ঢাকা ১১:০৮ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শীতের আগেই যত্নবান হোন শিশুর প্রতি

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১০:৪০:১১ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
  • ৫ বার পঠিত হয়েছে

শীতের দিনে নবজাতককে মায়ের শরীরের কাছাকাছি (ক্যাঙারু কেয়ার) রাখতে হবে, যাতে তাপমাত্রা না কমে। জন্মের ৭২ ঘণ্টা পর থেকে গোসল করানো গেলেও তীব্র শীতে এক দিন পরপর কুসুম গরম পানিতে গোসল করানো ভালো। তবে প্রি-টার্ম বা কম ওজনের নবজাতকের ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নেওয়া আবশ্যক। গোসলের পর নরম তোয়ালে দিয়ে মুছে অলিভ অয়েল বা লোশন লাগাতে হবে। শুষ্ক ত্বকে দিনে দু-তিনবার ময়শ্চারাইজার ব্যবহার করা যেতে পারে।

শীতের ধুলাবালুতে চুল পরিষ্কার রাখতে সপ্তাহে দু-তিন দিন হালকা শ্যাম্পু ব্যবহার করুন। শ্যাম্পুর এক ঘণ্টা আগে চুলে নারকেল তেল ম্যাসাজ করলে ঝরঝরে থাকে। শিশুর ত্বকে অলিভ বা নারকেল তেল মানালেও ভুলে সরিষার তেল ব্যবহার করা যাবে না, যা অ্যালার্জি বা খুশকি বাড়ায়। এ ছাড়া শিশুকে ভারী কাপড় না পরিয়ে গরম কাপড়ের নিচে সুতির আরামদায়ক পোশাক দিন, যেন সে ঘেমে না যায়।

শীতে ব্রঙ্কিওলাইটিস, নিউমোনিয়া ও অ্যাজমার প্রকোপ বাড়ে। সঠিক সতর্কতা ও সময়মতো পদক্ষেপে আপনার শিশুকে শীতের রোগবালাই থেকে নিরাপদ রাখা সম্ভব।

ব্রঙ্কিওলাইটিস: ভাইরাসে আক্রান্ত শিশুর নাক পরিষ্কার রাখা ও ঘন ঘন বুকের দুধ বা তরল খাওয়ানো এর প্রধান চিকিৎসা। এতে অ্যান্টিবায়োটিকের প্রয়োজন হয় না।

নিউমোনিয়া: এটি শিশুমৃত্যুর অন্যতম কারণ। শিশুর তীব্র জ্বর, কাশি ও শ্বাসকষ্ট দেখলে, দেরি না করে হাসপাতালে নিতে হবে।

নাক বন্ধ হলে: নবজাতকের নাক বন্ধ বা ঘড়ঘড় শব্দ হলে ঘন ঘন স্যালাইন ড্রপ দিয়ে নাক পরিষ্কার রাখতে হবে।

অ্যাজমা: আগে থেকে অ্যাজমা বা অ্যালার্জির সমস্যা থাকলে শীতের শুরুতে চিকিৎসকের পরামর্শে প্রস্তুতি নিতে হবে।

দীর্ঘমেয়াদি শারীরিক ও মানসিক জটিলতায় ভুগছেন কোটি কোটি নারী

সন্তান জন্মদান একজন নারীর জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায়। চিকিৎসাবিজ্ঞানের উন্নতির ফলে ২০০০ থেকে ২০২৩ সালের মধ্যে বিশ্বব্যাপী মাতৃমৃত্যুর হার ৪০ শতাংশ কমেছে। কিন্তু মাতৃমৃত্যু রোধের এই সাফল্যের আড়ালে চাপা পড়ে যাচ্ছে প্রসব-পরবর্তী দীর্ঘমেয়াদি শারীরিক ও মানসিক জটিলতার বিষয়টি।

হালকা ঠান্ডার সকাল শুরু হোক আদা-লেবুতে

হালকা ঠান্ডার সকাল শুরু হোক আদা-লেবুতে

কয়েক দিন ধরে হালকা ঠান্ডার মিষ্টি আমেজে সকাল শুরু হচ্ছে। শেষরাতের দিকে অনেকেরই ঠান্ডা লাগছে বেশ। তাই ঘুম থেকে উঠে গলা ভার বা ম্যাজমেজে ভাব জড়িয়ে থাকছে শরীর ও মনে। এমন ভাব দূর করতে এক মুঠো আদা-লেবুর ‘জিঞ্জার শট’ আপনার পুরো শরীরকে নিমেষে চাঙা করে তুলতে পারে।

আক্রান্ত হয়েও জানে না ৬৬ শতাংশ তরুণ

বিশ্ব ডায়াবেটিস দিবস /আক্রান্ত হয়েও জানে না ৬৬ শতাংশ তরুণ

মধ্যবয়সী বা প্রবীণদের গণ্ডি ছাড়িয়ে তরুণ, এমনকি শিশু-কিশোরদের মধ্যেও দেখা যাচ্ছে টাইপ-২ ডায়াবেটিস। আরেকটি বড় উদ্বেগের বিষয় হচ্ছে, ১০ থেকে ৩৪ বছর বয়সী ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিদের প্রায় দুই-তৃতীয়াংশই জানতেন না যে তাঁরা এ রোগে আক্রান্ত।

জনপ্রিয় টার্গেট

শীতের আগেই যত্নবান হোন শিশুর প্রতি

প্রকাশ: ১০:৪০:১১ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬