ঢাকা ০৪:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

‘এমন অভিজ্ঞতা আগে কখনো হয়নি’

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১২:০৩:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
  • ৯ বার পঠিত হয়েছে

সেই অভিজ্ঞতা নিয়ে আজ বাফুফের ভিডিও বার্তায় ফারহান বলেন, ‘নিজের মাঠে অভিষেকেই গোল করতে পারা সত্যিই অসাধারণ এক অনুভূতি। এটা আমার, পরিবার এবং সমর্থকদের জন্যও ভীষণ গর্বের মুহূর্ত। সব মিলিয়ে আমার জন্য দারুণ এক স্মরণীয় মুহূর্ত। পুরো স্টেডিয়ামজুড়ে সমর্থকদের কণ্ঠে নিজের নামের স্লোগান শুনতে পাওয়াটা ছিল অবিশ্বাস্য এক অভিজ্ঞতা। এমন কিছু আগে কখনো অনুভব করিনি। অনুভূতিটা যেন পরাবাস্তব, এখনো বিশ্বাস করতে কষ্ট হয়। ইনশা আল্লাহ, ভবিষ্যতেও এমন আরও অনেক মুহূর্ত উপহার দিতে চাই।’

শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয়ার্ধে বাংলাদেশের আক্রমণের অন্যতম বড় আকর্ষণ হয়ে ওঠেন ফারহান। ফুলহ্যামের একাডেমিতে বেড়ে ওঠা এই তরুণকে ঘিরে প্রত্যাশা ছিল আগে থেকেই। ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত ফিফা আসিয়ান কাপে তাঁকে যথাযথভাবে ব্যবহার করতে না পারায় কোচ টমাস ডুলিকে নিয়ে সমালোচনাও হয়েছিল। এবার ফারহানকে শুরুর একাদশে সুযোগ দিয়ে সেই সমালোচনার জবাব দেওয়ার সুযোগ তৈরি করেন কোচ। আর সুযোগ পেয়েই নিজের সামর্থ্যের প্রমাণ দিলেন এই তরুণ।

বাঁ প্রান্ত দিয়ে ফারহানের গতি, বলের ওপর নিয়ন্ত্রণ, ড্রিবলিং এবং প্রতিপক্ষের ডিফেন্ডারদের কাটিয়ে ওঠার দৃশ্য ছিল দারুণ উপভোগ্য। তাঁর আত্মবিশ্বাস, দ্রুত দিক পরিবর্তন এবং বল নিয়ে বক্সে ঢুকে পড়ার দক্ষতা বাংলাদেশের আক্রমণে যোগ করেছে নতুন মাত্রা। ৫৩তম মিনিটে বক্সের মধ্যে প্রতিপক্ষ শ্রীলঙ্কার চার ডিফেন্ডারকে বোকা বানিয়ে যে গোলটি করেন, তা দীর্ঘদিন মনে রাখবেন বাংলাদেশের সমর্থকেরা।

পায়ের কাজ, দুর্দান্ত ড্রিবলিং আর প্রতিপক্ষকে কাটিয়ে যাওয়ার অসাধারণ দক্ষতায় ৫ ফুট ৫ ইঞ্চি উচ্চতার ফারহান যেন মাঠে ছড়িয়েছেন মুগ্ধতার জাদু। তাঁর পারফরম্যান্স আবারও মনে করিয়ে দিয়েছে, আন্তর্জাতিক ফুটবলে শৈল্পিক ফুটবল উপহার দেওয়ার মতো প্রতিভা রয়েছে বাংলাদেশেরও।

‘ইনফান্তিনো স্বৈরাচার, তাঁকে মানসিক হাসপাতালে পাঠানো উচিত’

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে নিয়ে যেন সমালোচনার শেষ নেই। বিশেষ করে জুলাইয়ে বিশ্বকাপের আংশিক মালিকানা বিক্রির প্রস্তাব দিয়ে তোপের মুখে পড়েছেন তিনি। এবার তাঁকে সাবেক ফিফা সভাপতি জোসেফ ব্ল্যাটার রীতিমতো ধুয়ে দিয়েছেন। ব্ল্যাটারের চোখে ইনফান্তিনো একজন স্বৈরশাসক।

জনপ্রিয় টার্গেট

‘এমন অভিজ্ঞতা আগে কখনো হয়নি’

প্রকাশ: ১২:০৩:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬