দৈনিক টার্গেট

দেশের চেতনায়

বেতন ও ভাতায় বরাদ্দ বেড়েছে সরকারি চাকরিজীবীদের

২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে সরকারি চাকরিজীবীদের বেতন-ভাতায় বরাদ্দ রয়েছে ৮১ হাজার ৫৮০ কোটি টাকা। যা ২০২৩-২৪ অর্থবছরের তুলনায় ৩ হাজার ৬৮৬ কোটি টাকা বেশি।

২০১৪-২৫ অর্থ বছরে সরকারি কর্মকর্তাদের বেতন বাবদ ১২ হাজার ৭৫৮ কোটি টাকা ও কর্মচারীদের বেতন বাবদ ২৯ হাজার ৪০৩ কোটি টাকা ব্যয় হবে। আর কর্মকর্তা-কর্মচারীদের ভাতা বাবদ ব্যয় হবে ৩৯ হাজার ৪১৯ কোটি টাকা।

বৃহস্পতিবার জাতীয় সংসদের অধিবেশনে প্রস্তাবিত বাজেট উপস্থাপনকালে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এ তথ্য জানান।

জানা যায়, ২০২৩-২৪ অর্থবছরের সংশোধিত বাজেটে এ খাতে ৭৭ হাজার ৮৯৪ কোটি টাকা ব্যয় হয়েছে। এর আগে ২০২২-২৩ অর্থবছরে ব্যয় হয়েছে ৬৩ হাজার ৮৫১ কোটি টাকা।

নতুন অর্থবছরের জন্য ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকার বাজেট জাতীয় সংসদের সামনে উপস্থাপন করেছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।

প্রস্তাবিত এই বাজেট বিদায়ী অর্থবছরের সংশোধিত বাজেটের (৭ লাখ ১৪ হাজার ৪১৮ কোটি টাকা) চেয়ে বেশি ১১.৫৬ শতাংশ ।

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।