আত্মসাৎ

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৭:২৭:০৪ পূর্বাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬
  • ১৩ বার পঠিত হয়েছে

আমাদের দেশের মানুষ খুব সুখে আছে, এ রকম ভাবার কোনো কারণ নেই। আকাশছোঁয়া দ্রব্যমূল্য, বেকারত্ব, রাজনৈতিক অস্থিরতা, মাস্তানি, চাঁদাবাজিসহ নানা ঘটনায় চারদিক যখন বিপর্যস্ত, তখন ছোট ছোট কত ঘটনা লোকচক্ষুর অগোচরে ঘটে যাচ্ছে, তার কি ইয়ত্তা আছে? যদি এই আত্মসাতের ঘটনা খবরের কাগজে প্রকাশিত না হতো, তাহলে কি কেউ জানতে পারত? মাত্র ৬০ কেজি চালের লোভ সামলাতে পারছেন না একজন ইউপি সদস্য; এটা কি মেনে নেওয়ার মতো ঘটনা?

প্রান্তিক মানুষের জীবনে খানিকটা সুখ আনার জন্য যেসব প্রকল্প চালু হয়েছে, তা যদি নির্দিষ্ট মানুষেরা না পায়, তাহলে সেসব প্রকল্পের উদ্দেশ্যই তো আর কাজ করবে না। দরিদ্র মানুষদের জন্য যেসব কার্ড দেওয়ার কথা, তা ক্ষমতাসীন দলের নেতার কাছের লোকদের মধ্যে ভাগ-বাঁটোয়ারা করে নেওয়ার মতো ঘটনার কথাও তো আমরা জানি। সে পরিস্থিতির পরিবর্তন কাম্য ছিল সবার। কিন্তু পরিস্থিতির পরিবর্তন হয়েছে, এমন কথা কি জোর দিয়ে বলা যাবে?

শিক্ষকের লজ্জা

যশোরের অভয়নগরে একটি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এক আজব কারণে আটক হয়েছেন। ওই স্কুলের একজন শিক্ষক এক ছাত্রীকে ধর্ষণ করার পর তিনি তাঁকে পালাতে সহায়তা করেন বলে অভিযোগ রয়েছে। প্রধান শিক্ষকের সঙ্গে স্কুলের দপ্তরিও এই পলায়ন পর্বে অংশ নেন।

সমালোচনা

বাংলাদেশের সংবিধানে সরকারের সমালোচনা করার অধিকার সরাসরি নিশ্চিত করা হয়েছে বাক ও ভাব প্রকাশের স্বাধীনতার মাধ্যমে। ৩৯ (১) অনুচ্ছেদে চিন্তা ও বিবেকের স্বাধীনতার নিশ্চয়তা দেওয়া হয়েছে। ৩৯ (২) (ক) অনুচ্ছেদে বলা হয়েছে, প্রত্যেক নাগরিকের বাক ও ভাব প্রকাশের স্বাধীনতার অধিকার আছে…

জেলেদের সঙ্গে প্রতারণা

মা ইলিশের প্রজনন মৌসুমে ২২ দিনের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এ সময় জেলেরা যাতে জীবিকার সংকটে না পড়েন, সে জন্য সরকার প্রতি জেলেকে ২৫ কেজি করে বিনা মূল্যে চাল বরাদ্দ দিয়েছে। কিন্তু নিষেধাজ্ঞার সময় পেরিয়ে গেলেও পটুয়াখালীর দশমিনা উপজেলার রণগোপালদী ও দশমিনা ইউনিয়নের কোনো জেলেই চাল পাননি।

জনপ্রিয় টার্গেট

আত্মসাৎ

প্রকাশ: ০৭:২৭:০৪ পূর্বাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬