ঢাকা ০৭:৩২ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

পশ্চিমের ইন্টারনেট কাঁপাচ্ছে এখন একটি গালি

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৭:১৯:১৪ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
  • ৭ বার পঠিত হয়েছে

সিএনএন জানিয়েছে, রিয়্যালিটি টিভি শো ‘দ্য রিয়েল হাউসওয়াইভস অব লন্ডন’-এর একটি তুমুল বিতর্কিত মুহূর্ত থেকে শব্দবন্ধটির জন্ম।

‘দ্য রিয়েল হাউসওয়াইভস’ ফ্র্যাঞ্চাইজি কয়েক দশক ধরেই নানা আলোচিত সংলাপ ও বিতর্কের জন্ম দিয়ে আসছে। ২০০৮ সালে ‘দ্য রিয়েল হাউসওয়াইভস অব আটলান্টা’ অনুষ্ঠানে সহ-অভিনেত্রী কিম জোলসিয়াককে উদ্দেশ করে নেনে লিকসের বলা ‘বিবাহিত পুরুষদের কাছ থেকে দূরে থাকো’ কিংবা তাঁর বিখ্যাত সংলাপ ‘আমি যা বলেছি, সেটাই বলেছি’ এখনো দর্শকদের মনে আছে।

সম্প্রতি শেষ হয়েছে ‘দ্য রিয়েল হাউসওয়াইভস অব লন্ডন’-এর দ্বিতীয় মৌসুম। সেখানকার একটি পুনর্মিলনী অনুষ্ঠানের ঝগড়া এবার যুক্তরাষ্ট্রের ইন্টারনেট দুনিয়ায় ছড়িয়ে পড়েছে।

ঘটনার কেন্দ্রে রয়েছেন সাবেক মডেল ও সৌন্দর্যপণ্য ব্যবসায়ী আমান্ডা ক্রোনিন এবং জ্যামাইকায় জন্ম নেওয়া কারেন লোডেরিক-পিস। একসময় তাঁদের মধ্যে বন্ধুত্ব থাকলেও ধারাবাহিক বিবাদের জেরে সম্পর্কটি শত্রুতায় রূপ নেয়।

মৌসুম শেষে পুনর্মিলনী অনুষ্ঠানে অন্য প্রতিযোগীদের সঙ্গে হাজির হয়েছিলেন দুজনই। উপস্থাপক তাঁদের সম্পর্ক নিয়ে প্রশ্ন করতেই শুরু হয় বাক-বিতণ্ডা। একপর্যায়ে আমান্ডাকে ‘বুদ্‌বুদের মধ্যে বসবাস’ করা নারী বলে খোঁচা দেন লোডেরিক-পিস। জবাবে আমান্ডা নিজের সম্পদের প্রসঙ্গ টেনে লন্ডনের অভিজাত এলাকা বেলগ্রাভিয়ার কথা বলেন। তিনি দাবি করেন, লোডেরিক-পিস জার্সিতে নিজের গণ্ডির মধ্যে আটকে আছেন।

তবে পাল্টা জবাব দিতে দেরি করেননি লোডেরিক-পিস। তিনি জানান, বেলগ্রাভিয়ায় তাঁর একটি প্রাসাদোপম বাড়ি রয়েছে, অথচ আমান্ডার রয়েছে কেবল একটি মিউস হাউস—লন্ডনের পুরোনো ঘোড়ার গাড়ির আস্তাবলকে আবাসিক বাড়িতে রূপান্তর করে তৈরি করা একধরনের বাড়ি।

এরপর নিজের সম্পদের হিসাব তুলে ধরে লোডেরিক-পিস বলেন, তাঁর মালিকানায় চেলসি, বেলগ্রাভিয়া ও জার্সিতে সম্পত্তি রয়েছে। জ্যামাইকার গ্রামাঞ্চল থেকে উঠে এসে মাত্র ২৫ বছর বয়সে ইংল্যান্ডে পাড়ি জমিয়েছিলেন তিনি। এখন তাঁর পাঁচটি সম্পত্তি। ধনী ও প্রভাবশালী পুরুষদের সঙ্গে সম্পর্কের প্রসঙ্গ টেনেও আমান্ডাকে আক্রমণ করেন তিনি।

সবশেষে আমান্ডাকে উদ্দেশ করে লোডেরিক-পিস বলেন, ‘লো-বাজেট ভ্যাজাইনা, আমান্ডা।’

ডেনমার্কে বয়স্কতম ব্যক্তির জন্মদিন ঘটা করে উদ্‌যাপন, পরে জানা গেল হিটলারের সহযোগী

ডেনমার্কের ইতিহাসের সবচেয়ে প্রবীণ ও বয়স্ক ব্যক্তি হিসেবে স্বীকৃতি পাওয়ার পর ঘটা করে পালন করা হয়েছিল তাঁর জন্মদিন। কিন্তু উদ্‌যাপনের ঠিক দুই দিন পরই উন্মোচিত হলো এক ভয়াবহ সত্য। জানা গেল, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানির দখলাভিযানে ওই ব্যক্তি স্থানীয় নাৎসি পার্টির এক শীর্ষ নেত্রী ছিলেন…

মেয়ের খুনিকে কেন বাড়ি নিয়ে এলেন মা-বাবা

অবিশ্বাস্য মনে হলেও এমনই এক ঘটনা ঘটেছে যুক্তরাজ্যের গিল্ডফোর্ডে। ২৪ বছর বয়সী মেয়ে মারিয়ার মৃত্যুর জন্য দায়ী তাঁর প্রেমিক নিক টেকে ক্ষমা করে দিয়েছেন এলিজাবেথ ও ফার্নান্দো দম্পতি। এমনকি নিককে নিজেদের বাড়িতে এনেও রেখেছেন।

জনপ্রিয় টার্গেট

পশ্চিমের ইন্টারনেট কাঁপাচ্ছে এখন একটি গালি

প্রকাশ: ০৭:১৯:১৪ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬