ঢাকা ০৫:৩৭ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

আর্জেন্টাইন কোচদের নিয়ে বিরক্ত সাবেক ফুটবলার

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৫:১৭:৫১ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
  • ১৫ বার পঠিত হয়েছে

২০২৬ বিশ্বকাপে জায়গা করে নিতে ব্যর্থ হয়েছে চিলি। এখন ২০৩০ বিশ্বকাপ সামনে রেখে নতুন কোচ খুঁজছে দেশটির ফুটবল কর্তারা। এই প্রক্রিয়ায় নিজের পছন্দের কথা জানিয়ে ব্রাভো বলেছেন, চিলির দায়িত্বে একজন দেশীয় কোচ থাকলে ভালো লাগবে তাঁর।

ইএসপিএন চিলিকে দেওয়া সাক্ষাৎকারে ব্রাভো বলেন, ‘আমি কিছু বিষয় কল্পনা করি এবং চাই, কোচটি জাতীয় দলেরই কেউ হোক। আমার আগের সময়ে, বিশেষ করে শেষ পর্যায়ে, আমাদের সংস্কৃতির কিছুটা হারিয়ে গিয়েছিল।’

আর্জেন্টাইন কোচদের অধীনে কাজ করার অভিজ্ঞতা তুলে ধরে নিজের অসন্তুষ্টির কারণও ব্যাখ্যা করেছেন তিনি। ব্রাভোর মতে, দলের পরিবেশ ও সংস্কৃতিতে আর্জেন্টাইন প্রভাব এতটাই বেশি ছিল যে কখনো কখনো সান্তিয়াগোর বদলে বুয়েনস আইরেসে আছেন বলে মনে হতো তাঁর।

ব্রাভো বলেন, ‘আমি একান্তই ব্যক্তিগত দৃষ্টিকোণ থেকে বলছি। সুযোগ সুবিধা, ড্রেসিংরুম, আর্জেন্টাইন উচ্চারণের আধিক্য। আমার মনে হতো, আমি সান্তিয়াগোর বদলে বুয়েনস আইরেসে আছি। এসব বিষয় আমাদের সংস্কৃতি ও নিজস্ব সত্তার অংশ। বিষয়গুলো আমার ভালো লাগত না।’

২০০৪ থেকে ২০২৪ সাল পর্যন্ত দুই দশক চিলির হয়ে খেলেছেন ব্রাভো। এই দীর্ঘ সময়ে ১৬ বছরই তিনি কাজ করেছেন আর্জেন্টাইন কোচদের অধীনে। মার্সেলো বিয়েলসা, ক্লদিও বোরগি, হোর্হে সাম্পাওলি, হুয়ান আন্তোনিও পিৎসি, এদুয়ার্দো বেরিজ্জো ও রিকার্দো গারেকা ছিলেন চিলির দায়িত্বে।

তাঁদের বাইরে কলম্বিয়ার রেইনালদো রুয়েদা ২০১৮ থেকে ২০২০ সাল এবং উরুগুয়ের মার্তিন লাসার্তে ২০২১ থেকে ২০২২ সাল পর্যন্ত দলটির কোচ ছিলেন।

তবে চিলির সবচেয়ে সফল সময়টাও এসেছে আর্জেন্টাইন কোচদের অধীনেই। বিয়েলসার অধীনে ২০১০ দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে জায়গা করে নেয় লা রোহা। সাম্পাওলির অধীনে ২০১৫ কোপা আমেরিকা জয়ের পর ২০১৬ কোপা আমেরিকা সেন্টেনারিওতেও শিরোপা জেতে তারা। দ্বিতীয় আসরে দলের দায়িত্বে ছিলেন পিৎসি।

নতুন কোচ খোঁজার শুরু থেকেই চিলির অন্যতম প্রধান পছন্দ হিসেবে উঠে এসেছে অভিজ্ঞ কোচ ম্যানুয়েল পেলেগ্রিনির নাম। তবে রিয়াল বেতিসের সঙ্গে তাঁর চুক্তি থাকায় চিলির দায়িত্ব নেওয়ার সম্ভাবনা কঠিন হয়ে পড়েছে।

এদিকে, ব্রাভোর দেশীয় কোচ নিয়োগের ইচ্ছার বিপরীতে আলোচনায় এসেছে দুই আর্জেন্টাইন কোচের নাম। বর্তমানে লিগা দে কিতোর দায়িত্বে থাকা গুস্তাভো আলভারেজ এবং আলিয়াঞ্জা লিমার কোচ পাবলো গুয়েদে চিলির সম্ভাব্য কোচ হিসেবে বিবেচিত হচ্ছেন। দুজনই প্রতিবেশী দেশটিতে কোচিং করিয়ে শিরোপা জিতেছেন।

বর্ষসেরার লড়াইয়ে মরক্কো, সেনেগাল ও কেপ ভার্দে

আফ্রিকার বর্ষসেরা ক্লাব ও জাতীয় দল নির্বাচনের লড়াইয়ে চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে কনফেডারেশন অব আফ্রিকান ফুটবল (সিএএফ)। দুই বিভাগেই প্রাথমিক ১০টি দল থেকে বেছে নেওয়া হয়েছে তিনটি করে নাম।

রেফারি ইস্যুতে রিয়ালকে কাঠগড়ায় তুললেন লা লিগা প্রধান

রেফারিদের ওপর চাপ সৃষ্টি নিয়ে বার্সেলোনার চেয়ে রিয়াল মাদ্রিদকে বেশি দায়ী করেছেন লা লিগা সভাপতি হাভিয়ের তেবাস। বিশেষ করে রিয়াল মাদ্রিদ টিভির আচরণ নিয়ে প্রশ্ন তুলে দুই ক্লাবের চাপ প্রয়োগের ধরনে পার্থক্য দেখিয়েছেন তিনি।

মেয়েদের লিগে তারকা ফুটবলার টানছে দেশের নতুন দুই ক্লাব

গত মৌসুমের শিরোপা লড়াইয়ে মুখোমুখি হয়েছিল রাজশাহী স্টারস ও ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাব। নতুন মৌসুমে সেই দুই দলের সামনে চ্যালেঞ্জটা ভিন্ন। শিরোপা ধরে রাখতে রাজশাহীকে যেমন নতুন করে দল সাজাতে হচ্ছে, তেমনি রানার্সআপ ফরাশগঞ্জ এখনো দল গোছানোর কাজই শুরু করতে পারেনি। এই পরিস্থিতির মধ্যে নারী ফুটসাল লিগের দুই

জনপ্রিয় টার্গেট

চবির হলে নারী শিক্ষার্থীকে আটকে মাকড়সা দিয়ে র‍্যাগিংয়ের অভিযোগ

আর্জেন্টাইন কোচদের নিয়ে বিরক্ত সাবেক ফুটবলার

প্রকাশ: ০৫:১৭:৫১ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬