প্রস্তাবিত বাজেটে মন্ত্রিসভার অনুমোদন

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৬:১৩:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুন ২০২৪
  • ৩৮৫ বার পঠিত হয়েছে

আগামী ২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে মন্ত্রিসভা অনুমোদন দিয়েছে। আজ বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনের মন্ত্রিসভা কক্ষে অনুষ্ঠিত বিশেষ বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়।

বিকাল ৩টায় শুরু হতে যাওয়া অধিবেশনে এই বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। এর আগে প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিন বাজেট পেশের সুপারিশ করবেন।

অর্থমন্ত্রী হিসেবে মাহমুদ আলী প্রথমবারের মতো বাজেট উপস্থাপন করবেন। দেশের ইতিহাসে ৫৩তম বাজেট পেশ করতে যাচ্ছে সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন টানা চতুর্থ মেয়াদের সরকারের প্রথম বাজেট এটি, আর দেশ পরিচালনায় আওয়ামী লীগ সরকারের ছয় মেয়াদের ২৬তম বাজেট। এবারের বাজেট বক্তব্যের শিরোনাম ‘সুখী, সমৃদ্ধ, উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অঙ্গীকার’। আগামী ৩০ জুন বাজেট পাস হওয়ার কথা রয়েছে।

জনপ্রিয় টার্গেট

শ্রীবরদীতে ব্রিজের নিচে প্লাস্টিকের ড্রামে অজ্ঞাত নারীর লাশ

প্রস্তাবিত বাজেটে মন্ত্রিসভার অনুমোদন

প্রকাশ: ০৬:১৩:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুন ২০২৪