ঢাকা ১২:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ইসলামাবাদে বসছে মক্কা জোট, অ্যাজেন্ডায় ইরান যুদ্ধ ও ইয়েমেন সংকট

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১২:২৫:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
  • ১২ বার পঠিত হয়েছে

পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডনের খবরে বলা হয়েছে, উচ্চপর্যায়ের এই বৈঠককে কেন্দ্র করে আজ ইসলামাবাদে সরকারি ছুটি ঘোষণা করেছে পাকিস্তান সরকার। পাশাপাশি বিশেষ চলাচল বিধিনিষেধ আরোপ করা হয়েছে। রাওয়ালপিন্ডিতেও স্থানীয় ছুটি ঘোষণা করা হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক পাকিস্তান সরকারের এক কর্মকর্তা জানিয়েছেন, বৈঠকে তিন দেশের রাজনৈতিক, প্রতিরক্ষা ও সামরিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয়ের বিষয়টি গুরুত্ব পাবে। পাশাপাশি জোটের কার্যক্রম পরিচালনার জন্য সুনির্দিষ্ট পরিচালন পদ্ধতি (এসওপি) চূড়ান্ত করা এবং বাস্তবায়ন কাঠামো প্রতিষ্ঠা নিয়েও আলোচনা হবে।

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ গতকাল বৃহস্পতিবার জানান, বৈঠকে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী এবং প্রতিরক্ষামন্ত্রীরা অংশ নেবেন। তিনি বলেন, ‘সৌদি আরবের দক্ষিণে চলমান অস্থিরতা অবশ্যই বৈঠকের আলোচ্যসূচির একটি বিষয় হবে।’ তিনি বিষয়টিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন।

ইয়েমেনের আনসার আল্লাহ আন্দোলন বা হুতি সৌদি আরবের বিভিন্ন শহর, তেল স্থাপনা ও নৌযান চলাচলের রুটে বারবার হামলা চালিয়েছে। জুলাইয়ে ইয়েমেনের গৃহযুদ্ধের লড়াই তীব্র হওয়ার পর থেকে এসব হামলার ঘটনা ঘটছে। খাজা আসিফ বলেন, ‘চুক্তি অনুযায়ী সৌদি আরবের ওপর যেকোনো হুমকি পাকিস্তান ও তুরস্কের জন্যও হুমকি। এ বিষয়ে চুক্তিতে একেবারেই স্পষ্ট করে বলা হয়েছে।’

গত ৭ আগস্ট তিন দেশ মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষর করে। চুক্তি অনুযায়ী, কোনো একটি সদস্য দেশের ওপর সশস্ত্র হামলা হলে সেটিকে তিন দেশের সবার ওপর হামলা হিসেবে বিবেচনা করা হবে। এ ক্ষেত্রে বাকি দুই দেশকে সামরিক সহায়তাসহ সম্ভাব্য সব উপায়ে আক্রান্ত দেশকে সহযোগিতা করতে হবে। তিন দেশের পররাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী ও প্রতিরক্ষা বাহিনীর প্রধানদের নিয়ে গঠিত কৌশলগত, রাজনৈতিক ও প্রতিরক্ষা কমিটি (এসপিডিসি) জোটের প্রধান সিদ্ধান্ত গ্রহণকারী সংস্থা।

জোটের কার্যক্রম সমন্বয়ের জন্য সৌদি আরবের রাজধানী রিয়াদে একটি স্থায়ী সচিবালয় প্রতিষ্ঠা করা হয়েছে। পাকিস্তানের অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল নওমান মাহমুদকে তিন বছরের জন্য এর প্রথম মহাসচিব নিয়োগ দেওয়া হয়েছে। সদস্য দেশগুলোর কর্মকর্তাদের নিয়ে একটি কার্যকরী কমিটিও কাজ করছে।

তুরস্কের চুক্তি অনুমোদনের মধ্য দিয়ে তিন সদস্য দেশেরই এতে অন্তর্ভুক্তির প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। তবে জোটের প্রাতিষ্ঠানিক ও কার্যক্রম পরিচালনার কাঠামো এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন খাজা আসিফ। তিনি বলেন, ‘প্রাথমিকভাবে আমাদের ঘন ঘন বৈঠক করতে হবে, যাতে যেসব বিষয় তৈরি করা হচ্ছে, সেগুলো সঠিকভাবে এগিয়ে নেওয়া যায়। আগামী কয়েক মাসের মধ্যে সবকিছু প্রস্তুত করতে হবে, যেন এরপর আমরা সামনের দিকে এগোতে পারি।’

জোটটির সামরিক নীতি, বাহিনীর গঠন, নেতৃত্ব ও নিয়ন্ত্রণব্যবস্থা কিংবা সম্মিলিত সামরিক জবাব দেওয়ার পদ্ধতি এখনো প্রকাশ্যে নির্ধারণ করা হয়নি।

এর আগে গত ৫ অক্টোবর রিয়াদে অনুষ্ঠিত এসপিডিসির জরুরি বৈঠকে সম্মিলিত প্রতিরক্ষার অঙ্গীকার বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছিল। এর মধ্যে সম্মত হওয়া সামরিক বাহিনী ও সক্ষমতা দ্রুত মোতায়েনের ব্যবস্থা তৈরির বিষয়টিও ছিল। তবে এসব পদক্ষেপ সদস্য দেশগুলোর নিজ নিজ আইনের অধীনেই কার্যকর করতে হবে।

ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে ঘিরে বৃহত্তর আঞ্চলিক উত্তেজনার মধ্যেই মক্কা প্রতিরক্ষা জোট গঠিত হয়েছে। তিন সদস্য দেশেরই আঞ্চলিক প্রতিরোধক্ষমতা শক্তিশালী করার বিষয়ে আগ্রহ রয়েছে। তবে দেশগুলোর কৌশলগত অগ্রাধিকারে পার্থক্য থাকায় জোটটির কার্যপরিধি স্পষ্টভাবে নির্ধারণ করা জরুরি। যাতে এটি বৃহত্তর কোনো সামরিক সংঘাতের হাতিয়ারে পরিণত না হয়।

ইরান সরাসরি সৌদি আরবে হামলা চালালে জোট কীভাবে প্রতিক্রিয়া জানাবে, সে বিষয়ে মন্তব্য করতে রাজি হননি খাজা আসিফ। তবে তিনি এই অঞ্চলের অন্য দেশগুলোর জন্য ইসরায়েলকে সম্ভাব্য হুমকি হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, ‘ইসরায়েলের পক্ষ থেকে কোনো সংঘাত বা আগ্রাসনের আশঙ্কা রয়েছে। তাই এই অঞ্চলের দেশগুলোর নিজেদের মধ্যে ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন।’

এর আগে জুনে পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি চুক্তি হয়েছিল। এর ফলে দুই দেশের মধ্যে অল্প সময়ের জন্য লড়াই বন্ধ হয়। একই সঙ্গে হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া এবং ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার একটি রূপরেখাও তৈরি করা হয়েছিল। তবে দুই দেশই একে অপরের বিরুদ্ধে চুক্তি লঙ্ঘনের অভিযোগ তোলায় যুদ্ধবিরতি ভেঙে যায়। এরপর কয়েক মাস ধরে মূলত কাতার ও পাকিস্তানের নেতৃত্বে দুই দেশের মধ্যে মধ্যস্থতার প্রচেষ্টা চলে।

খাজা আসিফ বলেন, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে পাকিস্তান ‘খুবই, খুবই গঠনমূলক ভূমিকা’ পালন করেছে। তবে চলমান মধ্যস্থতা প্রচেষ্টার ফলাফল এখনো ‘ভঙ্গুর’। মানুষের প্রত্যাশা অনুযায়ী শান্তি এখনো এমনভাবে প্রতিষ্ঠিত হয়নি, যাতে তা স্থায়ী হবে বলে নিশ্চিত হওয়া যায়।

এদিকে পাকিস্তানের সাম্প্রতিক সামরিক সরঞ্জাম ও বাহিনী মোতায়েনের মধ্যে রয়েছে জেএফ-১৭ যুদ্ধবিমান, ড্রোন এবং এইচকিউ-৯ আকাশ প্রতিরক্ষাব্যবস্থা। একটি নিরাপত্তা সূত্র জানিয়েছে, জোট গঠনের আগেই দ্বিপক্ষীয় সহযোগিতার আওতায় এসব সরঞ্জাম ও বাহিনী মোতায়েন করা হয়েছিল। এখন থেকে বিদ্যমান এসব সহযোগিতার ব্যবস্থাও তিন দেশের ত্রিপক্ষীয় কাঠামোর অংশ হবে। অন্যদিকে, তুরস্ক এই প্রতিরক্ষা চুক্তির প্রতিরক্ষামূলক চরিত্রের ওপর জোর দিয়েছে। একই সঙ্গে ইয়েমেনে চলমান যুদ্ধে সরাসরি অংশ নেওয়ার বিষয়ে সতর্ক অবস্থান বজায় রেখেছে।

প্রথম পাকিস্তানি হিসেবে মহাশূন্যে যাচ্ছেন জিশান আলী

মহাকাশে নতুন ইতিহাস গড়তে যাচ্ছেন পাকিস্তানের মুহাম্মদ জিশান আলী। দেশটির প্রথম নভোচারী হিসেবে ২৫ নভেম্বর চীনের তিয়াংগং মহাকাশ স্টেশনের উদ্দেশে যাত্রা করবেন তিনি। চীনের শেনঝৌ-২৪ মহাকাশযানে করে এই অভিযানে অংশ নেবেন আলী। এর মধ্য দিয়ে প্রথমবারের মতো কোনো মনুষ্যবাহী মহাকাশ অভিযানে অংশ নিতে যাচ্ছে

আজ-কালের মধ্যে চিকিৎসক না দেখালে বড় ক্ষতি হতে পারে ইমরান খানের

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের হৃদ্‌যন্ত্রের স্থায়ী ক্ষতি এড়াতে দ্রুত বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন বলে সতর্ক করেছেন তাঁর ব্যক্তিগত চিকিৎসক। তাঁর দাবি, ইমরান খান বর্তমানে অনিয়ন্ত্রিত উচ্চ রক্তচাপে ভুগছেন।

২০৭০ সালের মধ্যে বৃহত্তম মুসলিম জনসংখ্যার দেশ হবে পাকিস্তান, বাংলাদেশ থাকবে কোথায়

বিশ্বের সবচেয়ে বেশি মুসলিম জনসংখ্যার দেশ হিসেবে ২০৭০ সালের মধ্যে ইন্দোনেশিয়াকে ছাড়িয়ে যাবে পাকিস্তান। ওই সময় দেশটিতে মুসলিম জনসংখ্যা বেড়ে ৪৬ কোটি ১০ লাখে পৌঁছাতে পারে, যা বিশ্বের মোট মুসলিম জনসংখ্যার ১৩ শতাংশ। অন্যদিকে, মুসলিম জনসংখ্যার দিক থেকে ভারত দ্বিতীয় এবং নাইজেরিয়া তৃতীয় অবস্থানে উঠে…

জনপ্রিয় টার্গেট

জয়পুরহাটে বিদেশি পিস্তলসহ ১৩ মামলার আসামি গ্রেপ্তার

ইসলামাবাদে বসছে মক্কা জোট, অ্যাজেন্ডায় ইরান যুদ্ধ ও ইয়েমেন সংকট

প্রকাশ: ১২:২৫:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬