হামলাকারীদের গ্রেপ্তারের দাবি এনসিপির

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৮:০৩:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬
  • ৬৪ বার পঠিত হয়েছে

ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার ঘটনায় রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ঘটনার প্রতিবাদে শুক্রবার বিকেলে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জাতীয় নাগরিক পার্টি।

বিকেল সোয়া ৫টার দিকে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এ সময় নেতাকর্মীরা হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

দলের আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক প্রতিক্রিয়ায় অভিযোগ করেন, ঝিনাইদহে পুলিশের উপস্থিতিতেই পরিকল্পিতভাবে হামলার ঘটনা ঘটেছে। তিনি দাবি করেন, রাজনৈতিক প্রতিপক্ষের সন্ত্রাসী গোষ্ঠী এ হামলার সঙ্গে জড়িত। একইসঙ্গে ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানান তিনি।

এর আগে ঢাকায় এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে আসিফ মাহমুদ বলেন, দেশে আবারও রাজনৈতিক সহিংসতার সংস্কৃতি মাথাচাড়া দিয়ে উঠছে। তিনি অভিযোগ করেন, রাজনৈতিকভাবে মোকাবিলা করতে ব্যর্থ হয়ে প্রতিপক্ষ ভয়ভীতি ও হামলার পথ বেছে নিচ্ছে। ঝিনাইদহের ঘটনায় জড়িতদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তারের আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রশাসন কার্যকর ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও জটিল হতে পারে।

এদিকে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ দাবি করেন, নাসীরুদ্দীন পাটওয়ারী ও দলের অন্যান্য নেতাদের ওপর সংগঠিত হামলা চালানো হয়েছে। একই ধরনের অভিযোগ করেন উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি জানান, হামলায় কয়েকজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

জানা গেছে, শুক্রবার জুমার নামাজ শেষে ঝিনাইদহ শহরের পুরাতন কালেক্টরেট জামে মসজিদের সামনে এ হামলার ঘটনা ঘটে। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে নাসীরুদ্দীন পাটওয়ারী নিজেও হামলার বিষয়টি নিশ্চিত করেন।

ঘটনাটি ঘিরে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা বিরাজ করছে। তবে এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

হামলাকারীদের গ্রেপ্তারের দাবি এনসিপির

প্রকাশ: ০৮:০৩:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬