঝানো যায় না। একটা ঘটনা ঘটে গেলে মানুষ যত সহজে বুঝতে পারে কেন ক্ষতি হয়েছে, তত সহজে আগে থেকে অনুধাবন করানো যায় না। বিশেষ করে তা যখন হয় ব্যবস্থাপনাগত ত্রুটি, ভূরাজনৈতিক নিয়ন্ত্রণ এবং বহু অংশীজনের সক্ষমতার সঙ্গে জড়িত।

এ ক্ষেত্রে আমরা অন্য উন্নয়নশীল দেশের উদাহরণ দেখতে পারি। যেমন, জিবুতিতে দেশটি দোরালেহ টার্মিনালের মূল শেয়ারহোল্ডার হওয়া সত্ত্বেও চুক্তির মারপ্যাঁচে এর প্রশাসনিক ও অর্থনৈতিক নিয়ন্ত্রণ ডিপি ওয়ার্ল্ডের হাতে চলে যায়। ২০১৮ সালে জিবুতি সরকার জাতীয় স্বার্থে এই চুক্তি বাতিল করলে ডিপি ওয়ার্ল্ড আন্তর্জাতিক আদালতের শরণাপন্ন হয়। লন্ডনের আন্তর্জাতিক সালিসি আদালত জিবুতির সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করে বিদেশি কোম্পানির পক্ষে রায় দিলে দেশটির রাষ্ট্রীয় সার্বভৌমত্ব প্রশ্নের মুখে পড়ে।

অন্যদিকে, অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতা ও দুর্নীতির সুযোগে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের (ডিআরসি) বন্দর ও খনিজসম্পদের নিয়ন্ত্রণ বিদেশি কোম্পানির হাতে চলে যায়। এর ফলে কঙ্গোর মূল্যবান প্রাকৃতিক সম্পদ রপ্তানির প্রধান রুট ও জাতীয় অর্থনীতির লাইফলাইন রাষ্ট্রীয় নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং দেশি সংস্থাগুলো ঋণের ফাঁদে পড়ে। উভয় দেশের অভিজ্ঞতাই প্রমাণ করে যে স্পর্শকাতর অবকাঠামোতে বিদেশি নিয়ন্ত্রণ রাষ্ট্রের অর্থনৈতিক ও কৌশলগত সার্বভৌমত্বের জন্য দীর্ঘমেয়াদি হুমকি হিসেবে আবির্ভূত হয়েছিল।

পণ্য খালাসে দেরির কারণ কাস্টমসের দীর্ঘসূত্রতা এবং সে কারণে কনটেইনার ইয়ার্ডে দীর্ঘ সময় পড়ে থাকতে বাধ্য করা। কাস্টমসের দীর্ঘসূত্রতার কারণে যেসব ব্যবসায়ী বেপরোয়া হন, ক্ষতির সম্মুখীন হয়ে তারা প্রক্রিয়া ত্বরান্বিত করতে বিভিন্ন পক্ষকে বাড়তি অর্থ দিয়ে কাজ করিয়ে নিতে চান। এই কনজেশন যদি না থাকত তাহলে দুর্নীতির সুযোগই তৈরি হতো না। কাজেই দুর্নীতি কেন হচ্ছে সেই প্রশ্ন না তুলে, সিস্টেম একই রেখে যদি বলা হয় মানুষ পরিবর্তন করলেই সব সমস্যা হবে, তা হবে একপেশে দৃষ্টিভঙ্গি। যে কারণে এত বড় অভ্যুত্থানের পর শাসকের চেহারা পরিবর্তন হয়েছে, দুর্নীতি লুটপাটের সিস্টেম পরিবর্তন হয়নি, সেই একই কারণে কিছু অ্যাক্টর পরিবর্তন করলেই সিস্টেম পরিবর্তন হয় না। বিদেশি কোম্পানি বড়জোর কিছু আধুনিকায়ন করতে পারবে, কিন্তু তারপরেও যে সিস্টেম পরিবর্তন হবে, তা বলা যায় না।

দেখুন, এ রকম দাবি করা যায় ডিপি ওয়ার্ল্ডের উন্নত বিশ্বের উদাহরণ দেখে। ডিপি ওয়ার্ল্ড এসে বন্দরের অবকাঠামোর বাইরে আমাদের প্রাতিষ্ঠানিক সক্ষমতাকে বাড়িয়ে দিতে পারবে না। সেটার দায় আমাদের। প্রযুক্তিগত দক্ষতা নিশ্চয় বাড়তে পারে, কিন্তু বন্দর তো শুধু প্রযুক্তিগত দক্ষতার ওপর নির্ভর করে না। এখানে রয়েছে বিভিন্ন ধাপে বিভিন্ন অংশীজনের সঙ্গে সমন্বয়ের প্রশ্ন। এই সমন্বয় যদি ঠিকমতো না হয়, দক্ষতা একটা লেভেল পর্যন্ত বাড়লেও বাড়তি বিনিয়োগ করেও লাভ হবে না। ইকোনমিকসে বলা হয় ‘ডিক্লাইনিং মারজিনাল প্রোডাক্টিভিটি’। মানে সবকিছু বিনিয়োগ দিয়ে বাড়ানো সম্ভব না, অন্য সংকটগুলো থেকে গেলে। যেমন বাংলাদেশ বিনিয়োগ বাড়ানোর জন্য কত প্রাতিষ্ঠানিক সংস্কার করছে, অথচ জ্বালানি সমস্যার জন্য সবই মুখ থুবড়ে পড়ে আছে। এখানে প্রযুক্তিগত দক্ষতা বাড়িয়ে কী করবেন যদি জ্বালানিই দিতে না পারেন?

মোটেই যৌক্তিক নয়। এখানে শুধু মানুষ পরিবর্তন হবে। সিস্টেম একই থাকবে। উল্টো দেখা যাবে যেসব কর্মচারী বহুদিন ধরে দক্ষতা অর্জন করেছেন, তাঁরা চাকরি হারানোর ঝুঁকিতে থাকবেন। যেকোনো প্রতিষ্ঠানে জনবলের অভিজ্ঞতা একটি বড় প্রাতিষ্ঠানিক পুঁজি। এটা সত্য যে জনবলের কিছু অংশ প্রাতিষ্ঠানিক সংস্কার বাধাগ্রস্ত করতে পারে। কিন্তু প্রশাসনিক সংস্কার কীভাবে হবে, কাকে কার ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে দেবে; তার ওপর নির্ভর করে ক্ষমতার পুনর্বিন্যাস দুর্নীতিমুক্ত হওয়া নিশ্চিত করতে পারে কি না। বিদেশি কোম্পানি এসে যদি প্রশাসনিক সংস্কার করেও, তা আসলে কতটুকু দুর্নীতিকে চোখের আড়াল করবে আর কতটুকু দূর করবে তা নিয়ে উদ্বেগ থেকেই যাবে। দেখা যাবে দুর্নীতির কাঠামো পরিবর্তন হয়েছে, অর্থাৎ এর সঙ্গে বেনিফিশিয়ারি গ্রুপ পরিবর্তন হয়েছে।

সরকার চাইলে এগুলো করতে পারে। সেজন্য সরকারকেই তা কঠোরভাবে নিয়ন্ত্রণে আনতে হবে। সমস্যা হলো, কঠিন কাজ সরকার করতে চায় না, এড়িয়ে চলে। যেহেতু বহু রাজনৈতিক পক্ষের সঙ্গে সরকারকে মীমাংসা করতে হয়, তাই সরকার বিদেশিপক্ষের ওপর ছেড়ে দিতে চায়। এটা আসলে নিজেদের ব্যর্থতাকেই এক অর্থে পুনঃপ্রতিষ্ঠা করা।

দুবাইয়ের ডিপি ওয়ার্ল্ড কিংবা সিঙ্গাপুরের পিএসএর মতো আন্তর্জাতিক অপারেটররা নিজেদের দেশের বন্দর কোনো বিদেশি কোম্পানিকে না দিয়ে নিজেরা পরিচালনা করে দক্ষতা অর্জন করেছে। এই দৃষ্টান্ত থেকে শিক্ষা নিয়ে বাংলাদেশ কেন নিজস্ব দেশীয় সক্ষমতা গড়ে তুলছে না?

বাংলাদেশের সরকার কঠিন কাজ করতে আগ্রহী না। নিজ সক্ষমতা অর্জনে যেই পরিশ্রম, তা করার প্রবণতা সরকারের মধ্যে নেই। লুটপাট, দুর্নীতি করে কোনোভাবে চালিয়ে দিয়ে তারা দায় সারতে চায়।

সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ।

দুর্গাপূজায় রাষ্ট্রীয় আমেজ

দুর্গাপূজায় রাষ্ট্রীয় আমেজ

এবার দেবী দুর্গা ঘোটকে আগমন করেন, যা শাস্ত্রমতে যুদ্ধের ইঙ্গিত (ছত্রভঙ্গস্তুরঙ্গমে), রাজনৈতিক অস্থিরতার আভাস দেয়। এবং নৌকায় দেবীর গমন—যার ফল হলো শস্যবৃদ্ধি বা জলবৃদ্ধি তথা অতিবৃষ্টি ও বন্যার আশঙ্কার (শস্যবৃদ্ধিস্তুথাজলম) মাঝেও শস্যবৃদ্ধির সম্ভাবনা নিয়ে দেবী দেশের জন্য শুভ কিছু বার্তা নিয়ে এসেছেন।

উদ্বেগজনক শিক্ষাব্যবস্থা: উত্তরণে করণীয়

যে দেশের রাষ্ট্রভাষা বাংলা, সেখানকার অফিস-আদালতসহ সর্বত্র বাংলা ভাষাতেই সব কাজকর্ম হওয়া উচিত। সেখানে বিভিন্ন শিক্ষাব্যবস্থা চালু রাখার যে বিপদ, সে সম্পর্কে অনেকেই যেমন বলেছেন, তেমনি আমিও এ বিষয়ে নানা সময়ে বেশ কিছু লেখা প্রকাশ করেছি।

জনপ্রিয় টার্গেট

সপরিবারে আত্মগোপনে টঙ্গীর থাপ্পরকাণ্ডের রুমি

চুক্তির ফলে বাংলাদেশের নীতিগত সার্বভৌমত্ব থাকবে না

প্রকাশ: ০৭:৫০:১১ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬