ধর্ষকদের প্রকাশ্যে ফাঁসির আহ্বান আমির হামজার

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৫:৪২:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬
  • ১১০ বার পঠিত হয়েছে

রাজধানীর পল্লবীতে আট বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য ও ইসলামী বক্তা আমির হামজা। তিনি এ ঘটনার সঙ্গে জড়িতদের প্রকাশ্যে মৃত্যুদণ্ড কার্যকরের দাবি জানান।

বৃহস্পতিবার রাতে রাজশাহীর সিটি বাইপাস এলাকায় আয়োজিত এক তাফসিরুল কোরআন মাহফিলে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, দেশে প্রচলিত আইনে ধর্ষণের মতো ভয়াবহ অপরাধ পুরোপুরি নিয়ন্ত্রণ সম্ভব হচ্ছে না। এ ধরনের অপরাধ প্রতিরোধে কোরআনের বিধান কার্যকরের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

আমির হামজা বলেন, সমাজে ধর্ষণ ও নারী-শিশুর প্রতি সহিংসতা বাড়তে থাকায় মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। তার মতে, শুধুমাত্র বক্তৃতা, মানববন্ধন বা বিবৃতি দিয়ে এ অপরাধ বন্ধ করা যাবে না; প্রয়োজন কঠোর ও কার্যকর বিচার ব্যবস্থা।

তিনি আরও বলেন, যারা শিশু ও নারীর ওপর নির্যাতনের মতো জঘন্য অপরাধ করে, তাদের প্রতি কোনো ধরনের ছাড় দেওয়া উচিত নয়। এ সময় তিনি প্রকাশ্যে ফাঁসির দাবি তুলে বলেন, দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা গেলে ভবিষ্যতে অপরাধ প্রবণতা কমে আসবে।

প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, একটি শিশুর জীবন হারানোর বেদনা সব মানুষের সমানভাবে অনুভব করা উচিত। তিনি রামিসা হত্যার ঘটনায় দ্রুত বিচার ও কঠোর শাস্তির দাবি জানান।

মাহফিলে উপস্থিত মুসল্লিদের উদ্দেশে আমির হামজা সমাজে নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ জোরদারের আহ্বান জানান। একই সঙ্গে শিশু ও নারীর নিরাপত্তা নিশ্চিত করতে রাষ্ট্র, পরিবার ও সমাজকে একসঙ্গে কাজ করার তাগিদ দেন।

জনপ্রিয় টার্গেট

ধর্ষকদের প্রকাশ্যে ফাঁসির আহ্বান আমির হামজার

প্রকাশ: ০৫:৪২:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬