ঢাকা ০৭:০১ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন বেলজিয়ামের সেরা গোলদাতা লুকাকু

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৬:৩৪:৪৭ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
  • ১১ বার পঠিত হয়েছে

বেলজিয়ামের ‘গোল্ডেন জেনারেশন’-এর অন্যতম প্রধান খেলোয়াড় ছিলেন লুকাকু। তাঁর বিদায়ের মধ্য দিয়ে জাতীয় দলের ইতিহাসে একটি সোনালী অধ্যায়ের সমাপ্তি ঘটল।

লুকাকু বলেন, ‘গত ১৬ বছরে জাতীয় দলের জন্য নিজের সর্বস্ব দিয়েছি। জীবনের সব ধরনের আবেগের মধ্য দিয়ে গিয়েছি। অসাধারণ কিছু সতীর্থের সঙ্গে খেলেছি, যাদের প্রতি আমি সব সময় কৃতজ্ঞ থাকব। কোচদেরও ধন্যবাদ, যারা আমাকে উৎসাহ দিয়েছেন এবং দলের জন্য অবদান রাখার সুযোগ ও আস্থা দিয়েছেন। দারুণ একটি যাত্রা ছিল, প্রতিটি মুহূর্ত উপভোগ করেছি।’

২০১০ সালের ৩ মার্চ ক্রোয়েশিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ দিয়ে বেলজিয়ামের জার্সিতে অভিষেক হয় লুকাকুর। চারটি বিশ্বকাপ ও তিনটি ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে দেশকে প্রতিনিধিত্ব করেছেন তিনি। ২০১৮ রাশিয়া বিশ্বকাপে বেলজিয়ামের তৃতীয় স্থান অর্জনেও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তাঁর।

বেলজিয়ামের জার্সিতে লুকাকুর ছোঁয়া হয়নি ১০০ গোলের মাইলফলক। তবে ৯৪ গোল নিয়ে দেশের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা হিসেবেই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন বেলজিয়ামের এই ফরোয়ার্ড।

ইউরোপের অপ্রতিরোধ্য স্পেনকে কীভাবে থামাল ইংল্যান্ড

মেত্রোপলিতানো স্টেডিয়ামে উয়েফা নেশনস লিগের ম্যাচটিতে ৪৫ থেকে ৫৭, এই ১২ মিনিটের ব্যবধানে ইংল্যান্ডের কাছে তিন গোল হজম করে স্পেন। মিকেল ওইয়ারসাবাল ও নিকো উইলিয়ামসের গোলে ব্যবধান কমালেও শেষ পর্যন্ত আর হার ঠেকাতে পারেনি স্প্যানিশরা।

ঘুষাঘুষি, বোতল নিক্ষেপ, ছয় লাল কার্ডে রণক্ষেত্র ফুটবল মাঠ

ফুটবল মাঠের উত্তেজনা ছড়িয়ে পড়েছিল গ্যালারিতেও। ঘুষাঘুষি, বোতল ও কাপ নিক্ষেপের ঘটনায় নিউইয়র্ক রেড বুলস ও ক্লাব আমেরিকার প্রীতি ম্যাচ পরিণত হয় রণক্ষেত্রে।

জনপ্রিয় টার্গেট

চবি শিক্ষার্থীর ‘পরীক্ষাদাও এআই’, এক অ্যাপেই চাকরি ও ভর্তি প্রস্তুতি

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন বেলজিয়ামের সেরা গোলদাতা লুকাকু

প্রকাশ: ০৬:৩৪:৪৭ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬