০৫:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দেশের উন্নয়ন ও জনগণের কল্যাণকে সর্বোচ্চ গুরুত্ব দিতে শিক্ষার্থীদের প্রতি রাষ্ট্রপতির আহ্বান

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৪:৪৭:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
  • ৮ বার পঠিত হয়েছে

আজ বৃহস্পতিবার রাঙামাটি লেকার্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ও শিক্ষকদের একটি দল রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ এবং বঙ্গভবন পরিদর্শন করতে এলে তিনি এই আহ্বান জানান।

রাষ্ট্রপতি বলেন, সবাইকে মনোযোগ দিয়ে পড়াশোনা ও জ্ঞান অর্জন করতে হবে। ভবিষ্যতে নিজ কর্মস্থলে পেশাদারত্ব, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণের কথা সবার আগে চিন্তা করতে হবে।

উল্লেখ্য, সম্প্রতি জারি হওয়া ‘শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের বঙ্গভবন ভ্রমণসংক্রান্ত নীতিমালা, ২০২৬’-এর আওতায় দ্বিতীয় প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠানটির শিক্ষার্থী ও শিক্ষকেরা বঙ্গভবন পরিদর্শন করে।

লেকার্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মেজর মো. শরীফুল ইসলামের নেতৃত্বে ৩২ জন শিক্ষার্থী ও চারজন শিক্ষক এ পরিদর্শনে অংশ নেয়। এ দলে ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের শিক্ষার্থীসহ অন্যান্য শিক্ষার্থীও ছিল। এ সময় রাষ্ট্রপতি তাদের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করেন এবং বিভিন্ন বিষয়ে কথা বলেন।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম এসব তথ্য জানান।

সুদূর রাঙামাটি থেকে বঙ্গভবন পরিদর্শন করতে আসায় রাষ্ট্রপতি শিক্ষার্থী ও শিক্ষক প্রতিনিধিদলকে ধন্যবাদ জানান।

রাষ্ট্রপতি বলেন, শিক্ষার্থীদের দেশের ইতিহাস, ঐতিহ্য ও রাষ্ট্র পরিচালনার পদ্ধতি সম্পর্কে জানতে হবে। শিক্ষার্থীদের দেশ, দেশের ইতিহাস ও রাষ্ট্র কীভাবে পরিচালিত হয়, সে সম্পর্কে ধারণা দেওয়ার উদ্দেশ্যেই এ কর্মসূচি চালু করা হয়েছে।

এর মাধ্যমে শিক্ষার্থীরা ইতিহাস থেকে অনুপ্রেরণা নিতে পারবে এবং দেশের ঐতিহ্য সম্পর্কে জানতে পারবে উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, এর থেকে অনুপ্রেরণা নিয়ে নিজেদের ভবিষ্যতের জন্য প্রস্তুত করতে হবে।

এ সময় রাষ্ট্রপতি বঙ্গভবনের বিভিন্ন স্থাপনা ও ঐতিহাসিক নিদর্শন সম্পর্কে শিক্ষার্থীদের আগ্রহের বিষয়ে তাদের কাছে জানতে চান। একই সঙ্গে বঙ্গভবনে সংরক্ষিত বিভিন্ন গুণী ও বিশিষ্ট ব্যক্তির ছবি, ঐতিহাসিক স্মারক ইত্যাদি সম্পর্কে শিক্ষার্থীদের ধারণা নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

পরিদর্শনকালে শিক্ষার্থীরা বঙ্গভবনের বিভিন্ন স্থাপনা ঘুরে দেখে এবং রাষ্ট্রপতির সঙ্গে কুশল বিনিময় ও আলাপচারিতায় অংশ নেয়। পরে রাষ্ট্রপতি তাদের সঙ্গে ফটোসেশনে অংশ নেন।

রাষ্ট্রপতি এ সময় রাঙামাটি সফরের আগ্রহ প্রকাশ করে বলেন, ‘রাঙামাটি যাওয়ার ইচ্ছা ছিল। সময়-সুযোগ হলে আমি রাঙামাটি সফর করব।’

পরিদর্শনকালে লেকার্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক মো. শাহ জালাল ও তাসলিমাতুন নাহার এবং সিনিয়র সহকারী শিক্ষক নেত্রী রায় উপস্থিত ছিলেন।

এ সময় আরও ছিলেন রাষ্ট্রপতির সামরিকসচিব, সচিব, প্রেস সচিবসহ বঙ্গভবনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

ডেইরি খাতে উৎপাদন বাড়ানোর পাশাপাশি গ্রিনহাউস গ্যাস নিঃসরণ কমাতে হবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, বাংলাদেশের ডেইরি খাতকে টেকসই, লাভজনক ও জলবায়ু-সহনশীল করতে উৎপাদনশীলতা বাড়ানোর পাশাপাশি গ্রিনহাউস গ্যাস নিঃসরণ কমাতে হবে। এ জন্য আধুনিক প্রযুক্তি, বিজ্ঞানসম্মত খামার ব্যবস্থাপনা, বর্জ্যের সুষ্ঠু ব্যবহার এবং দুধ সংগ্রহ ও

রমজানে খেজুর আমদানিসহ ৫ প্রস্তাবে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সুপারিশ

আসন্ন রমজানে ৬ হাজার ২০০ টন খেজুর আমদানি, তিনটি উৎস থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কেনা এবং হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে মোবাইল নেটওয়ার্ক স্থাপনের প্রস্তাবসহ পাঁচটি প্রস্তাবে নীতিগত অনুমোদনের সুপারিশ করেছে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

জলবায়ু সম্মেলনে যে পাঁচ প্রস্তাব উত্থাপন করলেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন কপ৩১-এর উচ্চপর্যায়ের অধিবেশনে দেওয়া ভাষণে পাঁচটি প্রস্তাব উত্থাপন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃহস্পতিবার তুরস্কের আনতালিয়ায় ভাষণ দেন প্রধানমন্ত্রী।

জনপ্রিয় টার্গেট

ক্ষমতার রাজনীতিতে এক অপরাধ সম্রাট

দেশের উন্নয়ন ও জনগণের কল্যাণকে সর্বোচ্চ গুরুত্ব দিতে শিক্ষার্থীদের প্রতি রাষ্ট্রপতির আহ্বান

প্রকাশ: ০৪:৪৭:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬