৪৯৫টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে মোট ৪ হাজার ৯৫০ জন আনসার সদস্য নিয়োগের বিষয়ে সম্মতি দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪,৯৫০ আনসার নিয়োগে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মতি

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৫:২৮:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
  • ২৭৫ বার পঠিত হয়েছে

দেশের ৪৯৫টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিরাপত্তা জোরদার করতে মোট ৪ হাজার ৯৫০ জন আনসার সদস্য নিয়োগের সিদ্ধান্তে সম্মতি দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

বুধবার (২২ এপ্রিল) স্বাস্থ্য সেবা বিভাগের প্রশাসন-১ অধিশাখা থেকে উপসচিব সুজিৎ দেবনাথ স্বাক্ষরিত এক অফিস আদেশে বিষয়টি জানানো হয়।

মন্ত্রণালয়ের পক্ষ থেকে অর্থ মন্ত্রণালয়ের সচিব বরাবর পাঠানো সম্মতিপত্রে উল্লেখ করা হয়েছে, প্রধানমন্ত্রীর নির্দেশনার আলোকে উপজেলা পর্যায়ের স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে চিকিৎসা সরঞ্জামের নিরাপত্তা নিশ্চিত করা এবং রোগীদের সাথে আসা অননুমোদিত ব্যক্তিদের প্রবেশ নিয়ন্ত্রণের জন্য এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। এজন্য প্রতি উপজেলায় ১০ জন করে আনসার সদস্য তিন শিফটে দায়িত্ব পালন করবেন বলে প্রস্তাব দেওয়া হয়।

প্রস্তাব অনুযায়ী, সারাদেশে ৪৯৫টি হাসপাতালে মোট ৪ হাজার ৯৫০ জন আনসার সদস্য নিয়োগ দেওয়া হবে। তাদের বেতন, ভাতা, রেশন, যাতায়াত, চিকিৎসা ও অন্যান্য সুবিধাসহ বছরে প্রায় ১৫০ কোটি টাকা ব্যয় হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, হাসপাতালগুলোর নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করতে এবং চিকিৎসা কার্যক্রম নির্বিঘ্ন রাখতে এই জনবল নিয়োগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এ বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন চেয়ে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানানো হয়েছে বলেও অফিস আদেশে উল্লেখ করা হয়।

আজকের নামাজের সময়সূচি: ০২ অক্টোবর ২০২৬

৪৯৫টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে মোট ৪ হাজার ৯৫০ জন আনসার সদস্য নিয়োগের বিষয়ে সম্মতি দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪,৯৫০ আনসার নিয়োগে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মতি

প্রকাশ: ০৫:২৮:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬