আগামীকাল সিলেট যাচ্ছেন রাষ্ট্রপতি

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১২:০৪:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
  • ৬ বার পঠিত হয়েছে

রাষ্ট্রপতিকে স্বাগত জানাতে প্রশাসনের পাশাপাশি বিএনপি ও এর সহযোগী সংগঠনগুলোও নিয়েছে ব্যাপক প্রস্তুতি। একই সঙ্গে জোরদার করা হয়েছে সর্বোচ্চ নিরাপত্তাব্যবস্থা।

রাষ্ট্রপতির কার্যালয়ের প্রটোকল শাখার কর্মকর্তা আবুল কালাম মো. লুৎফুর রহমান স্বাক্ষরিত সফরসূচি অনুযায়ী, আগামীকাল সকাল সাড়ে ১০টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানযোগে সিলেটের উদ্দেশে রওনা হবেন রাষ্ট্রপতি। বেলা সোয়া ১১টায় তাঁকে বহনকারী বিমানটি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। সেখান থেকে মোটর শোভাযাত্রাসহ বেলা ১১টা ৫০ মিনিটে সিলেট সার্কিট হাউসে পৌঁছাবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেখানে গার্ড অব অনার গ্রহণের পর দুপুর সাড়ে ১২টায় হযরত শাহজালাল (রহ.) ও বেলা ১টা ২৫ মিনিটে হযরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করবেন রাষ্ট্রপতি।

পরে বেলা সাড়ে ৩টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সিলেট নগর ভবনে সিলেট সিটি করপোরেশনের আয়োজিত নাগরিক সংবর্ধনায় প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অনুষ্ঠান শেষে সার্কিট হাউসেই অবস্থান করবেন তিনি। রাত ৮টায় বিমানযোগে ঢাকার উদ্দেশে সিলেট ত্যাগ করার কথা রয়েছে রাষ্ট্রপতির।

সিলেট মহানগর পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম জানান, রাষ্ট্রপতির সফরকে কেন্দ্র করে সিলেট মহানগর পুলিশের পর্যাপ্তসংখ্যক কর্মকর্তা ও ফোর্স মোতায়েন থাকবে। সফরের দিন এক হাজার পুলিশ সদস্যের পাশাপাশি আরও ২০০ সদস্য অতিরিক্ত দায়িত্ব পালন করবেন। এর বাইরে নিরাপত্তার অংশ হিসেবে কাজ করবে পুলিশের বিশেষ ইউনিটগুলো।

পুলিশ কমিশনার জানান, রাষ্ট্রপতির নিরাপত্তায় সিলেট মহানগর পুলিশের পাশাপাশি র‌্যাব, বিজিবি ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা দায়িত্ব পালন করবেন। বিভিন্ন ভেন্যুতে পোশাকি পুলিশের পাশাপাশি সাদা পোশাকের সদস্যরাও দায়িত্ব পালন করবেন। নিরাপত্তার অংশ হিসেবে সিসি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক নজরদারির ব্যবস্থাও রাখা হয়েছে।

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী এবং খুলনা জেলার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, ‘পকেটের লোক’ কিংবা ‘ভাইয়ের লোক’ সংস্কৃতির দিন শেষ। সারা দিন দলীয় কার্যালয়ে সময় কাটানো কিংবা মিছিল-মিটিংয়ে অংশ নেওয়াই মনোনয়নের যোগ্যতার একমাত্র মাপকাঠি হবে না।

জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি ওমরাহ পালনের উদ্দেশ্যে আজ ঢাকা ত্যাগ করেছেন। আজ সোমবার সন্ধ্যা ৬টা ১০ মিনিটে তিনি সস্ত্রীক হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-৩৩৭ ফ্লাইটে সৌদি আরবের উদ্দেশে যাত্রা করেন…

বিয়েতে তথ্য গোপন ও প্রতারণা রোধে বর-কনের আগের বিয়ে, সন্তান, বিদ্যমান বিয়ে ও জাতীয় পরিচয়পত্রের তথ্য উল্লেখ করে ফরম হালনাগাদ করতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। এ-সংক্রান্ত রিটের পরিপ্রেক্ষিতে আজ সোমবার বিচারপতি আহমেদ সোহেল…

জনপ্রিয় টার্গেট

আওয়ামী লীগের মিছিল প্রতিরোধে ওসিদের ডিএমপি কমিশনারের কড়া বার্তা

আগামীকাল সিলেট যাচ্ছেন রাষ্ট্রপতি

প্রকাশ: ১২:০৪:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬