হ্যান্ডবলের মাঠ থেকে বাংলাদেশের বিদেশি কোচের আইফোন ও ক্রেডিট কার্ড চুরি

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৩:১২:২৩ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
  • ৮ বার পঠিত হয়েছে

আজ দুপুর ২টায় জাতীয় নারী হ্যান্ডবল দলের অনুশীলন শুরু হয়। সে সময় খেলোয়াড়দের নিয়ে কাজ করছিলেন আনা আলোনসো ও ডালিয়া। দুজনের ফোনই রাখা ছিল কোর্টের পাশের একটি টেবিলে। বেলা পৌনে তিনটার দিকে নিজের ফোনটি না পেয়ে বিষয়টি বুঝতে পারেন ডালিয়া। পরে দেখা যায়, টেবিলে রাখা অন্য ফোনটিও নেই। নিজের নম্বরে কল দিয়ে ফোন বন্ধ পান তিনি।

ডালিয়ার ফোনটি আইফোন ১৭ প্রো ম্যাক্স মডেলের। আনা আলোনসোর আইফোনের সঙ্গে ক্রেডিট কার্ড হারিয়ে যাওয়ায় বিষয়টি নিয়ে বাড়তি উদ্বেগ তৈরি হয়েছে।

ফোন দুটি উদ্ধারে চেষ্টা চালাচ্ছেন হ্যান্ডবল ফেডারেশনের কর্মকর্তারা। স্টেডিয়ামের সিসিটিভি ক্যামেরার ফুটেজ পরীক্ষা করে ঘটনার সূত্র খোঁজার চেষ্টা চলছে। এ ঘটনায় হ্যান্ডবল অঙ্গনে চাপা উত্তেজনা বিরাজ করছে।

কাল একই স্টেডিয়ামে শুরু হওয়ার কথা বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশনস ট্রফি। চার দেশের অংশগ্রহণে এই আন্তর্জাতিক প্রতিযোগিতা আয়োজনের প্রস্তুতি চলছিল ফেডারেশনের। টুর্নামেন্ট শুরুর আগমুহূর্তে বিদেশি কোচসহ দুজনের ফোন উধাও হওয়ার ঘটনায় আয়োজকদের অস্বস্তি আরও বেড়েছে।

শুধু ভারতকে নিয়ে ভাবছে না বাংলাদেশ

শুধু ভারতকে নিয়ে ভাবছে না বাংলাদেশ

দ্বিতীয়বারের মতো ঢাকায় বসছে আন্তর্জাতিক নারী হ্যান্ডবল টুর্নামেন্ট আইএইচএফ নেশনস ট্রফি। ১৮ থেকে ২২ অক্টোবর পল্টনের ক্যাপ্টেন এম মনসুর আলী স্টেডিয়ামে হবে বাংলাদেশ, ভারত, নেপাল ও মালদ্বীপের অংশগ্রহণে পাঁচ দিনের এই প্রতিযোগিতা। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামে আয়োজিত টুর্নামেন্ট উপলক্ষে আজ বা

জনপ্রিয় টার্গেট

হ্যান্ডবলের মাঠ থেকে বাংলাদেশের বিদেশি কোচের আইফোন ও ক্রেডিট কার্ড চুরি

প্রকাশ: ০৩:১২:২৩ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬