ঢাকা ০১:১৫ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

থার্ড টার্মিনাল পরিচালনায় জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে ১৫ বছরের চুক্তি কাল

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১২:৫৮:২৮ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
  • ৫ বার পঠিত হয়েছে
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনা ও রক্ষণাবেক্ষণ বিষয়ে বেবিচক সদর দপ্তরে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। ছবি: আজকের পত্রিকা

রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব দিতে জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে ১৫ বছরের চুক্তি করতে যাচ্ছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। আগামীকাল সোমবার এ কনসেশন চুক্তি স্বাক্ষর হবে। চুক্তি অনুযায়ী, টার্মিনালের কার্যক্রম শুরুর পর যাত্রী ও কার্গো খাতের মোট রাজস্বের ১৩ দশমিক ৫ শতাংশ পাবে বেবিচক। পূর্ণ সক্ষমতায় পরিচালনা শুরু হলে রাজস্বের এই অংশ বেড়ে দাঁড়াবে ২৭ শতাংশে।

আজ রোববার বেবিচক সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংস্থাটির চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক। তিনি বলেন, দীর্ঘ আলোচনা এবং কারিগরি ও আর্থিক বিশ্লেষণের পর চুক্তিটি চূড়ান্ত করা হয়েছে। দুই পক্ষের মধ্যে নীতিগত সমঝোতার পাশাপাশি চুক্তির আইনগত যাচাই-বাছাইও শেষ হয়েছে।

বেবিচক চেয়ারম্যান জানান, আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে চারটি ফ্লাইট পরিচালনার মধ্য দিয়ে তৃতীয় টার্মিনালের আংশিক কার্যক্রম শুরুর প্রস্তুতি চলছে। চুক্তি স্বাক্ষরের ১৫ দিনের মধ্যে পরিচালনাকারী প্রতিষ্ঠানের কাছে টার্মিনাল হস্তান্তর করা হবে। হস্তান্তরের আট মাসের মধ্যে অন্তত ২৫ শতাংশ এবং ১৪ মাসের মধ্যে শতভাগ নিয়মিত আন্তর্জাতিক যাত্রী ও কার্গো কার্যক্রম নতুন টার্মিনালে স্থানান্তরের পরিকল্পনা রয়েছে। সব নিয়মিত আন্তর্জাতিক ফ্লাইট স্থানান্তরের দিন থেকে ১৫ বছরের চুক্তির মেয়াদ গণনা শুরু হবে।

রাজস্ব বণ্টনের বিষয়ে সংবাদ সম্মেলনে জানানো হয়, কার্যক্রম শুরুর পর পরিচালনাকারী প্রতিষ্ঠান প্রতি মাসে যাত্রী ও কার্গো খাতের মোট রাজস্বের ১৩ দশমিক ৫ শতাংশ বেবিচককে দেবে। টার্মিনাল পূর্ণ সক্ষমতায় পৌঁছালে এই হার বেড়ে হবে ২৭ শতাংশ।

গ্রাউন্ড হ্যান্ডলিং সেবায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পাশাপাশি আরেকটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান কাজ করবে। তবে বিমানবন্দরের রানওয়ে, ট্যাক্সিওয়ে, এয়ার ট্রাফিক কন্ট্রোল ও নিরাপত্তার দায়িত্ব বেবিচকের হাতে থাকবে। ইমিগ্রেশন, কাস্টমস ও স্বাস্থ্য পরীক্ষার কার্যক্রম পরিচালনা করবে সরকারের সংশ্লিষ্ট সংস্থাগুলো।

নতুন টার্মিনালে যাত্রীসেবার মান নিশ্চিত করতে চুক্তিতে নির্দিষ্ট সময়সীমা ও মানদণ্ড রাখা হয়েছে। বেবিচক চেয়ারম্যান জানান, উড়োজাহাজ অবতরণের পর থামার ১৫ মিনিটের মধ্যে প্রথম ব্যাগেজ যাত্রীদের জন্য বেল্টে পৌঁছাতে হবে। শেষ ব্যাগেজ পৌঁছানোর সময়সীমা নির্ধারণ করা হয়েছে ন্যারো-বডি উড়োজাহাজের ক্ষেত্রে ৪২ দশমিক ৫ মিনিট এবং ওয়াইড-বডি উড়োজাহাজের ক্ষেত্রে ৪৭ দশমিক ৫ মিনিট।

নির্ধারিত সেবার মান পূরণে বারবার ব্যর্থ হলে পরিচালনাকারী প্রতিষ্ঠানকে প্রতিবার ৫ হাজার থেকে ৩৫ হাজার মার্কিন ডলার পর্যন্ত ক্ষতিপূরণ দিতে হবে। অর্থাৎ যাত্রীসেবার মান বজায় রাখতে অপারেটরকে চুক্তিবদ্ধ দায়বদ্ধতার আওতায় আনা হচ্ছে।

বেবিচক জানিয়েছে, প্রায় ২ লাখ ৩০ হাজার বর্গমিটার আয়তনের তৃতীয় টার্মিনাল বছরে ২ কোটি ৪০ লাখ যাত্রীকে সেবা দিতে সক্ষম হবে। টার্মিনালে রয়েছে ১২৭টি চেক-ইন কাউন্টার, ১২৯টি পাসপোর্ট কন্ট্রোল কাউন্টার এবং ১২টি বোর্ডিং ব্রিজ। নতুন কার্গো টার্মিনাল চালু হলে বিমানবন্দরের পণ্য পরিবহন ও হ্যান্ডলিং সক্ষমতা বর্তমানের তুলনায় চার গুণ বাড়বে।

২০১৯ সালের ডিসেম্বরে তৃতীয় টার্মিনালের নির্মাণকাজ শুরু হয়। জাপানের মিৎসুবিশি ও ফুজিটা এবং দক্ষিণ কোরিয়ার স্যামসাং যৌথভাবে প্রকল্পটির নির্মাণকাজ করেছে। ২০২৩ সালের অক্টোবরে টার্মিনালটির সফট উদ্বোধন করা হলেও পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিয়ে চুক্তি চূড়ান্ত না হওয়ায় এত দিন পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু করা সম্ভব হয়নি।

ইউপি নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসির সংলাপ শুরু, নেই জামায়াত-জাতীয় পার্টি

স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ রোববার (২৯ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় নির্বাচন কমিশন ভবনে সংলাপ শুরু হয়। সংলাপের সভাপতিত্ব করছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

সাত জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন

সাত জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, ময়মনসিংহ, গোপালগঞ্জ, চট্টগ্রাম ও কক্সবাজারে ১২০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে।

জনপ্রিয় টার্গেট

ইন্দ্রিয় যেভাবে মানুষকে অন্তিম মুহূর্তের জন্য প্রস্তুত করে; যা বলছে গবেষণা

থার্ড টার্মিনাল পরিচালনায় জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে ১৫ বছরের চুক্তি কাল

প্রকাশ: ১২:৫৮:২৮ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬