তবে ‘মুরাসু’র প্রভাবে বঙ্গোপসাগর কিছুটা উত্তাল থাকলেও বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে তেমন পড়েনি। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আজ সকাল সাড়ে ৭টায় বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রবল ঘূর্ণিঝড় ‘মুরাসু’ আরও উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ভোরে প্রবল ঘূর্ণিঝড় আকারে ভারতের দক্ষিণ অন্ধ্র উপকূল অতিক্রম সম্পন্ন করে। এটি বর্তমানে দক্ষিণ অন্ধ্র প্রদেশ ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় অবস্থান করছে। এটি আরও উত্তরউত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হয়ে যেতে পারে।
বিশেষ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সমুদ্রবন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা নেই।
ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য আজ সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে এবং আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। এ সময় বাতাস পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বয়ে যেতে পারে। দিনের তাপমাত্রা সাধারণত অপরিবর্তিত থাকতে পারে। আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং আর্দ্রতা ছিল ৭৪ শতাংশ। রাজধানীতে আজ সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ১৮ মিনিটে সূর্যাস্ত এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৬টা ৬ মিনিটে।

দৈনিক টার্গেট 



























